| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পর্ব যারা পড়েন নি,
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব
চলচ্চিত্র একই সংগে আর্ট এবং ইন্ডাষ্ট্রি, তাই একই সাথে মানবিক এবং বানিজ্যিক । বাংলাদেশের সিনেমা এই দুটোর অপূর্ব রসায়নে স্বর্ণালী চূঁড়ায় আরোহন করেছে । কিন্তু আমাদের জন্য এটা সত্যি কষ্টের, বাংলাদেশের চলচ্চিত্র গৌরবময় দীর্ঘ পথ পাড়ি দেবার পর বর্তমানে আমাদের চলচ্চিত্র অশ্লীলতা, ভাঁড়ামি এবং স্থুলতা দোষে দুষ্ট । যা বর্তমানে রুচিশীল দর্শকদের হল বিমূখ করে দিয়েছে ।
১ম পর্বে আমি নিজের খেয়ালে সেরা দশ সিনেমার প্রথম পাঁচটির তালিকা দিয়েছিলাম । সম্মানিত ব্লগারদের অভিভূত সাড়ায় একটা কথাই মনে এসেছে, আমরা সত্যিই আমাদের চলচ্চিত্রকে ভালবাসি । তাই অতীতের স্বর্ণালী পথ পরিক্রমায় আমরা আমাদের বর্তমান চলচ্চিত্রের এগিয়ে যাওয়া দেখতে চাই । এই আশাতীত সাড়া আমাকে কিছুটা মধুর সমস্যায়ও ফেলেছে । প্রথম দশে আসার মত পন্চাশোর্ধ সিনেমা থেকে শুধু দশটা নির্বাচন করা যেমন দুরুহ তেমনি বিতর্ক সাপেক্ষ । আর অনেক ভাল সিনেমা রয়েছে যেগুলি আমি হয়ত দেখিনি তাই আমার তালিকায়ও আসেনি, তাই আমার এই প্রচেষ্টা কোন ভাবেই সম্পূর্ন নয় । শুধু বাংলা সিনেমাকে ভালবেসে এই চেষ্টায় আপনাদের উৎসাহ আমাকে আমাদের সিনেমার ভবিষ্যত নিয়ে আশাবাদি করে তোলে । এই পর্বে আমি প্রতিটা নাম্বারে দুটো করে সিনেমা রেখেছি । তারপরেও প্রথম দশে আসার জোরালো দাবিদার, এরকম আরও অনেকগুলো সিনেমার তালিকা এবং দর্শক-সমালোচক জরিপে সেরা দশ-দশ আমি শেষ পর্বে দেবার চেষ্টা করব ।
সেরাদশ ০৬(ক) : সারেং বউ (১৯৭৮)
পরিচালক : আব্দুল্লাহ আল মামুন ।
শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আব্দুল্লাহ আল মামুন নির্মান করেন 'সারেং বৌ' । বাংলা সিনেমার সাড়া জাগানো ছবি এটি । এই সিনেমা দিয়ে কবরী জিতে নেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরষ্কার । আব্দুল জব্বারের গাওয়া 'ওরে নীল দরিয়া..' আজও সবার মুখে মুখে শুনা যায় ।
সেরা দশ ০৬(খ) : রংবাজ (১৯৭৩)
পরিচালক : জহিরুল হক ।
বিভিন্ন কারনে 'রংবাজ' ছবিটি আমাদের চলচ্চিত্রে মাইলফলক হয়ে আছে । আমাদের সিনেমা ইতিহাসে 'রংবাজ' ই প্রথম 'এন্টি হিরো' ইমেজের ছবি । এই ছবিটি রাজ্জাক এবং কবরী কে জনপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে যায় । 'সে যে কেনো এলোনা, কিছু ভাল লাগেনা' গানটি আমাদের সিনেমার স্বর্নালী অধ্যায়ের এক অনুপম প্রেমের সংগীত ।
সেরা দশ ০৭(ক) : তিতাস একটি নদীর নাম (১৯৭৩)
পরিচালক : ঋত্বিক ঘটক ।
অদ্বৈত মল্লবর্মনের বিখ্যাত উপন্যাসকে উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মিত । উপন্যাসের মতই সিনেমায় উঠে এসেছে তিতাস নদী ও তার তীরবর্তী মানুষদের জীবনের চিত্র । ছবিতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা, কবরী । ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে ছবিটি দর্শক এবং সমালোচক দুই শ্রেনীতেই প্রথম স্থান অধিকার করে ।
সেরা দশ ০৭(খ) : চিত্রা নদীর পাড়ে (১৯৯৯)
পরিচালক : তানভীর মোকাম্মেল ।
