নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের যাত্রী....

লাইট ইয়ার

অন্ধকারের বন্দী

লাইট ইয়ার › বিস্তারিত পোস্টঃ

সামুর মডূদের ও ব্লগের প্রধানকর্তা জানা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৭

গতকাল নষ্ট শয়তান একটী পোষ্ট দিয়েছিলেন। সেখানে আলোচনাও চলছিল ভালই, পক্ষে-বিপক্ষে। অনেক সুন্দর সুন্দর যুক্তি পালটা যুক্তি আসতেছিল। আমরা যারা আমব্লগার , তা থেকে অনেক কিছু জানতেছিলাম।



আজ শুনলাম নষ্ট শয়তান আইডী টাই ব্যান! এইটা কেন হল বুঝে আসতেছেনা। এইখানে ব্লগের নিয়মের ব্যত্যয় হয়েছে বলেও তো মনে হয়না।



যেখানে ব্লগমাতা জানা ম্যাডামও আলোচনায় অংশগ্রহণ করেছেন, একাধিক মন্তব্য করেছেন, নির্বাচিত পাতায় নিয়েছেন। সেখানে কিভাবে নষ্ট শয়তান কে উত্তরের সুযোগ না দিয়ে ব্যান করা হয়েছে?



আশাকরি মডারেটরদের কাছ থেকে জবাব পাব। এবং ব্যান তুলে নিয়ে আলোচনার দ্বার খুলে দিবেন।



আলোচনার মাধ্যমেই আসল সত্য বের হয়ে আসুক।

মুক্ত কথার জয় হউক।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৯

খেয়া ঘাট বলেছেন: আলোচনার মাধ্যমেই আসল সত্য বের হয়ে আসুক।
মুক্ত কথার জয় হউক।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১

লাইট ইয়ার বলেছেন: মুক্ত কথার জয় হউক

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

শিপন মোল্লা বলেছেন: অবাক হলাম এটা জেনে যে গতকাল নষ্ট শয়তানের পোস্ট এমন কি তার আইডী টাই ব্যান করে দিয়েছে। কিন্ত কেন, এমন তো কিছুই অপ্রাসঙ্গিক ছিল না। সেখানে দারুন প্রানবন্ধ তর্ক চলতেছিল। আসলে মাঝে মাঝে সামুর আচরন প্রশ্নবৃদ্ধ হয়ে যায়। বুঝি না ব্লগ মাতা কাকে খুশি করে থাকে। সে যাহোক আশা করি নষ্ট শয়তানের আইডিটি খুব জলদী ফিরে দিবেন।

২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২৪

লাইট ইয়ার বলেছেন: আশা করি অতি দ্রুত নষ্ট শয়তানের আইডী ফিরিয়ে দেওয়া হবে

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

আস্তআবাল বলেছেন: মুক্ত কথার জয় হউক। নষ্ট শয়তান আনব্যান হউক।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

লাইট ইয়ার বলেছেন: ইয়েস, মুক্ত কথার জয় হউক, নষ্ট শয়তান আনব্যান হউক

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

আমি ভূমিপুত্র বলেছেন:
ব্যান করার মতন কিছু তিনি করছেন বইলা কেউ দ্যাখাইতে পারবো না।সুন্দর ঐ পুস্টে যুক্তি-পাল্টা যুক্তির ভিত্তিতে প্রানবন্ত আলোচনা চলতাছিলো।নানান সব রেফারেন্সের ভিত্তিতে পাঠক ই ঠিক কইরা নিতো কোনটা সঠিক আর কোনটা বেঠিক।

সব থাইক্যা বড় কথা নির্বাচিত কইরা পুস্টের লেখকরে পাঠকগোর কমেন্টের এন্সার দ্যাওনের কুনু সুযোগ না দিয়া ব্যান.........ক্যামনে কিতা ?

ব্যান তুইল্যা মুক্ত আলোচনার দাবী জানাই মডুগো......

