| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহলদার
এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে
![]()
বামোস মাছটির বৈজ্ঞানিক নাম Anguillla bengalensis. এটি Anguillidae পরিবারের অন্তর্ভূক্ত। লম্বায় এরা ৮০ থেকে ১২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলভেদে এর স্থানীয় নাম বামোস, বামুস, বামাস, বাউস, বাওস, বানেহারা, বাও বাইম, বাউ বাইম, তেল কোমা, বাও মাছ, বাউ মাছ। এদের দেহ লম্বা, সাপের মত। মাথা কোনাকৃতি। লেজ খাড়াখাড়ি ভাবে চাপা। মুখের চিড় চোখের পেছন পর্যন্ত পৌঁছে। ঠোঁট পুরু। চোখ মুখের কোনের কাছে অবস্থিত। পৃষ্ঠ পাখনা পায়ু পাখনার উৎপত্তিস্থলের সম্মুখভাগ থেকে আরম্ভ হয়। ত্বক স্যাঁতস্যাঁতে ও পিচ্ছিল। আঁইশ অতি ক্ষুদ্র, সাধারনভাবে চোখে পড়ে না। পৃষ্ঠ হালকা বাদামী রংয়ের। উদর ও পার্শ্ব হালকা হলুদ। দেহের উপরের অংশে অসংখ্য কালচে ফোঁটা থাকে। ![]()
মাছটি আগে দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যেত। তবে বর্তমানে এটি বিরল প্রজাতির মাছের তালিকায় ঠাঁই পেয়েছে। বর্তমানে পাহাড়ী অঞ্চলের নদীতে কিছু কিছু ধরা পড়ে। দাম ও আকাশ ছোঁয়া। এ মাছটি খেলে বিভিন্ন রোগ ভাল হয় এমন ধারনা প্রচলিত রয়েছে। একটি এক কেজি ওজনের মাছের দাম ৪০০ টাকার মত।
ছবিঃ লেখক।
তথ্য সহায়তাঃ বাংলাদেশের মাৎস্য সম্পদ-মোহাম্মদ শফি, মিয়াঁ মুহম্মদ আবদুল কুদ্দুস, ইন্টারনেট।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭
মহলদার বলেছেন: আপনি সম্ভবতঃ কুচিয়ার কথা বলতে চাচ্ছেন। কুচিয়া আলাদা প্রজাতির মাছ। খুব তাড়াতাড়ি এটা নিয়ে আর একটা পোষ্ট দিব। ধন্যবাদ আপনাকে।
২|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: আমরা বলি বাইম মাছ।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮
মহলদার বলেছেন: বাইম মাছ ও আলাদা। অনেক প্রজাতির বাইম আছে। বাইম নিয়েও আলাদা আলাদা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ আপনাকে।
৩|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫
বিডি আইডল বলেছেন: সাপের মত একদম...বাইন মাছ কি এটাই?