'চিত্রা নদীর পাড়ে' তানভীর মোকাম্মেলের পুরষ্কার প্রাপ্ত ছবি । ১৯৪৭ সালের দেশভাগ ছবিটির মূল উপজীব্য । পরিচালক ধর্মের পরিচয়ে দেশভাগ পরবর্তি বিপুল সংখ্যক মানুষের দেশবদল, তাদের ইমোশন এবং অনিশ্চয়তা শৈল্পিক ভাবে ফুটিয়ে তুলেছেন এই সিনেমায় । অভিনয়ে মমতাজ উদ্দিন আহমেদ, আফসানা মিমি, রওশন জামিল ।
সেরা দশ ০৮(ক) : আগুনের পরশমনি (১৯৯৫)
পরিচালক : হুমায়ুন আহমেদ ।
১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিকায় ছবিটি নির্মিত । আসাদুজ্জামান নূরের দূর্দান্ত অভিনয় ভুলার নয় । শিলা আহমেদ শিশু শিল্পী শাখায় এবং বিপাশা হায়াৎ সেরা অভিনেত্রীর জাতীয় পুরষ্কার পেয়েছিলেন এই সিনেমায় অভিনয় করে ।
সেরা দশ ০৮(খ) : ওরা এগারো জন (১৯৭২)
পরিচালক : চাষী নজরুল ইসলাম
আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত 'ওরা এগারো জন' । স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি । অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা । শ্রেস্ট চলচ্চিত্র (১৯৭২) হিসাবে জাতীয় পুরষ্কার বিজয়ী ।
সেরা দশ ০৯(ক) : কাঁচের দেয়াল (১৯৬৩)
পরিচালক : জহির রায়হান ।
আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা ছবি । সাধারন গল্প, বাবা মা বিহীন একটা মেয়ে মামার বাসায় থাকে, তাচ্ছিল্য-গন্জনা নিয়ে ।কিন্তু শেষে অবস্থা পাল্টে যায় মেয়েটি যখন লটারী জিতে । ছবির মেকিং এমন ঝরঝরে যেন বয়ে চলা ঝরনা । শেষটা সবচেয়ে দারুন, লটারী পাওয়ায় সবাই যখন তোষামোদি করছে মেয়েটার তখন সে পালায় তার খারাপ সময়ের বন্ধু বেকার মামাকে নিয়ে । অভিনয়ে সুমিতা দেবী, আনোয়ার হোসেন, খান আতা । খান আতার কন্ঠে গানটা নিশ্চয়ই সবাই শুনেছেন, 'শ্যামল বরন মেয়েটি, না না তার নাম বলবো না..'
সেরা দশ ০৯(খ) : ঘুড্ডি (১৯৮০)
পরিচালক : সৈয়দ সালাউদ্দিন জাকী ।
সূবর্না আর আসাদের প্রেমের ছবি । তারুন্য ভরা এই ছবিটি আমার সব সময়ের পছন্দ । আর হ্যাপি আকন্দের সেই হৃদয় ছোঁয়া গান যা আজো লাখো তরুন-যুবকদের মাতিয়ে রাখে, বয়স্করা হারিয়ে যান স্মৃতির নস্টালজিয়ায় । 'আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে.. চলনা ঘুরে আসি..'
সেরা দশ ১০(ক) : নবাব সিরাজউদ্দৌলা (১৯৬৭)
পরিচালক : খান আতাউর রহমান ।
পলাশীর প্রান্তরে মীরজাফর-উঁমিচাদের কূটচালে বাংলা-বিহার-উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছে পরাজিত হন । সেই সাথে দুশ বছরের জন্য অস্তমিত হয় বাংলা-ভারতের স্বাধীনতার সূর্য । পরাজিত দূর্ভাগা নবাব অবশেষে ধরা পড়েন শত্রুদের হাতে । বন্দীজীবনে চেষ্টা করেন দেশের সাধারন মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে উজ্জীবিত করতে । তার আগেই মীরনের নির্দেশে মোহাম্মদি বেগ তাঁকে হত্যা করে ।
আনোয়ার হোসেনের গলায় আজও যখন কেউ এই সংলাপ শুনে, 'বাংলার আকাশে আজ দূর্যোগের ঘনঘটা.. কে দেবে আশা, কে দেবে ভরসা..' চোখে পানি আসেনি এমন বাঙ্গালী কম আছে ।
সেরা দশ ১০(খ) : নয়নের আলো (১৯৮৪)
পরিচালক : বেলাল আহমেদ ।
বাংলাদেশের সবচে্যে স্মার্ট নায়ক জাফর ইকবাল, সাথে কাজরী, সুবর্না মোস্তফা । 'নয়নের আলো' মুলত গানের ছবি । আহমেদ ইমতিয়াজ বুলবুলের বিখ্যাত সেই সব গান, 'আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় যেখানে..', বা 'আমার সারা দেহ খেয়ো গো মাটি..', কিংবা 'আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান..'