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

লাইট ইয়ার বলেছেন: ব্যান তুলে মুক্ত আলোচনার দাবী জানাই

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১

ব্যাড বয়েজ বলেছেন: ওই পোষ্ট দেখলাম। মুক্ত আলোচনার স্বার্থে ব্যান তুলে নেওয়ার অনুরুধ রইল

২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৭

লাইট ইয়ার বলেছেন: এখনও ব্যান তুলে নেওয়া হলনা। বোঝাই যাচ্ছে জানা ম্যাডামের নির্দেশেই তা হয়েছে

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৫

স্বাধীকার বলেছেন:
সাম্প্রতিক কালে আমার দেখা সেরা মুক্ত আলোচনার পোস্ট ছিলো সেটি।
সেখানে যে যুক্তি ও পাল্টা যুক্তি গুলো ছিলো-সে গুলো ছিলো যেকোনো পাঠকের কাছে উপভোগ্য।
সেখানের মন্তব্যকারীদের প্রদত্ত রেফারেন্স গুলো ছিলো জীবন্ত ডকুমেন্ট। সেরকম একটি পোস্টকে অভিনন্দন না জানিয়ে এর লেখককে ব্যান করার জন্য তীব্র ঘৃনা জানাই। আমার কাছে মনে হয়েছে ঐ পোস্টে প্রদত্ত রেফারেন্স গুলো সঠিক জবাব দেওয়ার ক্ষমতা বর্তমান ক্ষমতাসীনদের নেই এবং ঐ পোস্টে আম্লীগের ব্লগারদের চরম অসহায়ত্ব দেখে সামুর মডারেশনে থাকা ছুপারা এ কাজ করতে পারে।

ব্লগার নষ্ট শয়তানকে ব্যান করার জন্য সামু মডারেশন ও কর্তৃপক্ষের সুবিধাবাদী সরকারী দালালীকে তীব্র ঘৃণা জানাই।
অবিলম্বে ব্লগার নষ্ট শয়তানকে আনব্যান করার দাবী জানাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

লাইট ইয়ার বলেছেন: সামুর মডারেশন প্যানেলের কারো কারো ভাব দেখে একটী দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়ে যায়। (হয়ত সবাই নয়)

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৯

বাংলার হাসান বলেছেন: ব্লগার নষ্ট শয়তানের আইডি এবং সেই লেখাটি মাত্রও দেখলাম বহাল তবিয়তে আছে। এবং ১০৩ নং কমেন্টি আমার সময় দেখুন। ১০৩. ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩০ মিনিট।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

লাইট ইয়ার বলেছেন: না উনি ঢুকতে পারতেছেন না। এমনিতে হয়ত দেখা যায়। কিন্তু তিনি নিজে লগিন করতে পারতেছেন না

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

চলতি নিয়ম বলেছেন: আজকাল বাংলাদেশীদের কাছে রাজাকারদের সাফাই গাওয়া পোস্ট ও যুক্তিযুক্ত মনেহয়!! =p~

মিথ্যা দিয়ে কি সত্যকে ঢাকা যায়? শয়তানের মতই পোস্ট। সবশেষে মোশাফর কে যে রাজাকার বলেছে, তার কি কোনো রেফারেন্স দিয়েছে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

লাইট ইয়ার বলেছেন: আদালতেই প্রমাণ হউক কে কি।
মিডীয়া ট্রায়াল করার দরকার কি? অনেকের অপরাধ প্রমান হয়েছে। অনেকেরটা প্রসেসে আছে। এর আগেই আপনি আমি কাউকে দোষী বলতে পারিনা বাংলাদেশের আইনে।

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

শিপন মোল্লা বলেছেন: banglar_hasan ভাই নষ্ট শয়তানের কমেন্ট ব্যান্ড করা হয়েছে। এতে উনি উনার পোস্টে মন্তব্যের জবাব দিতে পারতেছে না। আশা করি তার ব্যান্ড তুলে নিয়ে তাকে জবাব দেওয়ার সুযোগ করে দিবে।

