| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৌকশ
আমি একটি মাল্টীন্যাশনাল কোম্পানীর মানবসম্পদ উন্নয়ন বিভাগে কর্মরত একজন কর্মকতা। খুব পছন্দ করি নেটে ঘুরে বেড়াতে। ল্যাপটপটা নিয়ে সারাদিন পরে থাকতে একটুকুও খারাপ লাগে না। ভালোবাসি স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে ছুটির দিনে লং ড্রাইভে ঘুরে বেড়াতে। নতুন নতুন বন্ধু খুজে বের করাও আমার একটা অতি প্রিয় একটা কাজ । ভালোবাসি ক্রিকেট খেলতে এবং খেলা দেখতে । গান শোনাটা আমার অতি প্রিয় একটি কাজ । ভাষা গান শোনার ক্ষেত্রে কখোনো বাঁধা হতে পারেনি আমার কাছে । যেকোন ভাষার গান শুনতে আমি পছন্দ করি । ভালো লাগে আলুভর্তা, ডিম ভাজা এবং ডাল দিয়ে ভাত খেতে। দেখতে অতি বদখদ হলেও মানুষ হিসাবে মনে হয় অতোটা না । ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে । যদিও প্রচুর বিশ্বাস ঘাতকদের পাল্লায় পড়েছি জীবনে । তবুও মানুষকে মানুষ হিসাবে ভাবতে বেশী পছন্দ করি ।
বাংলাদেশে কি আত্মহত্যার পরিমান বেড়ে গেছে ? পত্রিকার পাতা খুললে এখন অহরহই আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে । আর এর মধ্যে বেশীর ভাগই থাকছেন বিভিন্ন ক্যাটাগরীর সেলিব্রেটীরা । কেনো ? আর কেনোই বা এই সব আত্মহত্যার কোনো সুরাহা হচ্ছে না ? ঘটনার পেছনে কি তাহলে শক্তিশালী কোনো হাত থাকে যার কারনে এই সব আত্মহত্যার নামে হত্যাকান্ডের কোনো বিচার করার কোনো সাহস থাকে না আইন শৃংখলা বাহিনীর ? পরিবার কেন্দ্রিক বন্ধনতো বহুদিন আগে থেকেই নেই । ভীনদেশী সংস্কৃতিতো আগ্রাসীভাবেই আমাদের পরিবারগুলোকে আস্টেপৃস্টে বেঁধে ফেলেছে বহুদিন আগেই । পরিবারগুলোতে এখন ভালোবাসার বদলে অবিশ্বাস কাজ করে বেশী । স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাসের ভীতই নড়ে গেছে । পরস্পরের প্রতি এই অবিশ্বাসের ফসল হয়ে দাঁড়ায় পারিবারিক কলহ । ফলশ্রুতীতে পরিবারের ভাঙ্গন অথবা আত্মহত্যা । আমাদের সতর্ক হবার সময় এসেছে এখনি ।
©somewhere in net ltd.