| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে ওই রাজাকার সমর্থক
তোদের কিছু বলছি শোন
আরো বলছি সেই মানুষদের
যারা রাজাকারের ভাই ও বোন
দেশে আজ লেগেছে মড়ক
রাজাকারদের বাঁচানো চাই
যে কোন মূল্যে বাঁচাতেই হবে
হারাবার আর কিছুই নেই
গণহত্যা নারী ধর্ষণ
লুন্ঠন আর রাহাজানি
কে করেছে কে করেছে
তা আমরা সবাই জানি
যদিও সে ভেক ধরেছে
বেচে চলছে ইসলাম
কাজে কর্মে ঠিক উল্টোটা
ধর্মদ্রোহী কাজকাম
কোথায় আছে বৈধ সবই
দেশদ্রোহিতা মানুষ খুন
ধর্মের নিয়ে অর্ধম করলে
দোষগুলো কি হবে গুন
ধর্ম নিয়ে সুড়সুড়ি দেয়া
ধর্মপ্রাণ মানুষকে
মিথ্যাচার ধোকাবাজি
এসব এখন বোঝেনা কে
অন্যায় এর পক্ষ নেয়া
সেটাও বড় অন্যায়
ধর্মপ্রাণ সকল মানুষ
রাজাকারের বিচার চায়
আন্দোলনে ভয় কেন
অপরাধির বিচার চাই
রাজাকারদের ফাসি হবে
আর কোন দাবী নাই
হাকডাক তোরা যতই করিস
এবার তাদের ক্ষমা নেই
যেই দলেই থাকিস না কেন
আত্মীয় তার হোক যে-ই
এবার জেগেছে তরুনেরা
অন্যায় যারা মানে না
বিচার তাদের না করে
এবার তাদের ছাড়বে না।
ইসলামের ধারক সাজিস
আল্লাহ রাসুলের দোহাই দিস
ধর্মের ধূয়ো তুলে
বাচাঁর অধিকার কেড়ে নিস
রাজাকার না বাঁচলে
ধর্ম ব্যবসা থাকে না
বিচার পন্ড করতেই হবে
অন্য কিছু বুঝিস না
ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহীর
পক্ষ নেয়া আর নয়
রাহাজানি সন্ত্রাস করে
জনগনকে দেখাস না ভয়
রাজাকারদের পক্ষ ছাড়
আমরা তোদের অনুরোধ করি
রাজাকারদের পক্ষে থাকলে
একসাথে তোদেরও ধরি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
কবিছড়াকার_নই বলেছেন: ধন্যবাদ
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
শান্তা273 বলেছেন: রাজাকারদের ফাঁসি চাই
আর কোন দাবী নাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কবিছড়াকার_নই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
বোকামন বলেছেন: অন্যায় এর পক্ষ নেয়া
সেটাও বড় অন্যায়
ধর্মপ্রাণ সকল মানুষ
রাজাকারের বিচার চায়