| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহিরাহি
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
ছোটকালে শুনতাম ইউরোপের একমাত্র মুসলিম দেশ হল গিয়ে আলবেনিয়া। অথচ এটির ছিল পৃথিবীর প্রথম এবং একমাত্র নাস্তিক দেশ।
পৃথিবীর প্রথম নাস্তিক দেশটির আয়ুস্কাল ছিল ১৯৬৭সাল থেকে ১৯৯১সাল পর্যন্ত। সকল ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিয় আনোয়ার হোজ্জা, আলবেনিয়াকে পৃথিবীর প্রথম নাস্তিক দেশ (এথ্যায়িস্ট স্ট্যাট) সরকারি ভাবে হিসাবে ঘোষনা দেন।
সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ দখল করে নেয়া হয়া, ধর্মীয় নেতাদের বিদেশি শক্তিগুলোর সাথে সহযোগীতা বন্ধ করে দেয়া হয়। বিভিন্নভাবে তাদেরকে আক্রমনের লক্ষ্যবস্তু করা হয়। কাউকে পাঠানো হয় জেলে, কাউকে বাধ্য করা হয় কলকারখানায় কাজ করতে।
এসবকিছুর পরও ধর্মীয়গোস্টিকে দমনে ব্যর্থ হয়ে হোজ্জার পার্টি শিক্ষাপ্রতিস্ঠানে নাস্তিকীয় শিক্ষা প্রচারে মনোনিবশন করে।
রমজানের মত পবিত্রদিনগুলোতে তারা হারাম খাদ্য পরিবেশন করা শুরু করে কারখানা এবং শিক্ষা প্রতিস্ঠান গুলোতে। খাবার গ্রহনে অস্বীকৃতি জানালে তাদেরকে লান্ছ্বিত করা হত। ১৯৬৭সালের ফেব্রুয়ারীতে আরো আক্রমনাত্বক পন্হা নেয় হয় নাস্তিকীয় শিক্ষা প্রচার করার জন্য।
যদিও হোজ্জা বলেন যে তিনি যে কোন সন্ত্রাসী পন্হা অবলম্বনের বিরোধী, তিনি চান বুঝিয়ে শুনিয়ে ধর্মের বিরুদ্ধে যে কোন একশন গ্রহনের শক্ত ভিত গঠন করা হোক।
এক্ষেত্রে তরুনদেরকে বেছে নেয়া হয়।
২,১৮৯টি মসজিদ এবং চার্চ বন্ধ করে দেয়া হয়। নাস্তিকবাদ অফিসিয়াল পলিসিতে পরিনত হয়। ধর্মীয় নামের শহর, নগরগুলোকে নতুন নাম দেয়া হয়, ব্যক্তির নামও বদলে ফেলা হয়। ১৯৮২ মানুষের নামের ডিকশনারি বের করা হয়। যার মধ্যে ৩,০০০ সেক্যুলার নাম ছিল। এরা ক্ষমতায় আসার সময় ৩০০ প্রিষ্ট ছিলেন, যাদের মধ্যে মাত্র ৩০জন প্রানে বাচতে পেরেছিলেন।
সমস্ত ধর্মীয় আচার অনুস্ঠান বন্ধ করে দেয়া হয়। ১৯৬৭সাল থেকে ১৯৯১সাল পর্যন্ত এই নাস্তিক দেশটিতে যারা জন্ম নিয়েছিল তারা ধর্মের ব্যপারে কিছুই জানত না। তাই তাই তারা ছিল হয় নাস্তিক নয়ত এ্যাগোনস্টিক।
আনোয়ার হোজ্জাকে চিত্রায়িত করা হয় এমন একজন জিনিয়সা হিসাবে যিনি কিনা সংস্কৃতি, অর্থনীতি, সামরিক ইত্যাদি জীবনের প্রতিটি নৈতিক উপদেশ দান করে গেছেন। প্রত্যেকটা স্কুলের বইতে সে যে বিষয়ের উপরই হোক না কেন তার উক্তি উদ্ধৃত করা হত। . এক আলবেনিয়ান তাই আক্ষেপ করে বলেছিলেন ফিজিক্সের ক্লাসে মধ্যাকর্ষ শক্তির সুত্রটির জন্য কৃতিত্বটা পেতেন হোজ্জা যা ছিল কিনা নিউটনের পাওনা। আলবেনিয়া সিক্রেট পুলিশ এজেন্সি কে জি মত সবধরনের দমনমুলক পন্হা অবলম্বন করত। আলবেনিয়ার প্রতি তিনজন নাগরিকের একজনকে হয়ত লেবার ক্যাম্পে কাটাতে হত কিংবা সম্মুখীন হতে হত আলবেনিয়া সিক্রেট পুলিশ অফিসারদের জেরার। ভিন্ন মতালম্বীদের দমনের জন্য সিস্টেমেটিক সব পন্হা অবলম্বন করা হত। চাকুরিচ্যুত করা, লেবার ক্যাম্পে আটকে এবং প্রায়শ:ই মৃত্যদন্ড দেয়া। সরকারী কর্মকর্তাদের সরকারি সফর ছাড়া কাউকে বিদেশ যেতে দেওয়া হত না। পশ্চিমা নাচ নিষিদ্ধ ছিল, আর্টকে সীমাবদ্ধ রাখা হয়েছিল সোসালিস্ট রিয়ালিজমের মধ্যে।
