নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনজিয়া ব্লগ

নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমাদের জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি নেই! কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার।

কেনজিয়া

নিজেকে আদি বাসী পরিচয় দিতে গর্ববোধ করি।

কেনজিয়া › বিস্তারিত পোস্টঃ

ট্রাইব্যুনাল বাতিলে জামায়াতের সঙ্গে একমত নয় বিএনপি: তরিকুল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

ট্রাইব্যুনাল বাতিলে জামায়াতের সঙ্গে একমত নয় বিএনপি: তরিকুল





মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করা বা ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার যে দাবি জামায়াত করছে, এর সঙ্গে বিএনপি একমত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম। এ ক্ষেত্রে জামায়াতের সঙ্গে দলটির আদর্শিক মিল নেই। তবে বিচার আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছেন তিনি।



আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তরিকুল ইসলাম ১৮ দলীয় জোটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।



ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবিতে জামায়াতের ডাকা হরতালে বিএনপির সমর্থন ছিল। আজও তারা সমাবেশ করছে। এতে বিএনপির সমর্থন আছে কি না—জানতে চাইলে তরিকুল বলেন, ‘তাদের (জামায়াত) সমর্থন দিয়েছিলাম, যেহেতু তাদের জনসভা করতে দেয়নি। সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। জনসভা করতে দেওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু ট্রাইব্যুনাল বাতিল, যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের সঙ্গে বিএনপির কোনো আদর্শিক মিল নেই।’



ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার ব্যাপারে জামায়াতের যে দাবি, তার সঙ্গে বিএনপি একমত কি না—জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। সে বিচার নিরপেক্ষ, স্বচ্ছ হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে। সে বিচার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের বিচার হবে না।’



আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ বিচার বিতর্কিত হচ্ছে। আমরাও তাই বলছি। বিচার স্বচ্ছ হচ্ছে না।’



জামায়াতকে হঠাত্ সমাবেশের অনুমতি দেওয়ার মাধ্যমে ’৮৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে কি না, জানতে চাইলে তরিকুল বলেন, ‘সরকার সব সময় দল ভাঙার চেষ্টা করে। ফখরুদ্দীনের সময়ও অনেক নেতাকে নিয়ে দল ভাঙার চেষ্টা হয়েছে। তাদের পরিণতি কী হয়েছে, আপনারা দেখেছেন। আমার বিশ্বাস, দল তৃণমূল থেকে আরও সংগঠিত হয়েছে। ১৯৮৬ সালের মতো ষড়যন্ত্র সরকার ক্ষমতায় থাকার অভিপ্রায়ে করতে পারে। অসম্ভব কিছু নয়। একটা জায়গায় দেশ আজ ভালো নেই। সেখানে জোর করে ক্ষমতায় থাকতে চায়, দল ভাঙার বা জোটের কাউকে কাউকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা তারা করতে পারে। কিন্তু কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। আর অতীতেও সমুদ্রের মধ্য থেকে দুই-চার বালতি পানি পড়লে যেমন কিছু হয় না, তেমনি বিএনপির কিছু নেতা বা জোটের শরিক দুয়েকটি দলকে নিয়ে গেলে বিএনপির কোনো ক্ষতি হবে না। কী হবে, না হবে—তা বলার সময় এখনো আসেনি।’



আরেক প্রশ্নের জবাবে তরিকুল বলেন, আন্দোলনের পাশাপাশি তাঁদের নির্বাচনের প্রস্তুতিও আছে।



(প্রথম আলো অন লাইন)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ





এই হারামজাদাদের বিচারের ক্ষেত্রে বিএনপিকে শক্তিশালী রাজনৈতিক ভূমিকা দেখতে চাই ।






২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

ইমুব্লগ বলেছেন: ধন্যবাদ তরিকুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.