নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানালা কে কথা দিয়েছি তার জন্য নিয়ে আসবো মুক্ত আলো ।\n

দুর্বার চঞ্চল

দুর্বার চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

ও পাড়ায় তখনো বসন্ত

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

সেদিন ছিল বৈশাখ
গাছের পাতার ফাঁক দিয়ে উতপ্ত আলো
এসে পড়ছিল রাস্তায় ।
ছোপ ছোপ আলোর খেলা
হালকা বাতাশে , পাতা দুলছে
ও পাড়ায় তখনো বসন্ত
ভালোবাসা বিক্রি হয় সস্তায়
স্বপ্ন বিক্রি হয় সাশ্রয়ী রেটে
সেখানে লাল পানি নীল পানির ফোয়ারায়
ডুবে যায় সূর্য ।
শিশির কনার পরিবর্তে জমা হয় বিন্দু বিন্দু ঘাম ।
উন্মুক্ত হায়েনার পিঠে আচড় কাটে এক ক্ষুদার্থ গাংচিল ।

সেদিন ছিল বর্ষা
ঝড় ঝড় ঝরছিল মেঘ গলা জল
গরম কফির মগ হাতে তুমি বারান্দায়
ব্যাকগ্রাউন্ডে রবি বাবু
ও পাড়ায় তখন বসন্ত
ঘন কালো বসন্ত
চোখের কোনে কালো দাগ
চোখের পাতায় ঘৃনা
তোমার জন্য , আমার জন্য ।

সাদা মেঘ গুলো ভেসে বেড়াচ্ছিলো
আকাশের নীল উঁকি দিচ্ছিল মাথার উপর
আর কাশ ফুলে ছেয়ে গেছে নীল আকাশ তল
সেদিন ও ঐ পাড়ায় বসন্ত
দুগর্ন্ধময় বসন্ত
চিপা গলিতে ঘুড়ে বেড়ায় বেজন্মরা ।
আমাদের চোখে বেজন্মা ,
ইশ্বরের চোখে বেজন্মা।

গাছের পাতা যখন মুঠোর চাপে
ভাঙ্গতে থাকে
প্রকৃতি সকাল সন্ধ্যা হাহাকার করে
অসহায় মানুষ গুলো ঝাঁপ দেয় আগুনে
আর ড্রীম লাইটের আলোয়
উষ্ণ হয় উপর মহল
তখন ও ওরা বিসর্জন দেয় রক্ত মাংস
তখনো ওখানে বসন্ত ।

পেটে প্রচন্ড ক্ষুদা
মুখে ঢং মাখা মেকি হাসি
আর সস্তা মেকাপে নিজেকে ঢেকে
গাংচিল রাতে ল্যাম্প পোষ্টের তলায় ।
কোনো মার্সিডিজ বা বিএমডাব্লুর অপেক্ষায়।
ওটা চির বসন্তের দেশ ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.