১৯৮১সালে হোজ্জা অনেক পার্টির নেতা এবং সরকারী কর্মকর্তাকে শুলে চড়ান। প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহু এইসময় আত্মহত্যা করেন অন্তর্দলীয় কোন্দলের কারনে। এটি ব্যপকভাবে বিস্বাস করা হয় যে তাকে হত্যা করা হয়েছিল।
১৯৮৫সালে হোজ্জা যখন মারা যান আলবেনিয়া তখন সারা বিশ্বের কাছে একটি নিষিদ্ধ দেশ, যারা বহির্বিশ্বের কাছে থেকে বিচ্ছিন্ন। তার শাসনামলের প্রায় সবটুকু জুড়েই আলবেনিয়া ছিল ইউরোপের সবচাইতে গরীব দেশ।
১৯৯০ সালে হোজ্জার প্রতিষ্ঠিত একদলীয় শাসনের অবসান ঘটে। ১৯৯২ সালে পরাজিত হয় সোসালিস্ট পার্টি।
আজ আলবেনিয়া হোজ্জা লিগ্যাসীর সামান্য কিছুই অবশিস্ট আছে। ধর্মীয় স্বাধীনতা জনগনকে ফিরিয়ে দেয়া হয়েছে। আরও মজার ব্যপার আলবেনিয়া এখন ওআইসির সদস্য।
২|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৭
রাজামশাই বলেছেন: প্লাস দিলাম
৩|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ রাজামশাই আর কাংগাল মুরশিদকে
৪|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪২
দূরন্ত বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
৫|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দারুণ পোস্ট।
নাস্তিক-আস্তিক নাকি হিন্দু-মুসলমান সেটা বড় কিছু না...আমার বিশ্বাস আমার কাছে আর তোমার বিশ্বাস তোমার কাছে--এই বোধটাই আসল। এই বোধের অভাবেই আলবেনিয়ার দুর্গতি হইছিল।
৬|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৭
নাফিস ইফতেখার বলেছেন: অনেক তথ্যবহুল পোস্টটি.....প্লাস দেয়া বাধ্যতামূলক............+ + + + + +
৭|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ দুরন্ত এবং ভাংগা পেন্সিলকে।
৮|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ নাফিস ইফতেখার নীচে সুত্র দিলাম
http://en.wikipedia.org/wiki/Enver_Hoxha
৯|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
নাহিদ মাহমুদ বলেছেন: জানলাম অনেক কিছু।
+
১০|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সাংবাদিক বলেছেন: ভালো লাগলো,,, তথ্যবহুল পোস্ট।।+++++
১১|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
মোঃ গাউছুল আজম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১২|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
নাজমুল। বলেছেন: আনেক কিছু জানলাম।আপনাকে অনেক ধন্যবাদ। +
১৩|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
মোহাম্মদ বলেছেন: ধন্যবাদ।
১৪|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
মামুনহ্যাপী বলেছেন: অনেক সুন্দর।
১৫|
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: তথ্যপূর্ন লেখা.................দারুন +
১৬|
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৮
দৃষ্টির ছায়া বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাহিরাহি।
১৭|
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৯
বেয়াকুফ বলেছেন: দেখি পৃথিবীর শীর্ষ নাস্তিক দেশগুলা কেমন আছে? নামগুলাই যথেষ্ঠ হবে, কি বলেন?
