নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোরশেদ খোকন

আমার ভাবনা, আমার প্রতিদিন...

খোরশেদ খোকন, এম.বি.এ

খোরশেদ খোকন

খোরশেদ খোকন, এম.বি.এ › বিস্তারিত পোস্টঃ

নিরপেক্ষতা

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

কিভাবে নিরপেক্ষ থাকা যায়, জানি না।

মাথার উপরে তাকালেই

আকাশ, নক্ষত্র, পাখি, মেঘ

নিজেকে সামলাতে চাই

তবু শরীরের নগ্নতা দেখে ঘর

আর আত্মার নগ্নতা দেখে বিবেক।



আমার চারপাশে হাজারটা দেয়াল

সুখ-দুঃখের কি ভীষণ মায়াময় পৃথিবী!

সত্যের ভাঁজে ভাঁজে মিথ্যা

আর অর্থ অনর্থের ইচেছ মতো ব্যবহার।

এসবের মাঝে কেউ নিরপেক্ষ থাকে কি?



কিভাবে নিরপেক্ষ থাকা যায়, বুঝি না।

আত্মপক্ষ কি নিরপেক্ষতা?

ভিজে বালিশে শুয়ে থাকি

তবু নদীর চর, চরের মানুষের কাঁন্না শুনতে পাই

পাহাড়ের বুকে আজও বাস করতে দেখি

সভ্য জগতের আদিম মানুষ।



শহরের লোকারন্যে হারিয়ে যাই

তবু আমি নিরপেক্ষ থাকতে পারিনা।



সমাজ, সংসার, মানবতার মাঝে

নিরপেক্ষ থাকার সংজ্ঞা কি?

না, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

এম এ কাশেম বলেছেন: সুন্দর লিখেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.