নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফুটপাতের ধুলোয় লেপা এক টুকরো রোদ, বাসার কোণে জমে থাকা অলস সকালের মতো। জীবনের হিসাব নিকাশে পেন্সিলে-টানা অঙ্ক, কখনো হার, কখনো জয়— সবই সামান্য এক ইতিহাস। এই তো আমার গল্প, সবার মতোই অসম্পূর্ণ, তবু স্বাদে ভরা।

লোকমানুষ

এক টুকরো আকাশ, এক মুঠো মাটির গল্প

লোকমানুষ › বিস্তারিত পোস্টঃ

শব্দ আছে, কণ্ঠ নেই..

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৫



এই ছবিটা আমাদের রাজনীতির নীরব আত্মকথা
এখানে নেতা বলেন আর জনতা মুগ্ধ হয়
শব্দগুলো আলো জ্বালায়, আকাঙ্ক্ষার মানচিত্র আঁকে
মঞ্চে দাঁড়িয়ে পরিবর্তনের প্রতিশ্রুতিতে তালি পড়ে

কিন্তু মঞ্চ থেকে নামলেই দৃশ্য বদলে যায়
স্বপ্ন পথে হাঁটতে চাইলে সিস্টেম চোখ রাঙানি দেয়
প্রশ্ন করতে গেলেই হাত বাড়ে গলার দিকে
কণ্ঠ রুদ্ধ হলে সত্য ও স্বপ্ন দু’টিই হাঁপিয়ে পড়ে

ক্ষমতার বড়ো মুখটা ছোট মুখটাকে অভিভূত করে,
করতালির বিনিময়ে স্বপ্নের ছায়া দেখিয়ে বেড়ায়
আশ্বাসের বাণী সব মাইক্রোফোনে উন্মুক্ত,
আর মানুষ খুব সন্তর্পণে তার দীর্ঘশ্বাস লুকায়

আমাদের রাজনীতি শব্দ ভালোবাসে,
কিন্তু কণ্ঠ সহ্য করতে পারে না
এখানে বক্তৃতা নিরাপদ, বাস্তবতা বিপজ্জনক
তবু ইতিহাস বলে-
চেপে ধরা গলাও একদিন চিৎকার শিখে ফেলে...




ছবি কার্টেসি: Eiko Ojala

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.