সময়ের তুলনায় অনেক স্মার্ট মেকিং, 'নয়নের আলো'।
**********************************
বাংলাদেশের সিনেমাঃ সর্বকালের সেরা দশ । শেষ পর্ব
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২
মামুন রশিদ বলেছেন: আপলোড সমস্যার জন্য মডুদের মাইনাচ----
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: উপরের প্রতিটি ছবিই কালজয়ী ।ঐ সময় টা ছিলো বাংলা ছবির স্বর্নযুগ।আজকের পর্ব টিও ভালো লাগলো।++
চলুক..
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @চেয়ারম্যান০০৭ ।
আপনার মন্থব্যটি এই পোস্টের প্রথম । আর সাথে আপনার ভাললাগাটুকুও পেয়েছি । আমার অভিবাধন গ্রহন করুন ।
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৮
মইন বলেছেন: আমি অবাক হলাম, আপনার লিস্টে "এই ঘর এই সংসার" চলচ্চিত্রটি না দেখে।
তবুও ভালো লাগলো আপনার লিস্ট।
সবগুলো ছবি অসাধারণ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @মইন ।
আমি নিজে যে সব সিনেমা দেখেছি, সেখান থেকে তালিকাটা করেছি । তাই এই তালিকাটি সম্পূর্ন নয় । সুযোগ পেলে 'এই ঘর এই সংসার' চলচ্চিত্রটি দেখে নেব ।
আপনিও আমার অভিবাধন গ্রহন করুন ।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৯
আমি তুমি আমরা বলেছেন: ভাই আমার মনে হয় এভাবে না করে ক্যাটাগরী অনুসারে বিভিন্ন বিভাগে সেরা ছবি নির্বাচন করলে আরো ভাল হয়।
পোস্টে ভাল লাগা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আমি তুমি আমরা ।
আপনার সাজেশন মনঃপূত হয়েছে । দেখি ভবিষ্যতে যদি সুযোগ পাই, ক্যাটাগরী ধরে কিছু কাজ করব । আর সেক্ষেত্রে প্রথমেই হয়ত বেছে নেব আমাদের 'শিশু চলচ্চিত্র' ।
ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ ।
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আমার মনে হয় আরো কিছু ছবি আপনি বিবেচনা করতে পারতেন:
১ নীল আকাশের নীচে
২ কি যে করি
৩ আলোর মিছিল
৪ এক মুঠো ভাত
৫ সূর্যদীঘল বাড়ি ইত্যাদি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৮
মামুন রশিদ বলেছেন: আপনার দেয়া তালিকার ছবিগুলো আমারও খুব পছন্দের । আমি আরও একটা তালিকা করছি, যে ছবিগুলো সেরা দশে আসার জোরালো দাবী রাখে । আশা করছি ৩য় অর্থাৎ শেষ পর্বে এটা করতে পারব ।
সেরা ছবির তালিকা দিয়ে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, @আমি তুমি আমরা ।
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৭
অনাহূত বলেছেন:
সুন্দর শেয়ার। ধন্যবাদ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১০
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, @অনাহূত ।
এনি ওয়ে, আপনি কিন্তু আমার ব্লগে 'অনাহূত' নন
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৮
নাজনীন১ বলেছেন: সুন্দর পোস্ট!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @নাজনীন১ !
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে লিস্ট। তবে অরুণোদয়ের অগ্নিসাক্ষীকে রাখা যায় না?
