| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব কবি আজ এক সভায় যোগ দিয়েছে
সবাই খুব চিন্তায় পরে গেছে
সবার কপালে হাত , কপাল কুঞ্জিত
তাদের চোখে মুখে হতাশা ,
মনে হচ্ছে আকাশ ভেঙ্গে পরেছে
সবাই নির্বাক বসে আছে
সবাই সবার দিকে তাকাচ্ছে কেউ কিছু বলছে না
কারন কি ? কারন কি? কি কারন ?
আজ থেকে নাকি প্রেম বলে থাকবে না কিছু
তাই থাকবে না বিরহ
থাকবে না ভুত ,থাকবে না ছেড়ে যাওয়া
তাই থাকবে না ভয়
থাকবে না যুদ্ধ ,থাকবে না রক্তের কোনো দাগ
তাই থাকবে না অশান্তির স্রোত
আজ থেকে থাকবে না ধর্মের বিভেদ ,
থাকবে না ঈশ্বরের অস্তিত্ব
তাই থাকবে না ধর্ম যুদ্ধ
আজ এ মরে যাবে সব মানুষের মন ,
আজ ই ধ্বংস হবে সব অনুভুতি ,সব ভালবাসা
থাকবে না বৈষম্য ,থাকবে না ইতিহাস
থাকবে না খারাপ তাই মরে যাবে ভাল
থাকবে না নিকৃষ্ট তাই বিলীন হবে উৎকৃষ্ট
থাকবে না সাদা তাই আর কেউ হবে না কালো
থাকবে না উঁচু তাই মাথা তুলে দাঁড়াবে নিচুরা
সব সৌন্দর্য হারাবে ফুল পাখি আকাশ নদি সাগর পাহার
তাই কুৎসিতরা বিদায় নিবে এই পৃথিবী থেকে
আজ ই ধনী গরীবের মিশ্রণ হবে
ধ্বংস হবে ধনী ও গরিব এই দুটো শব্দ
থাকবে না কোনো বন্ধন তাই ভাঙবে না কিছু আর
থাকবে শুধু মৃত্যু
তাহলে কবিরা কি লিখবে ?
সব কবির সামনে একটাই পথ
মৃত্যুর পথ , মৃত্যু ছাড়া আর কেউ কিছু লিখতে পারবে না
তাই কবির সভায় আজ কান্নার রোল ।
তবে কবিরা এরকম একটা সমাজই ছেয়েছিল ।
©somewhere in net ltd.