| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিটরের পর্দায় যখন ছবিটি ভেসে উঠল, তখন মনে হল যেন কেউ আমার ভেতরের স্মৃতির দরজাটা আস্তে করে খুলে দিচ্ছে। চোখের সামনে ভেসে উঠলো সেই শৈশবের বিকেলগুলো- যখন গরমের দুপুর গুলিতে ভাতঘুম দিয়ে বিকেলের আগে আগে উঠতাম। তারপর বিকেল নামতে শুরু করলে যেতাম খোলা মাঠের দিকে। চারপাশে শুধু বিস্তীর্ণ সবুজ, দূর-সুদূরে অল্প কয়টিা বাড়ি আর ওপরে অনন্ত নীল আকাশ। মনে হতো, যদি কোনোভাবে ওই আকাশে উঠার সিঁড়িটা খুঁজে পেতাম! ভাবতাম নিশ্চই আকাশের একটা গোপন রাস্তা আছে, যা কেবল আমার চোখে ধরা পড়ে না!
প্রতিদিন বিকেলে ঝাঁকে-ঝাক পাখি উড়ে যেত দক্ষিণ দিগন্তে। তাদের দেখেই মনে হতো, তারা নিশ্চয়ই কোনো অদ্ভুত জগতে যাচ্ছে- যেখানে মানুষের অনুমতি নেই, শুধু ডানাওয়ালাদের রাজ্য সেখানে। আমার কৌতূহল ছিল আকাশের চেয়েও বড়; ভাবতাম, একদিন আমিও এমন দুটো ডানার মালিক হবো, উড়ে যাবো তাদের সঙ্গে, তাদের সেই গোপন রাজ্যে!
তবে বিকেলের প্রতি আমার ছোট্ট একটা অভিমানও ছিল। কেন হঠাৎ করেই ঝুপ করে সন্ধ্যা নেমে আসে? এত সুন্দর আলো, এত রঙ, এত বাতাস, বাতাসের শন্-শন্ -সবকিছু এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় কেন? কি হতো সন্ধ্যাটা কম হলেও বিকেলটা আরও একটু বড় হলে? কি হতো এই মুক্ত বাতাসে আরও একটু সময় পেলে? মনে হতো, নিষ্ঠুর প্রকৃতি ইচ্ছে করেই আমার বিকেলের সময়টা কমিয়ে দিচ্ছে।
কিন্তু কবে যেন সেই বিকেলগুলো হারিয়ে গেলো, বুঝতেই পারিনি। পড়াশোনা, ব্যস্ততা, জীবনের দৌড়ঝাঁপ- সব মিলে বিস্তীর্ণ মাঠগুলোও ধীরে ধীরে বিলীন হয়ে গেলো কালের গহ্বরে। যে মাঠে দাঁড়িয়ে আকাশের রঙ বদলানো দেখতাম, সেখানে এখন শুধু ইট-কংক্রিটের দেয়াল। এলোমেলো মুক্ত বাতাসের তোড় এখন আর শন্-শন্ গান শোনায় না। আকাশ আছে, কিন্তু তার ম্লান রঙ এখন আর হৃদয় রাঙ্গায় না; আলো আছে, কিন্তু তাতে সেই শৈশবের যাদু এখন অনুপস্থিত।
এই নগরে এখন বিকেল মানেই মানুষের ক্লান্ত মুখ, গাড়ির অসহনীয় শব্দ, ধোঁয়া আর ছুটে চলা মানুষের ভিড়, কোলাহল, আর ময়লার গন্ধ। পাখির ঝাঁকের দেখা এখন আর মেলে না, দেখা যায় কেবল কাটা তারের মাঝে আটকে থাকা কিছু ঘুড়ি, আর দূর আকাশে উড়তে থাকা চিল অথবা কোন বাড়ির উঁচু ছাদের কার্নিশে ক্লান্ত কাক। আমার ভেতরে এই বিকেল গুলিতে এক অদ্ভুত শূন্যতা কাজ করে- মনে হয়, আমি শুধু আকাশটাই হারাইনি; বরং নিজেকেও হারিয়েছি টুকরো টুকরো সময়ের সাথে।
তবুও, মাঝে মাঝে মনে অদ্ভুত এক ইচ্ছা জাগে। যদি একদিন কৈশরের সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত! আবার যদি সেই বিস্তৃত মাঠে দাঁড়িয়ে রঙ ভরা আকাশের নিচে পাখির অদৃশ্য সেই রাজ্যের পানে গন্তব্য নিয়ে গল্প বানাতে পারতাম। যদি পারতাম শন্-শন্ শব্দের তোড়ে বাতাসে হাত মেলে খোলা মাঠে এলোমেলো ছুটতে। যদি আবার জমা রাখতে পারতাম প্রকৃতির কাছে আমার ছোট ছোট সেই অভিমান আর অভিযোগ গুলো!