মাটির ময়না কই?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @হাসান মাহবুব ।
অরুণোদয়ের অগ্নিসাক্ষী' মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চমৎকার ছবি ।
আমি ব্যক্তিগতভাবে তারেক মাসুদের ভক্ত, তার সবগুলো সিনেমাই খুটিয়ে খুটিয়ে দেখেছি । 'মাটির ময়না' অসাধারন, তবে আমি 'অন্তর্যাত্রা' কেই এগিয়ে রাখবো ।
৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৩
কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগছে
আপনারে অনুসরনে লইলাম
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৬
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @কামরুল হাসান শাহি ।
আপনি আমার অভিবাধন গ্রহন করুন ।
১০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫০
অ তে আজগর বলেছেন: দায়ী কে আসে নাই এখনো?অবুঝ মন কই?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩২
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @ অ তে আজগর ।
আরও যে সিনেমাগুলি সেরা দশে আসার জোরালো দাবী রাখে, 'দায়ী কে' এদের মধ্যে অন্যতম । পরের পর্বে নিয়ে আসব আশা রাখছি ।
বাংলা সিনেমার স্বর্ন যুগের তিনটি অসাধারন গান শেয়ার করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ । আপনি আমার অভিবাধন গ্রহন করুন ।
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৮
ৈসকত ইসলাম বলেছেন: অসাধারন ,,,, অনেক ভাল একটি কাজ করছেন , চালিয়ে যান ,,, সুভো কামনা রইল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সৈকত ইসলাম ।
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা । ভাল থাকুন আপনি ।
১২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: ঘুড্ডি দেখা হয় নাই। দেখতে হবে। আগেরবারের মত আবারো খুবই চমকপ্রদ বিষয় নিয়ে ততোধিক চমৎকার পোস্ট দিয়েছেন। এই পোস্টে প্লাস না দেয়া মানে নিজেকে মাইনাস দেয়া।
হু আ এর আগুনের পরশমণি আমার খুবই পছন্দের একটা বই। এখনো মাঝে মাঝে পাতা উল্টাই। সিনেমাটাও অনেক ভালো লেগেছে, দেখেছিলাম অনেক আগে একবারই,কিন্তু একটা কিন্তু ছিল আমার মনে । যতদূর মনে পড়ে, সিনেমায় মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর কে থাকার জন্য আবুল হায়াত ও তার পরিবার একটি রুম ছেড়ে দিয়ে আরেকটি রুম এ সপরিবারে থাকতেন। বই য়ে কিন্তু এমন কোন বিবরণ দেয়া নেই। অধিকন্তু, একজন ভার্সিটি পড়ুয়া মেয়ে তার মা বাবার সাথে শোয়া, বাংলাদেশের অধিকাংশ পরিবারের জন্যই এই ব্যাপারগুলা ঠিক যায় না। মানছি, সে সময় ছিল উত্তাল সময়। সে সময় সবাই স্বার্থের কথা ভুলে গিয়েছিল। এখন কোন একজন গেস্ট বাসায় আসলে তাকে একটি রুম ছেড়ে দিয়ে বাকি সবাই আরেক রুমে যাবে না। কিন্তু, কথা হচ্ছে, হু আ কি পারতেন না তিন রুমের একটা বাসায় শুটিং করাতে??
এত সুন্দর মুভি রে ভাই, খুঁত থাকলে নিজেরই খারাপ লাগে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: 'আগুনের পরশমনি' সিনেমার একটি সুন্দর এবং গঠনমুলক সমালোচনার জন্য অনেক ধন্যবাদ, @ফ্রাস্ট্রেটেড ।
উপন্যাস থেকে সিনেমা অনেক সময়ই মুল লেখাকে এডাপ্টেশন করা হয়, চিত্র পরিচালকেরা এই স্বাধীনতা ভোগ করে থাকেন । হু আ তিন রুমের একটা বাসা ব্যবহার করতে পারতেন কিনা জানিনা, হয়ত উনি এক রুমে পুরো পরিবারের গাদাগাদি করে থাকাতেই বেশি সিনেমাটিক মনে করেছেন, কিংবা ঐ উত্তাল সময়ে একজন মুক্তিযোদ্ধার প্রতি ঐ পরিবারের দায়িত্ববোধ এবং স্যাক্রিফাইস তুলে ধরতে চেয়েছেন ।
যাই হোক, গঠনমুলক সমালোচনা সব সময়েই গ্রহনযোগ্য । আপনি নিঁখুত চেয়েছেন বলেই এত সূক্ষ একটি ব্যপার আপনার চোখে পড়েছে । আপনি আমার অভিবাধন গ্রহন করুন ।
১৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৬
ওবায়েদুল আকবর বলেছেন: অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন। প্রকৃত বাংলা ছবির সুহৃদ আপনি। এর পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @ওবায়েদুল আকবর ।
দুই পর্বে পনেরোটি ছবি আসার পরেও যে ছবি গুলো সেরা দশে আসার জোরালো দাবী রাখে, তাদের নিয়ে এই সিরিজের শেষ পর্ব লিখার ইচ্ছা আছে ।
১৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৯
আরজু পনি বলেছেন:
আহ্ আমি একবার পোস্টটা দেখে গান শোনা শুরু করে দিসি
নিজের ব্লগে ঢুকতে দিচ্ছে না আমাকে ![]()
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০২
মামুন রশিদ বলেছেন: আপু, কি দিয়ে ধন্যবাদ জানাবো আপনাকে @আরজুপনি ।
আপনি যতক্ষন খুশি এই ব্লগে থাকুন
ভাল থাকুন
১৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০৪
শুভবাংলাদেশ বলেছেন: আপনার মত কালজয়ী এইসব পোস্ট এর কারনে ব্লগগুলো উচ্চ শিখরে উঠছে অসাদারন পোস্ট ধন্যবাদ আপনাকে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @শুভবাংলাদেশ ।
১৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১৭
রামন বলেছেন:
আমি জানি না রংবাজ ছবিটি দেখেছেন কিনা তবে আমার মতে , বেদ্বীন, দি রেইন ইত্যাদি ধুম ধারাক্কা ছবির মত রংবাজ ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে সাফল্য অর্জন করলেও উচ্চ মানের ছবি নয়। রংবাজের স্থানে যে ছবিগুলো আসতে পারত .........
১. নয়নমনি ২. এখনই সময় ৩. কসাই ৫. পালঙ্ক ৫ . সূর্যকন্যা ৬. লাঠিয়াল ৭ . সুন্দরী ।
অনেক ধন্যবাদ ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @রামন ।
ভাই, আমিও জানি নেতিবাচক মারদাংগা ছবিগুলো আমাদের সমাজের জন্য কোন ইতিবাচক ম্যাসেজ দেয়না । আমাদের সিনেমার ঐতিহ্য তৈরি হয়েছে সুন্দর গল্প, গান আর পারিবারিক-সামাজিক আবহকে কেন্দ্র করে । বিষয়টা নিয়ে আমি ভেবেছি । আবার একধরনের পক্ষপাতও করেছি 'রংবাজ' এর জন্য, সেটা নিশ্চয়ই বুঝেছেন । প্রথম ধুমধারাক্কা সিনেমা হিসাবে এটা ব্যাপক আলোচিত হয়েছিল, কিন্তু গান গুলো ছিল সুন্দর নোটোল প্রেমের আর রাজ্জাক-কবরী'র প্রতি রয়েছে একধরনের দুর্বলতা ।
আপনার দেয়া তালিকা থেকে আমি দুটো ছবিকে বেশী এগিয়ে রাখছি, সূর্যকন্যা আর সুন্দরী ।
১৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৫
রামন বলেছেন:
আপনার অনুমতি নিয়েই এখনই সময়ের একটি জনপ্রিয় গান শেয়ার করলাম ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @রামন । আপনি এটা শেয়ার করে আমাদের গোল্ডেন মেমরীতে ফিরিয়ে নিয়ে গেলেন ।
আগেও আপনার উৎসাহ আর গঠনমুলক আলোচনায় মুগ্ধ হয়েছি । আপনি আমার অভিবাধন গ্রহন করুন । ভাল থাকুন সব সময় ।
১৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৭
কাউসার রুশো বলেছেন: চমৎকার
+++ ![]()
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৪
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বস্, @কাউসার রুশো ।
আপনার প্লাসগুলো হৃদয় পেতে নিলাম
১৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৯
সায়েম মুন বলেছেন: অনেক ভাল ছবিগুলার কালেকশন। এর মধ্যে কিছু দেখেছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সায়েম মুন ।
২০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৫
কাব্য সৈনিক বলেছেন: পুষ্টে পিলাস না দিয়া পারলামনা +++
বেদের মেয়ে জোসনা আমায় ফাকি দিয়েছে কি যেন ছবিটার নাম এই মূহুর্তে মন পড়ছেনা ছবিটা কি লিষ্টে আসতে পারে ?