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাকরি ব্যান তুলে নিয়ে আলোচনার দ্বার খুলে দিবেন।

আলোচনার মাধ্যমেই আসল সত্য বের হয়ে আসুক।
মুক্ত কথার জয় হউক।

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

খাটাস বলেছেন: চলতি সময় ভাই- আপনার মানসিকতার প্রসারণ প্রয়োজন। এক গুয়েমি স্বভাব এর কারনে ভুল পথে থাকা মানুষ গুলো কখনই ঠিক পথে ফিরতে পারবে না। পোস্ট দাতা সহ যারা সাকা কে হয়ত নিরপরাধ মনে করেন, যুক্তি ই তাদের কাছে প্রমান করবে সাকা কত বড় রাজাকার। আপনার সঙ্কীর্ণ চিন্তা কে সাপোর্ট করে যুক্তির যুদ্ধ থেকে সরে আসলে, তাদের বিশ্বাস কখনই ভাঙবে না। মাফ করবেন ।

পোষ্টের লেখক কে অনেক ধন্যবাদ। যুক্তির যুদ্ধে সত্তের জয় হোক। রাজকার এর ফাসি চাই- ইহাই সত্ত।

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

এ্যংরি বার্ড বলেছেন: আবুশিথি @কমেন্ট ব্যান্ড কি জিনিষ? :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P এরা এখন সামুতে বলগিং (ব্লগিং না) করে।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

চলতি নিয়ম বলেছেন: @খাটাস ভাই, আমার চিন্তা আসলেই সংকীর্ণ =p~

মিথ্যা তথ্য দিয়ে আর কত, মেশারফ যে রাজাকার তার প্রমান দিতে বলেছি শুধু। আর যতক্ষণ পর্যন্ত প্রমান বা রেফারেন্স দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মিথ্যাবাদী।
ক্লিয়ার?

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২০

বিডি আইডল বলেছেন: সামুর মডারেশন যে এখন সরকারী সংস্হা থেকে পরিচালিত হয়...এইটা বোঝার জন্য নষ্ট শয়তানের আইডি ব্যানের ঘটনাই যথেষ্ট

১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬

আমি ভূমিপুত্র বলেছেন:

@ চলতি নিয়ম,

ফরিদপুর– ৩ আসনের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কুখ্যাত রাজাকার ছিলেন। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্বাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন। “ দৃশ্যপট একাত্তর: একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ” বইয়ের ৪৫ পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শান্তি কমিটির জাদরেল নেতা ছিলেন। তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন।
----------------------------------------------------------

