নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানালা কে কথা দিয়েছি তার জন্য নিয়ে আসবো মুক্ত আলো ।\n

দুর্বার চঞ্চল

দুর্বার চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

তালুকদারের মেয়ে কেন চৌধুরীর ছেলের সাথে পালায় ?

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

আমরা আমাদের সমাজে প্রায়ই একটা ব্যাপার দেখে থাকি তা হলো একটা মেয়ে তার বাবা মায়ের সম্মানের কথা চিন্তা না করে কোন একটা ছেলের সাথে পালিয়েছে , কিংবা কোন এক ছেলে বাবার কষ্টে কামানো টাকা চুরি করে তার বান্ধবি কে আইস্ক্রিম , চকলেট খাইয়েছে , অনেক মেয়ে স্বামী সন্তান রেখে পরকীয়ার টানে ঘর ছেরেছে ইত্যাদি ইত্যাদি ।
তবে আমার এই আলোচনা সমাজের এইসব ঘটনা কে কেন্দ্র করে নয় ।
আমার আলোচনা পদার্থবিজ্ঞানের একটা বিষয় নিয়ে যা দিয়ে অনু পরমানুর আচার আচরণের সাথে আমাদের সমাজের এই ঘটনাগুলোর অনেক সাদৃশ্য পাওয়া যায় ।

আমি যার কথা বলছি তার নাম সংসক্তি ও আসঞ্জন ।
পদার্থ বিজ্ঞানে সংসক্তিঃ
একই পদার্থের বিভিন্ন অনু গুলর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে সংসক্তি যেমন পানির অনুর সাথে পানির অনুর , মাটির অনুর সাথে মাটির অনুর ইত্যাদি

সমাজ বিজ্ঞানে সংসক্তিঃ
একই পরিবারের সদস্য দের মধ্যে যে টান তাকে বলব সংসক্তি যেমন বাবা ও ছেলের মধ্যে , মা ও বাবার মধ্যে ,বাবা ও মেয়ের মধ্যে ইত্যাদি


পদার্থ বিজ্ঞানে আসঞ্জনঃ
বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ তাকে বলে আসঞ্জন যেমন পানির অনুর সাথে মাটির অনুর , গ্লিসারিনের সাথে কাঁচের ইত্যাদি ইত্যাদি

সমাজ বিজ্ঞানে আসঞ্জনঃ
বিভিন্ন পরিবারের সদস্য দের মধ্যে যে টান তাকে বলব আসঞ্জন যেমন চৌধুরীর মেয়ের সাথে তালুকদারের ছেলের যে সম্পর্ক ।


পানি কেন কচুর পাতায় থাকে না আর তালুকদারের মেয়ে কেন চৌধুরীর ছেলের সাথে পালায় ?
পানি কচুর পাতায় থাকে না কারন হল পানির নিজের মধ্যে যে সংসক্তি বল আছে তার মান পানি ও কচুর পাতার মধ্যকার আসঞ্জন বলের চেয়ে বেশি । তবে তালুকদারের মেয়ের ক্ষেত্রে সংসক্তি বলের চেয়ে আসঞ্জন বল অনেক বেশি হয়ে গেছে তাই সে পালিয়েছে ।

মাটি কেন ভিজে গেল আর বন্ধুর শ্বশুর বাড়িতে গৃহ বধু খুন হলো কেন ?
পানি দিয়ে মাটি ভিজে যায় যার কারন পানির সংসক্তি বলের চেয়ে পানি ও মাটির আসঞ্জন বল বেশি । গৃহবধু তো অন্য পরিবারের মেয়ে তাই এখানে আসঞ্জন বল এত কম যে যৌতুক না দেয়ায় তাকে খুন হতে হল স্বামী আর শাশুড়ির হাতে ।

এখন আমরা একটা ব্যাপারে পরিস্কার যে কে কাকে ভেজাবে আর কে কাকে ভেজাবে না অথবা কে কার সাথে পালাবে ,কে কাকে খুন করবে , কে কাকে ভালবাসবে আর কে কাকে বাসবে না তা বের করতে পারবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.