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৯
মহলদার বলেছেন: ঠিক বলেছেন, দেখতে সাপের মত। না এটা বাইম নয়। ধন্যবাদ আপনাকে।
৪|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮
সাইফ শিশির বলেছেন: আমাদের ওদিকে কুচিলা-ই তো বলতো! মানে নোয়াখালীতে।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২
মহলদার বলেছেন: দেখতে খানিকটা কুচিয়ার মত হলেও এই মাছটি কুচিয়ার চেয়ে কিছুটা খাটো ও মোটা প্রকৃতির। কুচিয়ার লেজ ও এত চ্যাপ্টা ও ভোঁতা নয়। গায়ের রংটাও কিছুটা ভিন্ন।
৫|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৯
সাইফ শিশির বলেছেন: @
হাসান মাহবুব
বাইম মাছ কিন্তু এত গোলগাল হয় না। বড় এত হতে দেখেছি কিন্তু একটু চ্যাপ্টা
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২
মহলদার বলেছেন: একদম ঠিক ধরেছেন।
৬|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
মুকুট বলেছেন: সাপের মত, আগে বাইম খেতাম এখন কেমন যেন সাপ সাপ লাগে, আর খেতে পারি না ![]()
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
মহলদার বলেছেন: বাইম মাছেই এই অবস্থা![]()
। বামুস মাছ দেখলে আপনি বোধ হয় খেতেই পারবেন না
।
৭|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমিও বাইম ভাবসিলাম প্রথমে ।পোস্টের জন্য ধন্যবাদ +
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭
মহলদার বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৮|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
ম্যাভেরিক বলেছেন: আমাদের এলাকায় বলে বাওস মাছ। বেশ অনেক লোককথা প্রচলিত এই মাছ নিয়ে।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১০
মহলদার বলেছেন: আমার এলাকা খুলনাতেও এটাকে বাওস বলে। কিন্তু নিজ চোখে খুলনায় কখনো মাছটি দেখিনি। লোককথার কিছুটা শেয়ার করবেন কি? আমার তেমন কোন লোককথা জানা নেই মাছটি নিয়ে। শোনার আগ্রহ হচ্ছে খুব
।
৯|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১০
শয়তান বলেছেন: আগে দেখি নাই
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১২
মহলদার বলেছেন: আপনার মত অনেকেই হয়ত আগে দেখিনি। আমিও প্রথম দেখেছি গত দুই বছর আগে। মাছটি খুব বিরল এখন।
১০|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৮
হোরাস্ বলেছেন: পাখনা কাইটা দিলেতো পুরাই সাপ! ফ্যামিলি হিস্ট্রি পড়লে হয়ত পাওয়া যাইব কোন এক সময় সাপই ছিলো।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২১
মহলদার বলেছেন: আপনার কথাই হয়ত ঠিক হবে![]()
। ধন্যবাদ আপনাকে।
১১|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
মীনোক্ষভাকুলকূবলয় বলেছেন: কখনও খাইনি। স্বাদ কেমন?
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২০
মহলদার বলেছেন: আমিও খাইনি কখনো, তবে লোক মুখে শুনেছি বেশ স্বাদ, অনেকটা মাংসের মত নাকি।
১২|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১২
র হাসান বলেছেন: এই মাছ খাইতাম না। সাপ সাপ লাগে।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২১
মহলদার বলেছেন: দেখতে সাপ সাপ হলেও খেতে নাকি বেশ, যদিও আমি নিজেও খাইন কখনো
।
১৩|
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৩
সায়েম মুন বলেছেন: এই মাছ বাস্তবে দেখি নাই। তবে ঠিক কুচিয়া'র মত দেখতে। কুচিয়া কালচে, মুখটা একটু চোখালো আর বেশী পিচ্ছিল।
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২
মহলদার বলেছেন: আপনার তো দেখার কথা, তাহিরপুরের বাজারে তো মাঝে মধ্যে দেখা যায় মাছটি। কুচিয়ার মত এটাও কিন্তু পিচ্ছিল
।
১৪|
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০১
ব্রাইট বলেছেন: ওয়াক থু!!!!! সাপের খাল্তো ভাই নাকি!
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪
মহলদার বলেছেন: আপানকে না বলে যদি বামুস মাছ রান্না করে খাওয়াই, আমি নিশ্চিত আপনি বলবেন আর একটু হবে নাকি?![]()
![]()
১৫|
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩
রোহান বলেছেন: মাছরে ফটু কই তুলছেন? এই মাছ দেখি নাই, তবে আব্বা বললো বাউস মাছ, অনেক আগে পাওয়া যেতো নাকি...
বাসায় বাইম মাছ আনা নিষেধ, আম্মার নাকি দেখলেই সাপ সাপ লাগে... এইটা নিয়া গেলে আব্বার তো মনে হয় খবরই আছিলো...
