নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটু বেশি কথা বলি

কথার পাগল

আবালদের থাপরাইতে ওস্তাদ

কথার পাগল › বিস্তারিত পোস্টঃ

গুপ্তচর হাঁস!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

গুপ্তচরের অভিযোগে সম্প্রতি একটি হাঁসকে গ্রেফতার করেছিল মিসরের পুলিশ। জানা যায়, দক্ষিণ মিসরের কেনা প্রদেশে নীল নদে একটি হাঁসের গায়ে সন্দেহজনক বস্তু দেখতে পান এক মৎস্যজীবী।



হাঁসের গায়ে গোপন তথ্য সংগ্রহের জন্য কোনও যন্ত্র লাগানো হয়েছে বলে মনে হয় তার। সে কারণে হাঁসটিকে ধরে পুলিশের কাছে নিয়ে যান তিনি।



পরে পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয় যন্ত্রটি তথ্য সংগ্রহের জন্য লাগানো হয়নি। পরিযায়ী পাখিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য এই ধরনের ট্র্যাকার ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানীরা।



মিসরে বর্তমানে রাজনৈতিক সহিংসতা দেখা দেওয়ায় সন্দেহজনক কিছু দেখলেই সেখানকার বাসিন্দারা সতর্ক হচ্ছেন। গত জানুয়ারি মাসে অন্য একটি প্রদেশে একটি বার্তাবাহী পায়রাকে ধরা হয়েছিল একই কারণে।



পায়রার পায়ে একটি বার্তা ও মাইক্রোফিল্ম লাগানো ছিল। একইভাবে পরীক্ষার জন্য পায়রাটিকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে ইসরাইলিদের পাঠানো জিপিএস নিয়ন্ত্রিত হাঙরের গুজবের কথাও শোনা গিয়েছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.