Population percentage of non-believers
Japan - 64%
Czech Republic - 54%
Germany - 41%
Netherlands-39%
Norway - 31%
Britain - 31%
Australia - 24%
Vietnam - 81%
Canada - 19%
এই বার শীর্ষ আস্তিক কিছু দেশের নাম বলেন আর উপরের দেশগুলার সাথে তুলনা করেন? আপনে এ উদ্দেশ্য নিয়া পোস্ট দিসেন, যে আলবেনিয়াকে নাস্তিকতা থেকে বের করে আনার সাথে সাথে সে দেশের অর্থনৈতিক উন্নতি তরান্নিত হয়, নাকি? তায়লে জাপান দেশটা এত উন্নত কেন? কিংবা ফ্রান্স? আর ভিয়েতনাম দেশটারে তো দেখতেসেন? এশিয়ার ইয়ার্জিং বিলাই যদি বাংলাদেশ হয় (শুনতে খারাপ লাগ্লে সরি), ইমার্জিং টাইগার কিন্তু ভিয়েতনাম। ৮১% নাস্তিক নিয়া দেশটা ইকোনমিক জায়ান্টে পরিনত হইতাসে দিনদিন, আর আমগো বাংলাদেশটা ৯৯% আস্তিক নিয়া কেন বিলাই হয়া মিউ মিউ করতেসে বলতে পারেন, জনাব? আপনের পোস্টের মূল থিমটা কি আমি ধরতে পারসি? আস্তিকতা অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি?
১৮|
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০২
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ সবাইকে, বাইরে গিয়েছিলাম বেড়াতে, তাই উত্তর দিতে একটু দেরি হল।
১৯|
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৩
মাহিরাহি বলেছেন: বেয়াকুফ আমি মূলত মানবাধিকার লংঘনের কথা বলেছি।
বলেছি একজন নাস্তিকের একনায়কতন্ত্র কায়েমের কথা।
২০|
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
বেয়াকুফ বলেছেন: আসতিকদের একনায়কতন্ত্রের কথা বলেন নাই কেনু? আচ্ছা তালিবান শাসন জিনিস্টা কেমুন ছিল? তালিবান আমলে আফগানিস্তানের অবস্তা কেমুন ছিল? অর্থনৈতিক, রাস্ট্রীয় বা সামাজিক? কিংবা ইরাকের সাদ্দাম হোসেনের শাসন কে আপনে কেমতে ডিফাইন করবেন? (সাপোর্ট করবেন?) এদেরকেতো সব কট্টর আস্তিক, ইসলামী একনায়ক বলেই জানি নাকি? কেউইতো নাস্তিক নন। সাদ্দাম হোসেন কি মানবাধিকার লঙ্ঘনকারী ছিলেন না? কিংবা তালিবান শাসনও কি মানবাধিকারের লঙ্ঘন ছিল না? বর্তমান ইরানে মানবাধিকারের অবস্থা কেমন বলে আপনি মনে করেন? আপনার মতামত জানতে চাচ্ছি। পাকিস্তানের মোশার্ফের কি একনায়ক ছিলেন? উনার আমলে পাকিস্তানের মানবাধিকারের কিরুপ অবস্তা ছিল? আস্তিক ইসলামী বিশের সিংহভাগ দেশগুলাতে কেন একনায়ক ও সামরিক শাসন জারি ছিল বা আছে? মাবাদধিকারের ছেরাবেরা অবস্থা কেন এই দেশগুলার? নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকান ইসলামী কান্ট্রিগুলা, মধ্যপ্রাচ্যের মাথামোটা সব আরব দেশ গুলাইতো ইসলামী বিশ্বকে রিপ্রেজেন্ট করে, তাই না? এই দেশগুলাতে দুনিয়ার সবচাইতে বেশি দুর্নীতি কেন বলতে পারেন? নাকি এ সব বহির্বিশের ষড়যন্ত্রের ফসল? তিন দশক আগেও, বা এখনো পশ্চিমা ব্লগের মেইন প্রতিপক্ষ চায়না এবং রাশিয়ান ব্লকের দেশগুলা। তারা পশ্চিমা ষড়যন্ত্রেরে বূড়া আঙ্গুল দেখায়া উপরে উঠতেসে, আর আমাগো মুসলিম আরব জাহান নিজেগো ভিতর আর নিজের দেশের ভিতর কামড়া কামড়ি করে মরতেসে কেনো? তাইলে ধর্ম বা ইসলাম বা আস্তিকতা এইদেশগুলানের নেট কি উপকারে আসল, জনাব?
