নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানালা কে কথা দিয়েছি তার জন্য নিয়ে আসবো মুক্ত আলো ।\n

দুর্বার চঞ্চল

দুর্বার চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

ভগবান মরে গেছে

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

একটা ছোট শিশু পেট ভরে খেতে চায়
একটু ভাত ,লবন আর কাঁচা লঙ্কা
কিন্তু কে দেবে ? ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

একটা ঘড় জ্বলছে, একটা শরীর জ্বলছে
ভগবান জল ঢেলে দেয় নি ।
কিভাবে দেবে ? ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

একটা ছোট মেয়ে,একটা বোন,একটা মা
হায়নার সামনে পড়েছে । ভগবান বাঁচাতে আসে নি ।
কিভাবে আসবে ? ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

একজন হাত পা বিহীন ভিক্ষুক
চৈত্রি মাসে চিৎকার করে তাকে ডাকছে ।
ভগাবান শুনতে পায় নি সেই চিৎকার
কি করে শুনবে ?ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

কত মানুষ ঘড় ছেড়েছে , স্বজন হারিয়েছে
ভগবান তাদের আশ্রয় দেয় নি
কিভাবে দেবে ? ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

শহর টা প্রতিদিন ভিজে যাচ্ছে রক্তে
সেই রক্ত ধুয়ে দিতে ভগবান আসে নি
কিভাবে আসবে ? ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

একদল যুক্তি বাদি প্রমান করে দিল ভগবান নেই ,তিনি মারা গেছেন
ভগবান এলো না তার অস্তিত্ব প্রমানে
কিভাবে আসবে ? ভগবান তো অনেক ব্যস্ত ।
স্বর্গে নাকি ভীষণ ঝামেলা ?

আসলে ঝামেলা কিছু না
সত্যি ভগবান মারা গেছে অনেক কাল আগে ।
ভগবান মারা গেছে প্রথম প্রশ্নের পরেই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

রুদ্র জাহেদ বলেছেন: স্বর্গে নাকি ভীষণ ঝামেলা???

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

ছাইপাস। বলেছেন: অসাধারন।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০

ফিরোজ সাহেব বলেছেন: ভালো

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই ভগবান মরে গেছে! তাও প্রথম প্রশ্নের পরেই- - -- -। অনেক চিন্তাভাবনার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.