নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতভর বৃষ্টি

দিনভর গান

মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

খাইসটা

২১ শে মার্চ, ২০০৬ রাত ৩:৩২

খাটাস একটি প্রাণী টিকটিকি যে প্রজাতির তার কাছাকাছি প্রজাতির হবে। কেউ জানলে আওয়াজ দেবেন। খাটাস শব্দটি থেকেই এসেছে খাইসটা। সত্যি? খাটাস রক্তচোষা প্রাণী। দূর থেকে নাকি মানুষের রক্ত টেনে নিতে পারে এমন বিশ্বাস গ্রামে প্রচলিত। রক্তচোষা থেকেই লোভী আর লোভী থেকেই কিপটা। খাইসটা মানে তাহলে কী দাঁড়ায়?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০০৬ সকাল ৯:০৩

লুনা রুশদী বলেছেন: আপনার ভাষা বিষয়ক পোষ্টগুলি ভালো লাগছে।

আমার আম্মা কিন্তু কেউ গোসল না করলে বলে খাটাস । খাইসটা মানে কি তাইলে গন্ধওয়ালা লোভী এবং কিপটা মানুষ?

২| ২১ শে মার্চ, ২০০৬ সকাল ৯:০৩

অতিথি বলেছেন: আমিতো যতদূর জানি "খাটাস" শিয়াল প্রজাতীর প্রানী । তাহলে কি ভুল জানি ।

৩| ২১ শে মার্চ, ২০০৬ সকাল ১০:০৩

অতিথি বলেছেন: তীর্থকের সাথে একমত। খাটাস রাতের অন্ধকারে মুরগী শিকার করে। দক্ষিণাঞ্চলে এটি বেশ প্রচলিত শব্দ। লুনা রুশদীর মা ঠিকই বলতেন। গোসল না করলে গন্ধ আসে, সেই অর্থে। খাটাসের গন্ধ বিশ্রী।

৪| ২১ শে মার্চ, ২০০৬ সকাল ১০:০৩

অতিথি বলেছেন: খাটাশ রক্তচোষা বলে কখনও শুনিনি। নিজে খাটাশ দেখেছি, আমার হাত থেকে হাঁস ছিনিয়ে গিয়েছিল এক লাফে। আর দ্্বিতীয়তঃ খাটাশ গন্ধ-ভেদুল, তারা লেজের একটি গ্রন্থি থেকে ভয়ঙ্কর এক গন্ধ-নির্যাস ছেড়ে পুরো এলাকাটিই গন্ধ করে দেয়। যে গুহায় থাকে তার দশ হাত দূর দিয়েও কেউ হেঁটে যেতে পারে না, এ কারণে নোংরামিকে বলা হয়ে থাকে, খাটাইশা আচরণ।
সে খুব ধূর্ত বলেও মানুষকে গালি দেওয়া হয় খাটাশের মতো আচরণকারী বলে।
বাংলাদেশের জীবযন্তুর বইতে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের প্রাণীবিদ্যা বইতে খাটাশের ছবি দেওয়া আছে, শেয়াল জাতীয় হলেও মুখটা শরু, গায়ে কালো কালো ফোটা, লেজটা বেশ লম্বা। এর কাছাকাছি প্রজাতি হচ্ছে, বাগডাশা....

৫| ২১ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৩

অতিথি বলেছেন: আপনাদের সঙ্গে যদি ব্লগে দেখা না হতো তবে কি খাটাস শব্দটার ভুল আমি ধরতে পারতাম? ভুল ধরিয়ে দেবার জন্য আপনাদের ধন্যবাদ।
আমাদের গ্রামে মানে রংপুরে জিটি-খাটাস একসঙ্গে উচ্চারিত হয়। জিটি দেখতে টিকটিকির মতো। ফলে, খাটাসকেও আসি একই প্রজাতির ভেবেছিলাম। ভুল ভেবেছিলাম। তার মানে খাটাস নোংরা অর্থে ব্যবহৃত হয়। কিন্তুকিপটা টাইপের লোকদের মানুষ খাইসটা বলে শুনেছি। কেন বলে?

৬| ২১ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অরূপ বলেছেন: খাইসটা, খাইসলত থেকে আসতে পারে হয়তো.. খাটাশ সম্পর্কে তীর্থক কারেক্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.