নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তমনা

সাইফ সোহন

সাইফ সোহন › বিস্তারিত পোস্টঃ

বলিউড কিংবদন্তি জোহরার অজানা জীবন

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২২



দীর্ঘ ১০২ বছরের জীবন। বর্ণময় জীবনে রয়ে গেছে অনেক অজানা। এমনই কিছু অজানা কথা রইল জোহরার জীবনে।হম দিল দে চুকে সনম, সাওয়ারিয়া, চিনি কম, বীর জারার মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে পেয়েছেন বলিউডের দাদীর খেতাব।



জোহরা সেহগলের পুরো নাম সহিবজাদি জোহরা বেগম মুমতাজ-উল্লাহ খান। ১৯১২ সালের ২৭ এপ্রিল উত্তর প্রদেশের সুন্নি মুসলিম পাঠান পরিবারে জন্ম তাঁর। সাত ভআইবোনের মধ্যে জোহরা ছিলেন তৃতীয়। মাত্র এক বছর বয়সে গ্লুকোমায় আক্রান্ত হয়ে বাঁ চোখের দৃষ্টি হারান জোহরা। পরে চিকিত্‍সায় ফিরে পান দৃষ্টিশক্তি।



অফুরান প্রাণশক্তিতে ভরপুর টমবয় জোহরা ছেলেবেলায় পুতুল খেলার থেকে গাছে চড়তেই বেশি ভালবাসতেন। ছোট থেকেই ছকভাঙা জীবনই পছন্দ ছিল তাঁর। দেরাদুনে উদয় শঙ্করের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে গেছিলেন জোহরা। সেই মুগ্ধতাই মোড় ঘুরিয়ে দেয় জীবনের।



শিশু বয়সেই মাকে হারান জোহরা। মায়ের ইচ্ছা ছিল লাহোরের কুইন মেরি কলেজে পড়াবেন জোহরাকে। সারা দেশ ঘুরে দেখার শখ ছিল জোহরীর। ছিল সারা বিশ্বকে জানা আকাঙ্ক্ষা। নিজের কাকার সঙ্গে সারা ভারত, পশ্চিম এশিয়া ও ইউরোপ গাড়িতে ঘুরেছিলেন জোহরা। ফিরে এসে মায়ের ইচ্ছামতো ভর্তি হন কুইন মেরি গার্লস কলেজে।



স্নাতক হওয়ার পর উদয়শঙ্করের ডান্স ট্রুপে যোগ দেন জোহরা। ১৯৩৫ থেকে ১৯৪০ সালের মধ্যে উদয়শঙ্করের সঙ্গে জাপান, মিশর, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করেন তিনি। পরে উদয়শঙ্করের ট্রুপে শেখানো শুরু করেন। সেখানেই পরিচয় হয় কামেশ্বর সেহগলের সঙ্গে। ইন্দোরের বিজ্ঞানী, চিত্রশিল্পী ও নর্তক কামেশ্বর ছিলেন জোহরার থেকে ৮ বছরের ছোট। কিন্তু তাতে প্রেমে পড়তে অসুবিধা হয়নি জোহরার। দুই পরিবারের আপত্তি সত্ত্বেও ১৯৪২ সালে বিয়ে হয় দুজনের। খুশবন্ত সিংয়ের রিপোর্ট থেকে জানা যায়, বিয়েতে নিমন্ত্রিত ছিলেন জহরলাল নেহরু। কিন্তু গান্ধীর ভারত ছাড়ো অন্দোলন সমর্থন করার জন্য বিয়ের মাত্র দুদিন আগে গ্রেফতার হন তিনি। বিয়ের পরও দুজনেই উদয়শঙ্কর ট্রুপের নিয়মিত সদস্য ছিলেন।