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৭
মহলদার বলেছেন: ছবিটি তুলেছি সুনামগঞ্জ সদরের ষোলঘর মাছ বাজার থেকে। ঠিক বলেছেন আব্বার বয়সীদের ছোট বেলায় এই মাছ বেশ পাওয়া যেত। এখন বিরল। আব্বাকে জিজ্ঞেস করেন তো বাসায় কখনো এই মাছ নিয়েছে কিনা?![]()
![]()
১৬|
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১২
স্পেলবাইন্ডার বলেছেন: ব্রাইট বলেছেন: ওয়াক থু!!!!! সাপের খাল্তো ভাই নাকি!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৯
মহলদার বলেছেন: দেখতে ঠিক অনেকটা সাপের মতোই
।
১৭|
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৩
ডিজিটালভূত বলেছেন: ছোটকালে আমাদের মইত্যার নানী বলতো তেলকুমড়া মাছ। এটা কি সেই তেলকুমড়া? সে খূব মজা করে খেত আমরা আমরা ওয়াক থু করতাম।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১২
মহলদার বলেছেন: একদম ঠিক ধরেছেন। এই মাছের আরেক নাম তেল কোমা যা অঞ্চলভেদে তেল কুমড়া নামেও পরিচিত। মইত্যার নানী যে কি মজা পেত তা আপনি খাইলেই বুঝতেন![]()
। নামেই বোঝা যায় মাছটিতে সাংঘাতিক তেল হয়।
১৮|
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭
রেডসিগনাল বলেছেন: আমাদের এলাকায় এটার আদিনাম বামসে তবে আজকাল অনেকে বানহরি ও বলে থাকে । বানহরি নামটি এসেছে মুলত নেত্রকোনা জেলা হতে, তবে এটি পাহাড়ী নদী তথা মাটির গর্ত কিংবা পানির নীচে পাথরের ফাক ফোকরে জীবন ধারন করে ।এরা সাধারনত রাতের বেলা বের হয়, পরিস্কার পানিতে থাকতে বেশী পছন্দ করে, যখন বৃষ্টিতে নদীর পানি ঘোলা হয়ে যায় কিংবা নদী ভরে যায় তখন তাদের আস্তানা হারিয়ে ফেলে, তখন তারা জেলেদের জালে ধরা পরে ।
পাহাড়ী নদী দূর্গাপুর উপজেলার [যেখানে বিরিসিরি ] সমেশ্বরী নদীতে এই বানহরি মাছ প্রতি বৎসর দু একটা ধরা পরে তবে দাম অনেক বেশী শুনেছি এই মাছ খাইলে অনেক রোগ নিরাময় হয় ।
আমি কখনো খাইনি, খাইতে গেলে সাপের কথা মনে পরে ।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
মহলদার বলেছেন: ইস আমার যদি একটা এসাইনমেন্ট থাকত এরকম সারাদেশ ঘুরে ঘুরে মাছের নাম সংগ্রহ করা। এই যে ধরুন বাউস মাছটির পোষ্ট দেওয়ার পর আমি কয়েকটা নুতন নাম পেয়েছি এর, যে গুলো বইয়ে নাই। তবে এগুলো আমার ব্যক্তিগতভাবে হলেও সংগ্রহ করার ইচ্ছে আছে। আপনি দেখছি অনেক কিছুই জানেন মাছটি সম্পর্কে।
ঠিক বলেছেন এটি বর্তমানে খুব দামী। আমি কয়েকমাস আগে ৪ কেজির মত ওজনের একটি দেখেছিলাম বাজারে। দাম চেয়েছিল ১৫০০ টাকা।
১৯|
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২
মাহবুব সুমন বলেছেন: দারুন পোস্ট
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১
মহলদার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২০|
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫
পাগল রাজপুএ বলেছেন: 
অনেক কষ্টে ৩কেজি মাছ পাইছিলাম ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪১
সাইফ শিশির বলেছেন: কুচিলা বলে নাকি এটাকে?