পুতুলের দাদাশ্বশুর রাজাকার হলেও যুদ্ধাপরাধী ছিলেন না : দেশে কোনো রাজাকার নেই : ফরিদপুর আ’লীগ নেতাদের শেখ হাসিনা
আরিফ ইসলাম, ফরিদপুর
ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া ভাষায় বলেছেন, দেশে রাজাকার বলে কোনো শব্দ নেই। দেশে কোনো রাজাকার নেই। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দাদাশ্বশুর ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত খন্দকার নূরুল হোসেন নূরু মিয়া ফরিদপুরে রাজাকারদের তালিকার ১৪ নম্বর রাজাকার হলেও তিনি যুদ্ধাপরাধী ছিলেন না বলে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে তিনি ফরিদপুরের নেতাদের কাছে প্রশ্ন করেছেন, তার ভাই শেখ সেলিম ফরিদপুরের রাজাকার মুসা বিন শমসের ওরফে নূইলা মুসার সঙ্গে ছেলে বিয়ে দিয়ে আত্মীয়তা করেছেন—এটা কেন তারা কখনও বলেন না; অথচ শেখ হাসিনার মেয়ের দাদাশ্বশুর নূরু মিয়ার নামে সবাই অভিযোগ করেন যে, তিনি রাজাকার ছিলেন। নূরু মিয়া পিস কমিটির সদস্য থাকলেও যুদ্ধের সময় তিনি কোনো অপরাধমূলক কাজকর্ম করেননি বলে শেখ হাসিনা গর্বের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের মনে করিয়ে দেন।
গত নির্বাচনে শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর সদর আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর মন্ত্রিত্ব পান। এই শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ জানানোর জন্য সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নির্যাতিত নেতাদের যে বৈঠকের আয়োজন করা হয়, সেখানে আওয়ামী লীগ প্রধান এসব কথা বলেন। ওই বৈঠকে উপস্থিত নেতাদের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। সন্ধ্যা সোয়া ৭টা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ফরিদপুর আওয়ামী লীগ নেতাদের ওই বৈঠক রাত সোয়া ১০টা পর্যন্ত চলে। তিন ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে তার বেয়াই মোশাররফ হোসেন ও বেয়াইর ছোট ভাই বাবরের বিরুদ্ধে নানা অভিযোগের তথ্য-উপাত্ত উপস্থাপন করে জেলা নেতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জায়নুল আবেদিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য বাবু বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যন অ্যাডভোকেট সামছুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও যুদ্ধকালীন বৃহত্তর ফরিদপুর জেলার সাব-সেক্টর কমান্ডার নূর মোঃ বাবুল, ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস, মাহবুবুর রহমান খান, মনিরুল হাসান মিঠু, আবদুর রহমান প্রমুখ। উপজেলা চেয়ারম্যান সামছুল হক ভোলা মাস্টার প্রধানমন্ত্রীকে শ্রমমন্ত্রী ও তার ভাই বাবরের নির্যাতনের কাহিনী এবং তাদের বিভিন্ন অপকর্মের ঘটনা তুলে ধরে বলেন, শ্রমমন্ত্রীর বাবা নূরু মিয়া একজন রাজাকার ছিলেন। ফরিদপুরের রাজাকারদের তালিকায় তার অবস্থান ১৪ নম্বরে। ছেলে মন্ত্রী হওয়ার সুবাদে রাজাকার বাবা নূরু মিয়ার নামে ফরিদপুরের বিভিন্ন রাস্তার নামকরণ করা হয়েছে। রাজাকারের নামকরণ করা রাস্তা ভেঙে ফেলার জন্য ভোলা মাস্টার দাবি জানান। বৈঠকে আওয়ামী লীগ নেতা নূর মোঃ বাবুল বলেন, আমি আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছি। সাব-সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। অথচ আজ ৭৭ বছর বয়সে আমাকে কুপিয়ে আহত করা হলো। আমার শরীর থেকে রক্ত ঝরানো হলো। এই সন্ত্রাসী হামলার জন্য তিনি শ্রমমন্ত্রী ও তার ভাই বাবরকে দায়ী করেন। শ্রমমন্ত্রীর গ্রুপের সন্ত্রাসীদের হাতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শওকত আলী জাহিদের ভাই আবদুর রহমান প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের রাজনীতির জন্য তাদের পরিবার সারা জীবন যে ত্যাগ স্বীকার করেছে, তার প্রতিদান হিসেবে আজ তার ভাইকে একটি পা হারাতে হলো। প্রধানমন্ত্রী সবার বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ফরিদপুর জেলা নেতাদের বলেন, আত্মীয়তার চেয়ে আমার কাছে দল অনেক বড়। তাই দলের ক্ষতি করে আমি কাউকে কিছু করতে দেব না। কারও বাসাবাড়িতে নয়, রাজনীতি হবে আওয়ামী লীগের অফিসে বসে। শওকত আলী জাহিদ এবং নূর মোঃ বাবুলের ওপর সন্ত্রাসী হামলার আসামিদের ধরা হবে বলেও প্রধানমন্ত্রী আশ্বাস দেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.