২১|
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৩
সুখী মানুষ বলেছেন: তথ্যবহুল পোষ্ট। কিছুই জানতামনা এই ব্যাপারে, ধন্যবাদ।
২২|
০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৩
ভুডুল বলেছেন: দারুণ পোস্ট।
২৩|
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৫
বিবেক সত্যি বলেছেন: দারুন পোষ্ট... +
২৪|
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২১
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: ছাগুরামের একটি নিক বলেছেন: দারুন পোষ্ট... +
২৫|
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৮
সাদাচোখ বলেছেন: মানবাধিকার লংঘন নিন্দনীয়
তবে আপনার পোষ্টে নাস্তিদেরই যেন দায়ি করতে চেয়েছেন।
তা গ্রহণযোগ্য নয়।
২৬|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১০
মেঘনাদ বলেছেন: বেয়াকুফ সাহেবের সাঁড়াশি মন্তব্যগুলার জন্য ধন্যবাদ। তবে পোস্টদাতাকে এরকম নিশ্চুপ দেখব আশা করিনাই। আর বেয়াকুফ সাহেবের পোস্টের পর যারা চমতকার পোস্ট বলে মন্তব্য করতে থাকলেন তাদের দেখে মনে হচ্ছে বেয়াকুফের পোস্ট তাদের চোখেই পড়েনি। ব্যাপারটা বেশ অবাক করার মতো।
২৭|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৫
শূন্য আরণ্যক বলেছেন: পোষ্টটা দারুন ..
আমি ভাবতাসিলাম জাপান আর কোরিয়া নাস্তিক দেশ হিসাবে প্রথম
ভুল ভাংলো ।
তাইলে খালি নাস্তিক হইলেই উন্নতি করা যায় না? হমমম
আর আমেরিকা কি পুরা নাস্তিক দেশ নাকি ?
কেউ বলতে পারবেন ?
২৮|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৭
রন্টি চৌধুরী বলেছেন: বেয়াকুফ যে লিষ্টটা দিছেন, তা নির্ভরযোগ্য কিছু না মোটেও
দেখেন সোর্সটা
http://www.swivel.com/graphs/show/9107475
@শুন্য আরন্যক, এখানে আমেরিকায় ৩ শতাংশ দেখানো হয়েছে
২৯|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৯
শূন্য আরণ্যক বলেছেন: I believe that the core issue in this study is that it is looking from a Judeo-Christian perspective. If you ask a Buddhist "Do you believe in God," they would say "No," but if you asked if they believe in life after death, reincarnation, a greater power, etc., they would say "Yes." Hence some of the bias. Also, it seems that the surveys conducted in different countries could have skewed results.
~~~~~~~~~~~~~~~~~
এই ব্যাপারটা আমার এক জাপানী কলিগের সাথে আলাপ করসিলাম ; ও কইতাসিলো ওরা মন্দিরে যায় ঠিকই বাট সব কিছুই আলগা।
তবে নাস্তিক দেশ হৈলেই গাছে উইঠা যাইবো এটা মানতে পারতাসি না।
ইন্ডিয়া, ব্রাজিল তো উন্নতি করতাসে।
আরো অনেক উদাহরন ও আছে।
@ রন্টি।
৩০|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: আস্তিক নাস্তি বালছাল!
অতকিছু বুঝি না।আ মি বুঝি মাদ্রাসার সকল পুলাপান যখন দেখে যৌবন নস্ট কইরা এমুন বিদ্যা শিখলো যেইটার জন্য তাগো হুজুর ঠিকা শুরু কইরা তাগো পর্যন্ত সবার কাছে ভিক্ষা চাইতে হয় নামাজের হাদিয়া নিয়া ক্যাচাল করতে হয়, তখন জঙ্গী হওন ছাড়া উপায় থাকে না। নিজের নিজে পালন না কইরা মাইনষের দুষ খুজে বইলাই দুনিয়া তে মুসল মানরা হইছে সবচেয়ে বড় আকাইম্মা আর সন্ত্রাসী গোষ্ঠী যারা নিজের ভাইয়ের রক্ত নিজেরাই ঝরায়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশী সন্ত্রাসী দেশ মনে হয় পাকিস্তান। খোদায় বাচাইছে, এহেন হারামীদের হাত থেকে আমাদের কে ছিন্ন করে!