পরে ট্রুপ বন্ধ হয়ে গেলে তাঁরা লাহোর চলে যান।



দেশভাগের সময় স্বামীর সঙ্গে বম্বে ফিরে এসে পৃথ্বীরাজ কপূরের থিয়েটার গ্রুপে যোগ দেন জোহরা। সেখানে টানা ১৪ বছর কাজ করেছিলেন তিনি। দুই সন্তানের জন্ম দেন তিনি। কিরণ ও পবন। জোহরা ও কামেশ্বর কেউই ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। তাই তাঁদের সন্তানরাও কখনও নিজেদের হিন্দু বা মুসলিম বলে দাবি করেননি। ১৯৫৯ সালে কামেশ্বরের মৃত্যুর পর দিল্লি চলে যান জোহরা। দিল্লিতে একটি নাট্য অ্যাকাডেমি শুরু করেন জোহরা। ১৯৬২ সালে ড্রামা স্কলারশিপ নিয়ে লন্ডন পাড়ি দেন জোহরা। সেখানেই ১৯৬৪ সালে বিবিসি প্রযোজিত কিপলিংয়ের গল্প দ্য রেসকিউ অফ পাফলস অবলম্বনে নাটকে অভিনয় করেন তিনি। লন্ডনে থাকতেই মার্চেন্ট আইভরি প্রোডাকশনের ছবিতে প্রথম অভিনয় করেন জোহরা। ১৯৮২ সালে জেমস আইভরি পরিচালিত দ্য কার্টেসানস অফ বম্বেতেও অংশগ্রহণ করেন তিনি।



নব্বই দশকের মাঝামাঝি ভারতে ফিরে বলিউডি ছবিতে ঠাকুমার চরিত্রে অভিনয় শুরু করেন জোহরা। হম দিল দে চুকে সনম, সাওয়ারিয়া, চিনি কম, বীর জারার মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ ও ২০১০ সালে পদ্মবিভূষণে সম্মানিত হন জোহরা।



অবশেষে এল সেই দিন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি হন জোহরা। পরদিন বিকেল ৪:৩০ মিনিটে ঢলে পড়েন মৃত্যুর কোলে।

নিচে তার ক্যারিয়ারের চিত্র তুলে ধরা হলো:



Year Title

1946 Dharti Ke Lal

1946 Neecha Nagar

1950 Afsar

1956 Heer

1964 The Indian Tales of Rudyard Kipling

1964– 1965 Doctor Who (TV series)

1967 The Long Duel

1967 Theatre 625 (TV series)

1968 The Vengeance of She

1968 The Expert (TV series)

1969 The Guru

1973 The Regiment (TV series)

1973 Tales That Witness Madness

1974 It Ain't Half Hot Mum (TV series)

1978 Mind Your Language (TV series)

1983 The Courtesans of Bombay

1984 The Jewel in the Crown (TV series)

1985 Tandoori Nights (TV series)

1985 Harem

1986 Caravaggio

1987 Partition

1987 Never Say Die

1989 Manika, une vie plus tard

1989 The Bill

1991 Masala

1992 Firm Friends

1993 Bhaji on the Beach

1994 Little Napoleons

1995 Amma and Family (TV series)

1997 Tamanna

1998 Not a Nice Man to Know

1998 Dil Se..

1999 Khwaish

1999 Hum Dil De Chuke Sanam

1999 Dillagi

2000 Tera Jadoo Chal Gayaa

2001 Landmark

2001 Zindagi Kitni Khoobsoorat Hai

2001 The Mystic Masseur

2002 Bend It Like Beckham

2002 Anita and Me

2002 Chalo Ishq Ladaaye

2003 Saaya

2003 Kal Ho Naa Ho

2004 Kaun Hai Jo Sapno Mein Aaya?

2004 Veer-Zaara

2005 Chicken Tikka Masala

2005 Mistress of Spices

2007 Cheeni Kum

2007 Saawariya



তথ্য সূত্র:

১. ইউটিউব

২. বলিউড হাঙ্গামা

৩.24ghanta.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.