নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

'চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে ', বসন্তের আগমনে বাসন্তী গান।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২০





চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে

ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে



সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি

কত বৃষ্টি হয়েছে মন জুড়ে

দিশাহারা কোন পাতা যেন

ঝড়ের মুখেতে গেল উড়ে

চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে

ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে



গুন গুন গুন গানে

ফুলে এসে বসা ভ্রমরের মত তার মন

এসে বসে মোর মনে

আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে

উচ্ছ্বল মন তোলপাড় অনাসৃষ্টি

অনাসৃষ্টি চলেছে সেই থেকে

বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে

পিঞ্জর ভেঙ্গে উড়বার নেশা এত হয় নি তো আগে

ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে ।



গানের লিঙ্ক: Click This Link



( লতা মুঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়)

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৫

মো: আবু জাফর বলেছেন: Click This Link

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫১

মেহবুবা বলেছেন: আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: শুনছি আপু:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৪

মেহবুবা বলেছেন: আমি জানি এটা শুনলে মন চাইবে ময়ুরের মত পেখম মেলে নাচতে ।
মনে মনে নাচছো দেখতে পাচ্ছি ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০১

মাহী ফ্লোরা বলেছেন: আপু আমার নতুন পোষ্ট টা সময় পেলে দেখবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

মেহবুবা বলেছেন: দেখেছি এবং মন্তব্য করে এসেছি ।
এত সুন্দর ছবি ঝলমল একটা পোষ্ট দেরীতে দেখলে আফসোস হত ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৯

ডেইফ বলেছেন: সুন্দর গান।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০১

মেহবুবা বলেছেন: সূরে যাদু আছে ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৭

সুরঞ্জনা বলেছেন: বাহ!!! কথাগুলোতো খুব সুন্দর! শুনে দেখতে হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৮

মেহবুবা বলেছেন: কথাগুলোর চেয়ে সূরারোপ অনেক মন কাড়া , প্রানময় ।

এ গান শুনলে আনন্দ চারিপাশে খুব কাছাকাছি চলে আসে যেন ।

১লা ফাগুনের শুভেচ্ছা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪০

মেহবুবা বলেছেন: "সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে"

তোমার জন্য গানের কথা ধার করা ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৮

সায়েম মুন বলেছেন: ভাললাগা গান :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৫

মেহবুবা বলেছেন: অনেক ভাল লাগা , মন আনন্দে ভরে দেয়া গান ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২০

জিসান শা ইকরাম বলেছেন:
অনেক ভালো লাগা একটা গান আমার :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৭

মেহবুবা বলেছেন: অনেক ভাল লাগা বাসন্তী গান আমার ।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৭

মহাবিশ্ব বলেছেন:
খুউউউউউউউব সুন্দর গানটা মেহবুবা, আমার ভীষণ প্রিয়।
ধন্যবাদ এমন ভাবে স্মরণ করার জন্য।
অনেক পুরোন গান এটা, অদ্বিতীয়া সিনেমার গান, রিলিজ হয়েছিল ১৯৬৮ সালে।
নব্যেন্দু চট্যোপাধায়ের পরিচালনায়, অভিনয়ে ছিলেন, মাধবী মুখার্জী, লিলি চক্রবর্তী, অজিতেশ বন্ধ্যোপাধ্যায়, বিকাশ রায়।
গানের লিরিক মুকুল দত্তের আর সুরকার কে জানেন? হেমন্ত মুখোপাধ্যায়, যিনি সিনেমারও সঙ্গীত পরিচালক ছিলেন।

সুন্দর দিনের শুভকামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৬

মেহবুবা বলেছেন: আমার ও ভীষন প্রিয় এ গান।

সিনেমার নাম , শিল্পীদের নাম জানতাম ।
তোমাকে ধন্যবাদ সুরকারের নাম জানাবার জন্য । আমার মেয়ে জানতে চেয়েছিল সুরকারের নাম , বলতে পারিনি । এখানে দেখে বলেছি ওকে ।

বাসন্তী শুভেচ্ছা তোমার জন্য ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৯

সিদ্দিক আহমেদ বলেছেন: আফা বড় আশা লয়ে ফড়তে আয়েলাম শুধু গান দেইখে হথাশ হয়ে ফিরত যাইতে আছি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮

মেহবুবা বলেছেন: কি করা যাবে ?