চালিয়ে যান সঙ্গে আছি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @কাব্য সৈনিক ।
কেন আসবেনা ভাই । বেদের মেয়ে জোসনা ফোক ধারার জনপ্রিয় সিনেমা । ব্রিটিশ ফিল্ম সোসাইটির জরিপে এই সিনেমা দর্শক পছন্দের সেরা তালিকায় আছে । আমি এটাকে আমার তালিকায় আনিনি, কারন আমি কোন জনপ্রিয় সিনেমার তালিকা করিনি । আমি চেস্টা করেছি ভাল গল্পের সুন্দর গান আর অভিনয় সম্পন্ন আমাদের ঐতিহ্যবাহী সিনেমাগুলির তালিকা করতে ।
২১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩
লেখাজোকা শামীম বলেছেন: দারুণ একটা কাজ করছেন আপনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্দিনে তাকে নিয়ে হাসাহাসি না করে তার সেরা ছবিগুলোকে মূল্যায়ন করাটা বিরাট একটা কাজ। আপনাকে অভিবাদন জানাই।
আশা করি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে আপনার লেখালেখি থামবে না। চালিয়ে যেতেই থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
অট : নিজের ব্লগ বাড়িতে ঢুকতে পারছি না কাল থেকে। মেজাজ পুরাই খারাপ। কিন্তু আপনার পোস্টটি দেখতে পেয়ে মন ভালো হয়ে গেল।
আমার এই পোস্টটা পড়ার আমন্ত্রণ ।
Click This Link
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @শামীম ভাই ।
আপনার উৎসাহ আমি প্রথম থেকেই পাচ্ছি । আপনার জন্যেও রইলো অনেক শুভকামনা ।
আপনার পোস্টে আমি একটা মন্থব্য করেছি । এটা এখনেও উল্লেখ করলাম ।
"কথা হলো একদল সিনেমা বানায় আরেক দল দেখে, এই দুয়ে মিলে টোটাল ইনডাস্ট্রি । নির্মাতারা যেমন তাদের বোধ, চিন্তা, রুচি মিলিয়ে সিনেমা বানান, দর্শকেরাও নিজস্ব বোধ আর রুচি দিয়েই তা দেখে । তাই কোন সিনেমার বা সিনেমা সংশ্লিস্ট কারোর সমালোচনা, তা যত ইতিবাচক, নেতিবাচক বা স্যাটেয়ার হিসাবেই আসুক না কেন তাতে সিনেমা শিল্পেরই লাভ । তবে গঠনমুলক সমালোচনা সব ভাল কাজের জন্যই জরুরী । কিন্তু নেতিবাচক বা স্যাটেয়ারকেও আপনি উড়িয়ে দিতে পারেন না । দর্শকের রুচি বা ভাললাগা-মন্দলাগাকেও সম্মান দিতে হবে । পৃথিবীর সব দেশেই ভাল সিনেমা যেমন দর্শকের ভাললবাসা পায়, মন্দ সিনেমার জন্য জোটে গালি বা আক্রমন । এমনকি জগন্য সিনেমা বা হাস্যকর অভিনয়-দৃশ্যের তালিকাও করে তারা । তাই বিষয়টা সিনেমাপ্রেমীদের দৃস্টিতেই দেখা ভাল ।
জলীল অনন্ত বাংলা সিনেমা প্রযোজনা এবং অভিনয় করে এই খাতে অবদান রাখছেন । শুধু জলীল কেনো, যারাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই শিল্পের সাথে জড়িত, তাদের কারো অবদানকেই খাটো দেখার কিছু নাই । আবার বিহাইন্ড দ্য স্ক্রীন তার অবদান যত বেশী থাকুকই না কেন, দর্শক কিন্তু তার অভিনয়টাই দেখে । তো দর্শকেরও অধিকার আছে অনন্তের অভিনয় ভালো হলো না খারাপ হলো তা প্রকাশ করার । আর কেউ যদি তা স্যাটেয়ারের মাধ্যমে প্রকাশ করে, এতে বাংলা সিনেমার কেন ক্ষতি হবে ? স্যাটেয়ারতো সারা বিশ্বে স্বীকৃত, বিশ্বের অনেক গুনী-ট্যালেন্ট-ব্রিলিয়ান্ট-লিজেন্ডদের নিয়ে স্যাটেয়ার হয় । এক ব্যাকহামকে নিয়ে ইংল্যান্ডে যে স্যাটেয়ার হয় তা অবিশ্বাস্য, বা রজনীকান্তকে নিয়ে ইন্ডিয়ায় । কিন্তু এতে ইংল্যান্ড ফুটবলে যেমন ব্যাকহামের অবদান প্রশ্নবিদ্ধ হয়নি, তেমনি ইন্ডিয়ান ফিল্মে রজনীকান্তকে নিয়েও নয় ।
