| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম কাকে বলে জানিনা আমি-
নর-নারীর কামনা, বাসনা নাকি পাগলামী?
ভালবাসা প্রেম ভিন্ন যদি হয়,
যা প্রেম জেনেছি তা ভুল নিশ্চয়।
প্রেমের মানে-গাহিছে প্রাণে
ভালবাসা ছাড়া প্রেম শুধুই অভিনয়।
বিশ্ব প্রেমিক কতজনইনা হলো-
তাদের হৃদয়ে কত ভালবাসা ছিলো?
কতজনই রক্তে রাঙ্গালো ধরণী,
বিরহের অনলে কোউই পোড়েনি,
তারা প্রেম বিকে-ইতিহাসে ঢুকে
প্রমাণ করেছে তারা সত্যিই ভালবাসেনি।
©somewhere in net ltd.