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০৫

সত্যবাদী মনোবট বলেছেন:
বহুদিন পরে
চলে এলাম আপনার ঘরে

আপনিও চলুন আমার ঘরে
বসন্তের হাত ধরে আহা!!! আজি এ বসন্তে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৩

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৬

নাআমি বলেছেন: আমার খুব প্রিয় গান এটা..।

খুব ভাল লাগছে আবার শুনতে.....।


অনেক দিন পর আপনার নতুন পোস্ট দারুন লাগল।

ভাল থাকবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৬

মেহবুবা বলেছেন: এটা কি প্রিয় না হয়ে পারে ?
এমন উচ্ছ্বাসে ভরপুর গান ।
ভাল থেকো তুমিও ।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩২

দীপান্বিতা বলেছেন: শুভ বসন্ত :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৫

মেহবুবা বলেছেন: শুভ বসন্ত দীপান্বিতা ।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৬

রোকন রাইয়ান বলেছেন: অসাধারণ

চালিয়ে যেতে হবে নিয়মিত

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২

মেহবুবা বলেছেন: ঠিক বলেছেন , অসাধারন ।
কথা আর সূরে অপূর্ব সমন্বয় ।

গানের পোষ্ট চালিয়ে যেতে পারবো হয়তো , গান জীবন জুড়ে জীবন ভরে জড়িয়ে আছে ।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৭

ভাঙ্গন বলেছেন: কান পেতে শুনে থাকি সেসব গান এখনো।
অনেক ভাল লাগা রইল মেহবুবা আপু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৮

মেহবুবা বলেছেন: এ সব গান না মুনে কি পারি ?

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৭

তারার হাসি বলেছেন:
অপূর্ব !
শুভেচ্ছা বসন্তের।
ভালবাসা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫

মেহবুবা বলেছেন: দিশাহারা কোন পাতা যেন
ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে


ঠিক বলেছো এ গানে তারার হাসি , ফুলের হাসি ।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৭

মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌! বেশ লাগলো শুনতে। :)

মেঘের দূতের তড়প থেকেও বসন্তের শুভেচ্ছা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

মেহবুবা বলেছেন: বেশ লাগবে জানতাম , কেমন যেন মন ভাল করা গান ।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: এত ভালোলাগার গানটা আপু!:)

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৬

মেহবুবা বলেছেন: তোমারও ?

অনেক ভাল লাগা গান ।

১৯| ১০ ই মার্চ, ২০১১ রাত ১০:৫১

স্বদেশ হাসনাইন বলেছেন: আপনার গানটা আর মহাবিশ্বের দেয়া তথ্য দুটোকে প্লাস।

ধন্যবাদ গল্পকার। ( আপনার গল্প পড়া হয় নি অনেক দিন।)

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৮

মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।

গল্পের প্লট মাথায় ঘুরতে ঘুরতে জট পাকিয়ে যাচ্ছে ।
"অসমাপিকা" শুরু করবো আবার ।

২০| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৮

সাঈদ হাসান আকাশ বলেছেন: মেহবুবা নামের আমার এক বান্ধবী আছে। সেও তোমার মত গানের ভক্ত। ভাল গান গাইতে পারে। ফোন করলেই গান শোনাই। ওকে তোমার কথা কইতে একগাল হাসি দিলো। কেন?

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৯

মেহবুবা বলেছেন: এ নামের গুন বলতে হবে ।
অথবা দোষ ।

গান না শুনে কি থাকা যায় ?

আপনার ফ্রেন্ড কেন হাসি দিল জানতে পারন নি ?
আপনাদের দ'জনের জন্য শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.