৩১|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার ![]()
+++
৩২|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৪
সোজা কথা বলেছেন: আগে শুনেছি আল্লাহ ইমানদারদের কষ্ট দিয়ে পরীক্ষা নেন। বাংলাদেশ গরীব কারণ এটাও উপরওয়ালার এক ধরণের পরীক্ষা। এখন মনে হয় এক্সামিনার নাস্তিক দেশের উপরও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুতরাং নাস্তিকরা হুশিয়ার। পথে আসুন। নাহলে অচিরেই ব্লগিং ছেড়ে পথের পাশে কানা থালা নিয়ে বসে থাকতে দেখবো আপনাদের।
৩৩|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫১
নাজিম উদদীন বলেছেন: খতনা দিলে না হয় মুসলমান হওয়া যায়
, কিন্তু দেশ আবার নাস্তিক হয় কেমনে, দেশের কি ধর্ম আছে?
০১ লা মে, ২০০৯ সকাল ১১:১২
মাহিরাহি বলেছেন: http://en.wikipedia.org/wiki/State_atheism
লিংকে গিয়ে দেখুন
০৭ ই মে, ২০১১ সকাল ১০:৪০
মাহিরাহি বলেছেন: Enver Hoxha's regime in Albania set out to abolish all religion with the intention of making the country officially atheistic: Article 37 of the Albanian constitution of 1976 stated that "The State recognizes no religion, and supports atheistic propaganda in order to implant a scientific materialistic world outlook in people."[24]
৩৪|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৩
মনজুরুল হক বলেছেন:
একগাদা ভুল তথ্য আর আন্দাজে আরোপিত অনুসিদ্ধান্ত টানা পোস্টে মন্তব্য করাই বৃথা! কারণ লেখক অনুপস্থিত।
এনভার হোক্সা কে "আনোয়ার হোজ্জা" বলা থেকেই আদি রহস্য বোঝা যায়। লেখকের হয়ত জানা নেই অনেক দেশের অফিসিয়াল নামে সেই দেশের মানুষরাও চেনেনা! যেমন নেপাল। কিছুদিন আগেও নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু দেশ ছিল। অথচ সাধারণ ভাবে ধারণা করা হয় ভারত একটি হিন্দু দেশ!
**আলবেনিয়ার অফিশিয়াল নাম ছিল- স্যোসালিস্ট রিপাবলিক অব আলবেনিয়া। প্রচলিত নাম ছিল- কমিউনিস্ট স্টেট অব আলবেনিয়া।
**দর্শনগত দিক থেকে আলবেনিয়া ছিল স্ট্যালিনের অনুসারী।
**সকল মসজিদ,গির্জা ভেঙ্গে ফেলা হয়েছিল কথাটা ঠিক না। প্রয়োজনের অতিরিক্ত এবং যেগুলির কোন শিল্পমন্ডিত স্থাপত্যমান ছিল না, কেবল সেগুলিই ভেঙ্গে ফেলা হয়েছিল।
**নাস্তিক দেশ বলে কোন দেশ বিশ্বে কখনোই ছিলনা।
**আলবেনিয়া ইউরোপের একমাত্র মুসলিম দেশ নয়। ইউনাইটেড স্পেন গঠিত হওয়ার আগে সাতটি মুসলিম দেশ ছিল স্পেনে। বসনিয়া, মেসিডোনিয়া সবই মুসলিম দেশ।
এরকম এই পোস্টের প্রত্যেকটা অধ্যায়ের ভুল ধরিয়ে দেওয়া যায়, লাভ কি? লেখক তার চিন্তাকে একটা প্যাটার্ণের মধ্যে রেখে লিখেছেন। সেই প্যাটার্ণ তার নিজস্ব। তাতে ইতিহাসের উপাদান সামান্যই।
০১ লা মে, ২০০৯ সকাল ১১:১৪
মাহিরাহি বলেছেন: http://en.wikipedia.org/wiki/State_atheism
প্রায় সবকিছুই আমি লিখেছি উইকি থেকে।
ইংরেজরা ঠাকুরকে যখন টেগর বলে তখন কি কোনো অসুবিধা হয় না ?
