| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি অধ্যায়
“সভ্যতার সংকট, মানবতার যুদ্ধ
যন্ত্রণাদগ্ধ জীবন, নিঃশ্বাসে সিগারেটের ধোঁয়া
ক্রমাগত বিলিন হচেছ সবুজ গভীর অরণ্য
ভালবাসা! ...এ যেন যুগের নিদারূন রসিকতা”
একটার পর একটা লাইন, কবিতার খাতায় চলছে কলমের দক্ষ লাঙ্গল
এমন সময়,
দরজায় খুট খুট খুট তিনটি শব্দ
: কে?
: আমি...
: দরজা খোলাই আছে ভেতরে এসো
(হাই হিল পায়ে খট খট খট তিনটি শব্দ শেষে শরীর ঘেসে এসে দাড়ালো একটি আলোকিত মন)
: চোখে চোখ পড়তেই, গত সাতদিন কোথায় ছিলে?
: ঢাকার বাইরে, সুন্দরবন...
: কেমন চলছে লেখা?
: এইতো গরুর গাড়ীর মতো
: চোখ বন্ধ কর
: কিন্তু, কেন?
: কথা নয়..., সময় হলেই চোখ খুলবে...
(চোখ বন্ধ করতেই কপালে উষ্ণতার ছোঁয়া, যেন উড়ে যায় একঝাক প্রজাপতি)
: তারপর!
: আমি চললাম...
: এই শোন... কথা আছে...
: দেখা হবে, বিকেলে টি.এস.সি.-তে এসো
(দরোজা চাপানোর মাধ্যমে শেষ হল, একটি অধ্যায়...)
এটাকি প্রেম?
নাকি ভালবাসা?
কিংবা অন্য আরো কিছু...
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
খোরশেদ খোকন, এম.বি.এ বলেছেন: কিছু করার নাই?
কিছু করার দরকার কি?
হা- হা- হা-
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সোলেমানের বাপ বলেছেন: কিরে খোকন কি অবস্থা? ভার্সিটিতে কালকে গেছিলি? আমি ঠান্ডার কারনে কয়েকদিন আসতে পারি নাই। কালকে আসমু, দেখা করিস।
তুই এইটা কি লেখলি বুঝি নাই।
৩|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
হাসান ফেরদৌস বলেছেন: লেখা ভালই চলছে..
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
খোরশেদ খোকন, এম.বি.এ বলেছেন: আপনার অনুপ্রেরণায়, আমি ধন্য… শুভেচ্ছা...
৪|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
আরজু পনি বলেছেন:
কবিতাথোপথন ভালো তো...চালান
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০১
খোরশেদ খোকন, এম.বি.এ বলেছেন: আপনার অনুভূতি আমাকে অনুপ্রাণিত করছে। শুভেচ্ছা...
ব্লগের নাম দিতে গিয়ে একবার নামের পাশে MBA দিয়ে ফেলেছি আর এখন এডিট করতে পারছি না। পারলে একটু হেল্প করেন...
নতুন লেখা পড়ার জন্য নিচের পেজটা দেখতে পারেন...
http://www.somewhereinblog.net/khokonz007
৫|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৭
তাসজিদ বলেছেন: mba ভাই, কবিতা তো ভালই লেখেন।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
খোরশেদ খোকন, এম.বি.এ বলেছেন: MBA পাশ করেছি ২০০৪ সালে, ব্লগের নাম দিতে গিয়ে একবার নামের পাশে MBA দিয়ে ফেলেছি আর এখন এডিট করতে পারছি না। পারলে একটু হেল্প করেন... লেখা পড়ার জন্য ধন্যবাদ।
৬|
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
আরজু পনি বলেছেন:
আপনি ব্লগ কর্তৃপক্ষের কাছে মেইল করে এমবিএ টা বাদ দিতে আবেদন জানাতে পারেন। আশা করি কাজ হবে ।
সাথে জানা ম্যা'ম এর কাছেও মেইল করতে পারেন।
[email protected]
শুভকামনা রইল ।।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সািকল খান বলেছেন: কি করুম কন
Click This Link