এম এ জলীল বাংলা সিনেমায় ইনভেস্ট করছেন এটা অবশ্যই আমাদের সিনেমার জন্য ভাল খবর । আবার এখানে তার অবদান কতটুকু তা হয়ত ভবিষ্যতে আরও ভাল জানা যাবে ।
আপনার ইতিবাচকতাও ভাল লেগেছে, বাংলা সিনেমার ব্যাপারে যারা এখনও আশাবাদী তারা এই শিল্পকে ইতিবাচকভাবেই উৎসাহিত করবেন । আর বাংলা সিনেমাকে বাঁচানোর জন্য এইরুপ উৎসাহ বা প্রনোদনার দরকার আছে । নেতিবাচকতাও সমানে থাকবে, কিন্তু এই নেতিবাচকতার জবাব দিতে হবে ভাল এবং উৎকৃস্ট কিছু নির্মান করেই । আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, বাংলা সিনেমা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে, নতুন সামাজিক-পারিবারিক কাহিনী আর নিটোল সংগীত নির্ভর ছবি নির্মান হবে, সিনেমায় বিকল্প গবেষনা আর নতুন নতুন এক্সপেরিমেন্ট আসবে, আমাদের সামাজিক এবং রাস্ট্রিক অসংগতিগুলো সিনেমার মাধ্যমে সুন্দর ভাবে ফুটে উঠবে । আপনার মত আমিও স্বপ্ন দেখি, বাংলা সিনেমা একদিন সারা বিশ্বে নজর কাড়বে, আমরা সেই দিনের অপেক্ষায়..
২২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৫
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: পোস্টার চাই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @তানভীর চৌধুরী পিয়েল ।
ভাই চেস্টা করে যাচ্ছি, কিন্তু আপলোড করতে পারছিনা ।
২৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ছবিগুলো কোথায় পাওয়া যেতে পারে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @অর্ক হাসনাত কুয়েটিয়ান ।
ভাল সিডি/ভিসিডি'র দোকানে অনেকেই পুরাতন বাংলা সিনেমা রাখেন । চাইলে নেট থেকেও ডাউনলোড করতে পারেন । বাংলা টরেন্ট, দরিদ্র ডট কম, আইএমডিবি, ইউটিউব, মিডিয়া ফায়ার সহ অনেক সাইট আছে যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ।
২৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৭
জাতির নানি বলেছেন: আরে নাতী কি করলা? নষ্টালজিক বানায়া দিলাতো আমারে, আহা সেই কালে সেই সব সিনেমা তোমার নানার লগে দেখছিলাম, কতো মজা করে,
+++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৬
মামুন রশিদ বলেছেন: আহারে, নানিরে তো আমি পুরা ইমোশনাল হিট করলাম ।
ভাল কথা, নানায় কই ? এই বয়সে একলা ঘুরাফেরা করা ভালনা
২৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৪
সুখী চোর বলেছেন: আপনার সিনেমা সংকলন দেখলে বোঝা যায় আমাদের সিনেমা বোধ এবং রুচী কোসটির ই কমতি নেই। আর এ কারনেই আজকালকার বাংলা সিনেমা হাসির পাত্র বৈ নয়।ভালো সিনেমা করলে চলবে না, এ জাতীয় ভূয়াঁ ভাবনা ছেড়ে দিয়ে ভালো মানের সিনেমা করলে শুধু চলবেই না .. উসাইন বোল্টের মত দৌড়াবে।
লেখককে ধন্যবাদ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, @সুখী চোর ।
২৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২২
গানচিল বলেছেন: সেরা ছবি তখনই নির্বাচন করা যায় যদি সবগুলো ছবি আপনার দেখা থাকে।কেন জানি মনে হচ্ছে আপনি অনেক ভাল ছবি দেখেন নাই। যেমন, শেখ নিয়ামত আলী/মশিউদ্দীন শাকেরের ক্লাসিক ছবি " সুর্য্যদীঘল বাড়ী" রাজেন তরফদারের "পালংক" সুভাষ দত্তের " অরুনোদয়ের অগ্নিসাক্ষী" আলমগীর কবিরের 'সুর্য্যকন্যা' সাদেক খানের "নদী ও নারী" হারুনুর রশীদের "মেঘের অনেক রং" আব্দুস সামাদের 'সুর্য্যগ্রহন এবং সুর্য্যসংগ্রাম".......আরও আছে।