১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩১
মাহিরাহি বলেছেন: **আলবেনিয়া ইউরোপের একমাত্র মুসলিম দেশ নয়। ইউনাইটেড স্পেন গঠিত হওয়ার আগে সাতটি মুসলিম দেশ ছিল স্পেনে। বসনিয়া, মেসিডোনিয়া সবই মুসলিম দেশ।
আমি লিখেছি ছোটকালে শুনেছি...........ঐসময় একটি মাত্র দেশই ছিল
বসনিয়া, মেসিডোনিয়া সব মিলিয়ে বোধহয় একটি দেশ ছিল সেটি হল যুগোস্লাভিয়া
০৭ ই মে, ২০১১ সকাল ১০:৪০
মাহিরাহি বলেছেন: Enver Hoxha's regime in Albania set out to abolish all religion with the intention of making the country officially atheistic: Article 37 of the Albanian constitution of 1976 stated that "The State recognizes no religion, and supports atheistic propaganda in order to implant a scientific materialistic world outlook in people."[24]
৩৫|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১১
শূন্য আরণ্যক বলেছেন: @ নাজিম খৎনা নিয়ে টানাটানির তো ভালোই উপসর্গ আছে আপনার দেখা যায়।
অন্য ধর্মালম্বীদের খৎনা করে এটা কি জানেন না .. নাকি খৎনার প্রতি বিতশ্রদ্ধ হয়ে নাস্তিক হয়েছেন ?
রাষ্ট্রের ধর্ম কথা বললে নেপালে উদাহরনটা নিতে পারেন ।
মুসলিম গুলো নাম তো আপনার ঠোটের আগায় আছেই
।
৩৬|
১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৮
পারভেজ বলেছেন: +++
৩৭|
০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০১
আব্দুর রহমান বলেছেন: ভাল লিখেছেন।
৩৮|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
জুহো. বলেছেন: আলবেনিয়া তো তেমন কিছু জানতাম না। আপনার লেখা পড়ে জানতে পারলাম।
কিছুদিন আগে আলবেনিয়ার কয়েকজন তাবলীগ জামাতে বাংলাদেশে এসেছিলেন। তাদের সাথে সামান্য কিছু পরিচয় হয়েছিল। আগে এ লেখা পড়লে তো আরও বিস্তারিত শুনতে পারতাম...
৩৯|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬
মাহিরাহি বলেছেন: হোজ্জা মারা যাওয়ার পর আলবেনিয়ার বেশ পরিবর্তন ঘটেছে।
৪০|
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
একলব্য১৯৭১ বলেছেন: ///প্রায় সবকিছুই আমি লিখেছি উইকি থেকে///
ভাই ইউকিতে যে যার ইচ্ছামত কন্ট্রিবিউট করতে পারে দেখে তথ্যগত ত্রুটির সম্ভাবনা অন্য যে কোন রিকগনাইজড পাব্লিকেশনের চাইতে এর গ্রহনযোগ্যতা কম।প্রাথমিক তথ্য জানার জন্যে উইকি নিঃসন্দেহে একটি চমৎকার সাইট তমে এটি রেফারেন্স হিসেবে ব্যবহার করার আগে দুবার ভেবে নেয়া উচিৎ।
যা হোক, বেয়াকুফের মন্তব্যে উত্তম জাঝা!
৪১|
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
লালসালু বলেছেন: অনেক কিছু জানলাম তাই +
৪২|
২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭
শেলী বলেছেন: আমেরিকাপুরা নাস্তিক দেশ তো দূরের কথা ,এখানকার মানুষ অনেক conservative অনেক এলাকায়। রাষ্ট্রের আইনকানুনও ধর্ম থেকে নেয়া। যেহেতু এটা ইমিগ্রেশনের দেশ তাই সব ধর্মের প্রচলন আছে আর স্বাধীনতা আছে।যদিও মুসলিমদের উপর নজর থাকে আলাদা।তারপরও আমার মনে হয় বাংলাদেশ থেকে আমি এখানে ভালোভাবে ইসলাম অনুসরণ করতে পারি।দেশ থেকে যেমন শুনা যায় এদেশ টা এরকম না। ওদের নীতিবোধ অনেক ভালো। দেশের সাধারন মানুষ সরল। মিডিয়া যা বলে বিশ্বাস করে।
৪৩|
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১৩
িরয়াজ উিদ্দন বলেছেন: একশোটা +
৪৪|
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১৯
ত্রিভুজ বলেছেন: জানা ছিলো না...