বিকেলের রঙ গুলো হয়ত আজও একই আছে, কিন্তু আমি জানি- শহরের আকাশে সেগুলোর দেখা পাওয়া আর সম্ভব নয়। শুধু মনেই রয়ে গেছে মুক্ত মাঠের এক কোনায় দাঁড়িয়ে বিস্ময়ভরা দৃষ্টি মেলে তাকিয়ে দেখা একখণ্ড রঙিন আকাশ। যেখানে আমি এখনো দাঁড়িয়ে আছি- এক জেদি স্বপ্নবাজ শিশু হয়ে, ডানা গজানোর অপেক্ষায়।
ছবি-সূত্রঃ r/painting
১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৪
লোকমানুষ বলেছেন: আপনার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ!
অনেক শুভকামনা রইল!
২|
১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চলতে থাক আপনার লেখা।
১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১১
লোকমানুষ বলেছেন: ভালোবাসা অবিরাম!
চেষ্টা থাকবে, দেখা যায় কতটুকু লেখা যায়।
৩|
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৩
আকিব হাসান জাভেদ বলেছেন: আকাশ এখন আগের চেয়ে আরও সুন্দর, তবু শহরের দেয়ালঘেরা ব্যস্ততায় মন খুলে তার দিকে তাকানোর ফুরসত নেই। সুন্দর লিখেছেন
১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৮
লোকমানুষ বলেছেন: দালান ঘেরা আকাশ আর আমাকে মুগ্ধ করতে পারে না, তাই হয়ত মন ফিরে যেতে চায় অতীতে।
আপনার চমৎকার মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
৪|
১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
আপনার ব্লগে প্রথম প্লাসটি আমি দিয়ে গেলাম।
শুভব্লগিং
শুভকামনা।
১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৮:১৬
লোকমানুষ বলেছেন: ধন্যবাদ বিজন দা, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমার ব্লগে এসে প্রথম প্লাসটি দেওয়ার জন্য ভীষণ আনন্দিত হলাম
আপনারও জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
৫|
১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৮:১৬
গেঁয়ো ভূত বলেছেন: ব্লগে স্বাগতম।
আপনার ব্লগে দ্বিতীয় প্লাস আমি দিলাম।
১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২০
লোকমানুষ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার ও আপনাদের থেকে 'প্লাস' প্রাপ্তি আমার জন্য অনেক অনুপ্রেরণার। আপনার জন্যও রইলো অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।
৬|
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১১
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: এখন আকাশে জমে থাকে ভাঙা বৃষ্টির গন্ধ আর মৃত নদীর নিশ্বাস
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৩
লোকমানুষ বলেছেন: সত্যিই যেন তাই....
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৭|
২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩১
বিজন রয় বলেছেন: শুভসকাল, ভালো আছেন আশাকরি।
সামনের দিনগুলোতে অনেক কথা হবে।
ভালো থাকুন সবসময়।
২২ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩০
লোকমানুষ বলেছেন: শুভ সন্ধ্যা!
আপনার এই অভিবাদনটি দেখে অন্যরকম ভালোলাগা কাজ করছে।
অনেক অনেক ভালো থাকুন। কথায়, গল্পে, কবিতায় কিংবা মতের বিপরীতে অনেক অনেক কথা প্রত্যাশা করছি সামনে দিন গুলিতে।
৮|
২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: "আমি শুধু আকাশটাই হারাইনি; বরং নিজেকেও হারিয়েছি টুকরো টুকরো সময়ের সাথে"। - আমার কাছে অত্যন্ত হৃদয়স্পর্শী মনে হয়েছে আপনার এই একান্ত মনোলগটুকু।
ব্লগে সুস্বাগতম! শুভ ও নিরাপদ হোক আপনার ব্লগযাত্রা!
ছবিটা চমৎকার। পোস্টে চতুর্থ 'লাইক'। ++
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪১
লোকমানুষ বলেছেন: এত মনোযোগ দিয়ে পড়লেন- এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। লাইনটা লেখার সময় নিজেও একটু থমকে গিয়েছিলাম- মনে হয়েছিল, এটুকুই হয়তো পুরো লেখার কথাটা বলে দেয়। আপনার মন্তব্যে সেটাই আরও একবার মনে পড়ল।
উৎসাহের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৯|
২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২২
সনজিত বলেছেন: ব্লগে স্বাগতম!
শুভ ও নিরাপদ হোক আপনার ব্লগযাত্রা.।.।.।
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪
লোকমানুষ বলেছেন: ধন্যবাদ!
এই উৎসাহটুকু পেয়ে ভালো লাগলো।
লেখার অভ্যাসটা ধরার চেষ্টা করছি, দেখা যাক কতদূর যায়।
১০|
২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪
নতুন নকিব বলেছেন:
ব্লগে স্বাগত!
হৃদয় ছোঁয়া কিছু কথা ভালো লেগেছে।
শুভকামনা রইল। আনন্দদায়ক হোক আপনার সামনের দিনগুলো।
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮
লোকমানুষ বলেছেন: আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
লেখাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনার জন্যও শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ সুন্দর লিখেছেন!