| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেঃবাবা,আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি?
বাবাঃঅবশ্যই।বল,কি জানতে চাও।
ছেলেঃবাবা,তুমি প্রতি ঘণ্টায় কত করে আয় কর?
বাবাঃএটা জেনে তোমার কোন লাভ নেই।কেন তুমি এটা জিজ্ঞেস করলে?
ছেলেঃআমি শুধু জানতে চাই।দয়া করে বল না, তুমি প্রতি ঘণ্টায় কত করে আয় কর?
বাবাঃ জানতে চাওয়াটা যদি খুব জরুরী হয় তাহলে শোনো,আমি প্রতি ঘণ্টায় ১০০০৳আয় করি।
ছেলেঃওহ্(নিচের দিকে মাথা ঝুঁকিয়ে)।আমি কি তোমার কাছ থেকে ৫০০৳ পেতে পারি?
বাবাঃ(অগ্নিমূর্তি ধারণ করে)যদি এই একটাই কারণ হয়ে থাকে যে,তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে উল্টাপাল্টা খেলনা অথবা অন্য কোন অর্থহীন জিনিস কিনবে,তাহলে তুমি সোজা তোমার রুমে চলে যাও এবং বিছানায় শুয়ে পর।ভাব,কেন তুমি এতটা স্বার্থপর হয়ে যাচ্ছ।আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি,এই সব শিশুসুলভ আচরণের জন্য ??
ছেলেটি শান্তভাবে সোজা তার রুমে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল।বাবা বসে পরলেন এবং ছেলের প্রশ্নের কথা ভেবে আরও রাগান্বিত হলেন।কিছু টাকার জন্য সে কিভাবে এই ধরনের প্রশ্ন করল?
এক-ঘণ্টা বা তারও বেশি পরে ছেলেটির বাবা শান্ত হলেন এবং ভাবতে লাগলেন,হয়ত এমন কিছু তার ছেলের খুব জরুরী দরকার যার জন্য সে ৫০০৳ চেয়েছে।আর সে সচারাচর টাকা চায় না।তিনি ছেলের রুমের দরজার দিকে গেলেন এবং দরজা খুললেন।
বাবাঃতুমি কি ঘুমিয়ে পরেছ,বাবা?
ছেলেঃ না,বাবা।আমি জেগে আছি।
বাবাঃআমি ভাবছিলাম,হয়তবা আমি তোমার সাথে অনেক বেশি মেজাজ দেখিয়েছি।সারাদিন কাজের মধ্যে ডুবে ছিলাম আর সেই রাগ টা তোমার উপর ঝেরে দিলাম।এই নাও ৫০০৳,যেটা তুমি চেয়েছিলে।
ছেলেটি এক লাফে বসে পড়ল এবং হেসে দিল।তারপর বলল,“তোমাকে অনেক ধন্যবাদ,বাবা”।তারপর সে তার বালিশের নিচ থেকে কিছু ভাঁজ করা নোট বের করল।বাবা দেখলেন তার ছেলের কাছে টাকা থাকা সত্ত্বেও সে তার কাছ থেকে টাকা নিয়েছে। এটা দেখে তিনি আবার রাগতে শুরু করলেন। ছোট ছেলেটি আস্তে আস্তে তার টাকাগুলো গুনল এবং তার বাবার দিকে তাকাল।
বাবাঃ তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন তুমি আবার আমার কাছে টাকা চেয়েছ?
ছেলেঃকারন,আমার কাছে যথেষ্ট ছিল না,কিন্তু এখন হয়েছে।
“বাবা,আমার কাছে এখন ১০০০৳ আছে।আমি কি তোমার সময় থেকে ১ঘণ্টা কিনতে পারি??প্লিজ,আগামিকাল তাড়াতাড়ি এসো।তোমার সাথে ডিনার করব”
ছেলেটির বাবা কি বলবেন বুঝতে পারছিলেন না।তিনি বসে পরেলন এবং তার ছেলের কাঁধে হাত রাখলেন।তার কাছে ক্ষমা চাইলেন।এই ঘটনাটি আমরা যারা জীবনে অনেক বেশি ব্যাস্ত তাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বলা।সময় যেন আমাদের আঙুলের ফাঁক দিয়ে বের হয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত।আমদের উচিত কিছু সময় তাদের সাথে ব্যায় করা,যারা আমাদের কথা সবসময় ভাবে, যারা আমাদের আত্মার আত্মীয়। যদি আমরা আগামীকাল মারা যাই,তাহলে যে কোম্পানির জন্য আমরা কাজ করি তারা অনায়াসেই আমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে নিবে।কিন্তু যে পরিবার এবং বন্ধু আমরা রেখে যাব তারা আজীবন আমাদের অভাব বোধ করবে। তাই আসুন ভাবি,কাজের পাশাপাশি আমরা যেন আমাদের পরিবার কেও সময় দেই।
কিছু কিছু ব্যাপার অনেক গুরুত্বপূর্ণ।
বঙ্গানুবাদকঃ ম্যাক ইবনে রেজা
©somewhere in net ltd.