৪৫|
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২২
যীশূ বলেছেন: যে কোন মৌলবাদই খারাপ। নাস্তিকতার মৌলবাদও।
৪৬|
১২ ই মে, ২০১০ ভোর ৫:২৬
শুষ্ক বলেছেন: দারুন ।
২২ শে মে, ২০১০ সকাল ৯:২৪
মাহিরাহি বলেছেন: Thank you
৪৭|
৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৭
স্বর্ণলতা বলেছেন: নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমানকারী ব্লগ পোষ্ট সঙ্কলন.. এখানে আপনার পোষ্টটা রেখেছি ।
৩০ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৪৮|
২২ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৬
নিশাচর নাইম বলেছেন: জানাতাম না আগে। ++++
৪৯|
২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২২
নিভৃত নয়ন বলেছেন: জানাতাম না আগে। ++++
৫০|
২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৫
কবি ও কবিতা বলেছেন: দেখি পৃথিবীর শীর্ষ নাস্তিক দেশগুলা কেমন আছে? নামগুলাই যথেষ্ঠ হবে, কি বলেন?
Population percentage of non-believers
Japan - 64%
Czech Republic - 54%
Germany - 41%
Netherlands-39%
Norway - 31%
Britain - 31%
Australia - 24%
Vietnam - 81%
Canada - 19%
এই বার শীর্ষ আস্তিক কিছু দেশের নাম বলেন আর উপরের দেশগুলার সাথে তুলনা করেন? আপনে এ উদ্দেশ্য নিয়া পোস্ট দিসেন, যে আলবেনিয়াকে নাস্তিকতা থেকে বের করে আনার সাথে সাথে সে দেশের অর্থনৈতিক উন্নতি তরান্নিত হয়, নাকি? তায়লে জাপান দেশটা এত উন্নত কেন? কিংবা ফ্রান্স? আর ভিয়েতনাম দেশটারে তো দেখতেসেন? এশিয়ার ইয়ার্জিং বিলাই যদি বাংলাদেশ হয় (শুনতে খারাপ লাগ্লে সরি), ইমার্জিং টাইগার কিন্তু ভিয়েতনাম। ৮১% নাস্তিক নিয়া দেশটা ইকোনমিক জায়ান্টে পরিনত হইতাসে দিনদিন, আর আমগো বাংলাদেশটা ৯৯% আস্তিক নিয়া কেন বিলাই হয়া মিউ মিউ করতেসে বলতে পারেন, জনাব? আপনের পোস্টের মূল থিমটা কি আমি ধরতে পারসি? আস্তিকতা অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি?
দারুনননননন................
৫১|
২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৫
সুবিদ্ বলেছেন: এ বিষয়ে কিছুই জানা ছিলনা...
