| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘলা আমি মেঘলা গগন ;
মেঘলা যে তোর মন...........
তোরই সাথে কথা রে মোর;
হইতে কতক্ষণ???
তুই তো সখা থাকিস দূরে;
পোরে আমার মন.....
তোরই সাথে জুড়ল রে মোর;
কপালের লিখন।.... ♥
তুই হলি মোর গোলাপ কাঁটা।
ফুলের মত আপন করে,
দিব্যি মনকে দিলি কাঁটা,
মনের বনে রক্ত পড়ে।
তোর মনেতে রাখবি আমায়.....
শিউলী ফুটবে ভর দুপুরে।
কপাল আমি ছুঁয়ে দিলে........
ঘ্রাণ ছড়াবে দ্বিপ্রহরে।
কান পেতে রই টিনের ঘরে,
বাইরে যখন বৃষ্টি পরে।
তোর কথাটি মনে পরে,
চোখ যে ভরে তোকে স্বরে।
টুপ! টাপ! বৃষ্টি শুনি,
চুপ হয়ে যে সংখ্যা গুণি।
ভুল হয়ে যায় গুণন বুঝি,
আলত করে চোখটি মুছি।
চোখটি মুছে কি আর হবে,
তোর মন কি পূরণ হবে?
জোর করে তুই বুঝবি কিছু?
ভাগ্য কি আর ছাড়বে পিছু!
মানব না হার তোর কাছে আর,
কি পেয়েছিস ভালবাসার?
চুপ করে তুই শুনবি এখন,
যা ছেড়ে যা সকল বাঁধন।
যে মূল্য জানে ভালবাসার,
যায় না ছেড়ে কখনও আর।
মান রাখে সে সকল পণের,
হয়ে ওঠে সকল ক্ষণের।
আর যে যাবে সে যাবেই চলে,
ফিরবে না সে কিছু বলে।
জানব আমি কেউ ছিলিনা,
চলে গেলি আমায় ফেলে!!!
নিত্য হৃদয় ভাঙ্গার শব্দ,
করতে হবে তোকে জব্দ।
একটু শুভ্রতা খুঁজে পেলে,
করিস কালো সুযোগ মিলে।
নদীর ভাঙ্গন সবাই শোনে,
শোনেনা যদি ভাঙ্গে মনে।
আর যদি তুই খেলা ভাবিস,
দুঃখ আছে ঢের জানিস।...... ![]()
বিরহ বিরহ খেলা খেলিস,
যখন তখন দুঃখ কিনিস?
আসলি কেন আবার ফিরে,
কি পেয়েছিস হৃদয় চিরে?
আর কখনও করলে এমন,
করব যে তোর হৃদয় খনন।
বুঝবি মজা লাগে কেমন,
ভাঙ্গা মনের অবগাহন।
আসল কথা বলছি আমি,
ভালবাসি অন্তরযামী।
মানুষ কভু দেয়না তো মান,
মোদের এ প্রেম যতই দামী।
আল্লাহ মহান, বাসেন মোদের ভাল,
যদি তাঁকেও মোরা নিত্য বাসি ভাল।
প্রভূর প্রেম জাগায় মনে আশা,
ভাঙ্গেনা তো কারো হৃদয় অভিলাষা।
তানিয়া হাসান খান
সময়: সন্ধ্যা ৭:০৩মি.
২১/১/১৩ ইং
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
তানিয়া হাসান খান বলেছেন: আমার কাছে তো ছোটওওওওওওওওও মনে হয়েছিল। ![]()
২|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
শার্লক বলেছেন: ১ম ভাল লাগা।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
৩|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর, সুন্দর।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...![]()
৪|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আজ একদিনে কয়টা কবিতা লিখসেনান্টি? আমার ১ বছরে ১টা লিখতে খবর হয়
||
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
তানিয়া হাসান খান বলেছেন: লেখার খুব মুড হইছিল রে.... ঐ গুলি স্ট্যাটাসেই লিখছিলাম... সব গুলি মিলিয়ে একটা কবিতা....![]()
৫|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্য প্রকাশ। + এর বন্যা।
শুভকামনা জানিবে নিরন্তর আপু। ভালো থেকো বেলা অবেলার কাব্যে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
খুব ভালো থেকো তুমিও
![]()
৬|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
তামিম ইবনে আমান বলেছেন: সুন্দর
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
৭|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
একজন আরমান বলেছেন:
বাহ !
সুন্দর তো।
তুই হলি মোর গোলাপ কাঁটা।
ফুলের মত আপন করে,
দিব্যি মনকে দিলি কাঁটা,
মনের বনে রক্ত পড়ে।
+++
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
৮|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
মামুন রশিদ বলেছেন: বিরহ বিরহ খেলা খেলিস,
যখন তখন দুঃখ কিনিস?
আসলি কেন আবার ফিরে,
কি পেয়েছিস হৃদয় চিরে?
দারুন হইছে কাব্য । ![]()
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
৯|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
ঘুড্ডির পাইলট বলেছেন:
কাল সাপে দংশিলে বিষে অংগ হয়রে কালা
মাইনসের দেয়া আঘাত সে হয় তারও অধিক জালা
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
১০|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! আমার বেশ ভালো লাগল।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
১১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
তাসজিদ বলেছেন: আর কত মন খারাপ করা কবিতা।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
সব সময় কি হাসি হসি থাকা যায়
একটু মনও তো খারাপ হয়!
১২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
হাসান মাহবুব বলেছেন: +++
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
১৩|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
অপর্ণা মম্ময় বলেছেন: আমি ভেবেছিলাম বুঝি এটা গান !
শুভেচ্ছা আপনাকে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপি
..![]()
শুভেচ্ছা আপনার জন্যও ![]()
১৪|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
রাতুল_শাহ বলেছেন: সুরে সুরে পড়লাম। বেশ ভাল লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাইয়া
..![]()
শুভেচ্ছা আপনার জন্যও ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
মুনসী১৬১২ বলেছেন: কত বড়ওওওওওওওওওওওওওওওওও