নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই ছড়াকারও নই

আমি কবি নই ছড়াকারও নই

কবিছড়াকার_নই

আমি কবি নই ছড়াকারও নই

কবিছড়াকার_নই › বিস্তারিত পোস্টঃ

একুশ মানে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

একুশ মানে জেগে উঠা

একুশ মানে চেতনা

একুশ মানে শোক

একুশ মানে বেদনা



একুশ মানে উদ্দীপনা

একুশ মানে শক্তি

একুশ মানে স্বাধীনতা

একুশ মানে মুক্তি



একুশ মানে দায়বদ্ধতা

একুশ মানে রক্ত ঋণ

একুশ মানে শপথ নেয়া

ছিনিয়ে আনবো আলোর দিন



একুশ মানে একটি জাতি

একুশ মানে ভালবাসা

একুশ মানে নতুন সূর্য

একুশ মানে নতুন আশা



একুশ মানে অনেক চাওয়া

মায়ের ভাষা ছিনিয়ে নেয়া

একুশ মানে মায়ের মুখে

মায়ের ভাষা ফিরিয়ে দেয়া



একুশ মানে দূর করা

জমাট ঘোর অমানিশা

একুশে মানে যে করে হোক

আনবো নতুন আলোর দিশা



একুশ মানে সালাম বরকত

একুশ মানে জব্বার রফিক

একুশ মানে রক্ত দান

একুশ মানে নতুন দিক



একুশ মানে অধিকার

একুশ মানে ফুল ফোটা

একুশ মানে বিদ্রোহ

একুশ মানে বুকের পাটা



একুশ মানে জেগে উঠা

একুশ মানে জেগে থাকা

একুশ মানে স্বপ্ন নির্মাণ

একুশ মানে স্বপ্ন আাঁকা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++++++++++্

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

কবিছড়াকার_নই বলেছেন: ধন্যবাদ
দেরীর জন্য দুৎখিত। অনেক দিন পর ঢুকলাম আজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.