ধন্যবাদ পোষ্টটির জন্য।
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৫২|
২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৩
ShusthoChinta বলেছেন: আমার মনে হয় খুনী,অত্যাচারী,স্বৈরাচারী হতে হলে আস্তিক নাস্তিক কোন ব্যাপার না,মানুষ খারাপ হলেই এগুলো করতে পারে,কেউ ধর্মকে ব্যবহার করে আবার কেউ ধর্মবিরোধিতা করে উদ্দেশ্য হাসিল করে।তবে সত্যিকার ধার্মিক কখনোই খুনি বা স্বৈরাচারী হতে পারে না,আমি আস্তিক বলে এটা বললাম,নাস্তিকদেরটা নাস্তিকরাই ভাল বলতে পারবে।কিন্তু একটা কথা অস্বীকার করার উপায় নেই,আস্তিকরা মনে করে তাদের কর্মকান্ডের জবাবদিহিতার জন্য সূষ্টিকর্তা আছেন,নাস্তিকদের কি তেমন কেউ আছে?যদিও তারা বিবেকের কথা বলে,কিন্তু মানুষ নিজেই তো অসম্পূর্ণ,তার বিবেক কেমন করে স্বয়ংসম্পূর্ণ বিচারক হতে পারে? সুতরাং বিবেক যেমন আপেক্ষিক তেমনি নাস্তিকদের ভাল মন্দ মূল্যবোধও পরিবর্তনশীল,মোটকথা তারা যা ইচ্ছা তাই করতে পারে,এদের কোন বিশ্বাস নেই!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
মাহিরাহি বলেছেন: খুব ভাল বলেছেন।
৫৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬
তানভীরএফওয়ান বলেছেন: ShusthoChinta Correct বলেছেন
৫৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪
ফাহিম আহমদ বলেছেন: দারুন জানা ছিলনা আগে
৫৫|
০৭ ই মে, ২০১১ সকাল ১০:৪১
শায়েরী বলেছেন: +++
৫৬|
০৭ ই মে, ২০১১ সকাল ১০:৫৩
নুভান বলেছেন: আস্তিক বলুন আর নাস্তিক বলুন, যে কোন ধরনের চরমপন্থাই গ্রহণযোগ্য নয়। তালেবান অথবা ক্রুসেডাররা আস্তিক ছিলো। কিন্তু তারা চরমপন্থা বেছে নিয়ে ছিলো (কোরান/বাইবেলে যদি ১০০ বার শত্রুকে ভালোবাস কথাটা লেখা থাকে তাহলে ক্ষেত্র বিশেষে ১ বার শত্রুর প্রতি কঠোর হও লেখা থাকতে পারে বৈকি!) আবার দেখুন, আলবেনিয়ান শাসকদের কথা বললেন আপনি, রাশান স্ট্যালিনিস্ট শাসন অথবা চায়নিজ সরকারের দমন নিপীরন এগুলো আবার হয়েছে বা হচ্ছে চরমপন্থী নাস্তিকদের দ্বারা। ব্লগে যেমন জামাতী আছে, তেমনি এ ধরনের মৌলবাদী নাস্তিকও আছে। আমি জামাতীদের যেমন ঘৃণা করি ঠিক ততধিক ঘৃণা করি ওই ধরনের নাস্তিকদের।
৫৭|
০৭ ই জুন, ২০১১ বিকাল ৫:০৪
সেতু আশরাফুল হক বলেছেন:
হুজুর বলেছেন ''চমৎকার, চমৎকার'',
চমৎকার সে হতেই হবে যে
হুজুরের মতে অমত কার।
৫৮|
২৭ শে জুন, ২০১১ সকাল ৭:০১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। উল্লেখ্য মাদার তেরেসাও আলবেনিয়ান। এই হোজ্জা উগ্র নাস্তিকের জন্যই তিনি দেশান্তরী হয়ে ভারতে চলে আসেন;
http://en.wikipedia.org/wiki/Mother_Teresa
২৭ শে জুন, ২০১১ রাত ৯:৪১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ নতুন তথ্যের জন্য
৫৯|
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০২
সুমন ধ্রুব বলেছেন: +++
৬০|
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪২
জিললুর রহমান বলেছেন: লেখক বলেছেনঃ ধর্মীয় নামের শহর, নগরগুলোকে নতুন নাম দেয়া হয়, ব্যক্তির নামও বদলে ফেলা হয়। ১৯৮২ মানুষের নামের ডিকশনারি বের করা হয়। যার মধ্যে ৩,০০০ সেক্যুলার নাম ছিল।
----------------------------------------------------
ভাই ২ - ৪ খান নাম বলেন। আমাদের মাওলানা আসিফের জন্য একটা নাম দরকার।
৬১|
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩
সনেট কবি বলেছেন: দারুণ পোস্ট।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬
কাঙ্গাল মুরশিদ বলেছেন: চমৎকার তথ্যবহুল লেখার জন্য ধন্যবাদ।
মনে পড়ছে মহাগ্রন্থ আল কোরআনের সেই বাণী:
They intend to put out the Light of Allâh (i.e. the religion of Islâm, this Qur’ân, and Prophet Muhammad SAW) with their mouths. But Allâh will complete His Light even though the disbelievers hate (it). "তারা চায় আল্লাহর নুরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ তাঁর নুরকে প্রতিস্ঠিত রাখবেনই তাতে মুশরিকদের যত অন্তর্জালাই হোক না কেন।" সুরা আস ছফ -আয়াত ৮