নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটু বেশি কথা বলি

কথার পাগল

আবালদের থাপরাইতে ওস্তাদ

কথার পাগল › বিস্তারিত পোস্টঃ

মূত্র দিয়ে মোবাইল চার্জ

২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এবার মানুষের প্রস্রাব ব্যবহার করে মোবাইল ফোন চার্জ করার অন্যন্য এক উপায় আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীগণ। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ মোবাইল চার্জের অভিনব এই উপায় আবিষ্কার করেছেন।

বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত এই অভিনব উপায়কে ভবিষ্যতের প্রযুক্তি বলে উল্লেখ করেছেন। অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি বাথরুমের ঝর্না ও বৈদ্যুতিক বাতি জ্বালানোর কাজেও ব্যবহার করতে পারবেন বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন।

মূলত মানুষের প্রস্রাব থেকেই টয়লেটের ভেতর একটি বিশেষ ব্যটারির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন তারা। উদ্ভাবিত বিশেষ এই ব্যাটারির নাম বিজ্ঞানীরা দিয়েছেন মাইক্রোবিয়াল ফুয়েল সেল (এমএফসি)।এক ধরনের ব্যাকটেরিয়াকে ব্যবহার করেই এই বিদ্যুৎ উৎপন্ন হবে।

জানা যায়, ব্যাটারির মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো প্রথমে প্রস্রাবে কিছু অংশ খেয়ে ফেলে নিজেদের ভেতর চার্জ উৎপন্ন করবে। সেটিকেই বিজ্ঞানীরা আলাদাভাবে সংগ্রহ করে ব্যবহার্য বিদ্যুতে রুপান্তরিত করবে।

বর্তমানে বিজ্ঞানীগণ তাদের এই বিশেষ প্রকল্পের ফান্ডিংয়ের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.