| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৌকশ
আমি একটি মাল্টীন্যাশনাল কোম্পানীর মানবসম্পদ উন্নয়ন বিভাগে কর্মরত একজন কর্মকতা। খুব পছন্দ করি নেটে ঘুরে বেড়াতে। ল্যাপটপটা নিয়ে সারাদিন পরে থাকতে একটুকুও খারাপ লাগে না। ভালোবাসি স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে ছুটির দিনে লং ড্রাইভে ঘুরে বেড়াতে। নতুন নতুন বন্ধু খুজে বের করাও আমার একটা অতি প্রিয় একটা কাজ । ভালোবাসি ক্রিকেট খেলতে এবং খেলা দেখতে । গান শোনাটা আমার অতি প্রিয় একটি কাজ । ভাষা গান শোনার ক্ষেত্রে কখোনো বাঁধা হতে পারেনি আমার কাছে । যেকোন ভাষার গান শুনতে আমি পছন্দ করি । ভালো লাগে আলুভর্তা, ডিম ভাজা এবং ডাল দিয়ে ভাত খেতে। দেখতে অতি বদখদ হলেও মানুষ হিসাবে মনে হয় অতোটা না । ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে । যদিও প্রচুর বিশ্বাস ঘাতকদের পাল্লায় পড়েছি জীবনে । তবুও মানুষকে মানুষ হিসাবে ভাবতে বেশী পছন্দ করি ।
শাহাবাগ সমাবেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি ব্যাপার জানাতে চাই । এই আন্দোলনটি চলছে কোনরকম নেতৃত্ব ছাড়া । এটা বলার অবকাশ নেই যে, নেতৃত্বহীন কোন আন্দোলনই বেশীদিন টিকে না । এই ব্যাপারটা জামাত-শিবির, আওয়ামী লীগ, বি.এন.পি, জাতীয় পার্টি সবাই জানে বিধায় সবাই চুপচাপ বসে আছে । দু:খজনক হলেও সত্যি, যে ব্লগার এসোসিয়েট্স এই আন্দোলনের উদ্যেক্তা, তারাই আজকে বিভাজিত । যার যার মতো বিবৃতি দিয়ে পুরো আন্দোলনটাকেই প্রশ্নবৃদ্ধ করে ফেলেছেন । আসিফ মহিউদ্দিনতো হরতাল দেবার কথাই বলে ফেললেন ! কি আশ্চর্য ! উনি কি বুঝে কথা বলছেন ?
শাহাবাগের এই প্রতিবাদ মানুষের স্বতর্স্ফূত প্রতিবাদ । এই প্রতিবাদ সবার কাছে পরিষ্কার বার্তা নিয়ে যাক, সাধারন মানুষের প্রতিবাদের ভাষা কতো কঠিন হতে পারে । আমরা যেনো বিভ্রান্ত না হই, ব্যবহ্রত না হই কোন রাজনৈতিক কুটচালে ।
©somewhere in net ltd.