আপনার নির্বাচনটা ভাল তবে 'রংবাজ, নয়নের আলো,আগুনের পরশমনি, কাঁচের দেয়াল, ওরা ১১ জন জনপ্রিয় ছবি হলেও সেরা হবার যোগ্যতা রাখেনা।
শিরোনামটা যদি হত আপনার দেখা সমস্ত ছবির সেরা দশ , তাহলে কোন কথা থাকতনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @গানচিল ।
হাহাহা, ভাই শিরোনামে না থাকলেও ভেতরে লেখায় আমি বলেছি যে এটা আমার দেখা সিনেমাগুলো নিয়ে করা তালিকা । আর যেহেতু সব সিনেমা দেখার সুযোগ পাইনি, তাই এটাও স্বীকার করেছি যে, আমার করা তালিকাটি সম্পূর্ন নয় ।
তবে আপনার দেয়া তালিকার সব গুলো সিনেমাই আমি দেখেছি । প্রায় সবগুলোই সেরা দশের জোরালো দাবীদার । পরের পর্বে আমি আমি আরেকটা তালিকা করব, যাদের আমার তালিকায় আনতে পারিনি কিন্তু প্রথম দশে আসার যোগ্যতা নিয়ে আমার কোন দ্বিধা নেই ।
আর এই তালিকা করতে গিয়ে মনে হলো, যিনিই তালিকা করুন না কেন, তাকে আমার মত মধুর সমস্যায় পড়তে হবে । প্রায় পন্চাশটির মতো ছবি আছে যারা প্রথম দশে আসার দাবী রাখে । তাহলে বুঝুন আমাদের স্বর্নালী অতীতের সিনেমা শিল্প কতটা প্রাচুর্য্যময় আর সমৃদ্ধশালী ছিল ।
২৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯
মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: পোস্ট ভাল লাগলো। নস্টালজিক হয়ে গেলাম।
'আলোর মিছিল' সিনেমাটি অবশ্যই সেরা দশে রাখতে হবে। এছাড়া আমার খুব পছন্দের একটা সিনেমা হচ্ছে 'খোকন সোনা'। এই সেরা দশে হয়তো আসবে না, তবে ক্যাটাগরিতে বিভক্ত করলে 'খোকন সোনা' সিনেমাটাও কোন একটা লিস্টের টপে আসবে নিশ্চিত!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৪
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @মাইন্ড দ্য গ্যাপ ।
'আলোর মিছিল' আমারও খুব প্রিয় সিনেমা । স্বাধীনতা উত্তর সামাজিক অবক্ষয়ের এক সাহসিক চিত্র উঠে এসেছে এই সিনেমায় । আর সাথে ববিতার প্রানোচ্ছল অভিনয় ।
২৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩১
বাতিল প্রতিভা বলেছেন: গানচিল বলেছেন:
শিরোনামটা যদি হত আপনার দেখা সমস্ত ছবির সেরা দশ , তাহলে কোন কথা থাকতনা।
যাই হোক, চলতে থাকুক ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @বাতিল প্রতিভা ।
২৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫০
নীলঞ্জন বলেছেন: সবগুলোই কালজয়ী ছবি।
ভালো লাগলো বেশ।++++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @নীলঞ্জন ।
আপনার জন্য শুভকামনা । ভাল থাকুন আপনি ।
৩০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৬
লিন্কিন পার্ক বলেছেন:
ভাল লাগা দিলাম
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @লিনকিন পার্ক ।
আপনার জন্যেও অনেকটুকু ভাললাগা
৩১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫১
বড় বিলাই বলেছেন: ভালো লাগল বাংলাদেশের সেরা ছবিগুলো এইভাবে তুলে ধরা। তবে সেরা দশ বললে আরও অনেক ভালো ভালো ছবি বাদ পড়ে যায়। আমার মনে হয় এই তালিকা আরও বাড়ানো গেলে ভালো হত।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @বড় বিলাই ।
আপনি ঠিকই বলেছেন, সেরা দশে আসার দাবীদার পন্চাশোর্ধ সিনেমা রয়েছে আমাদের । কাজটা করতে গিয়ে সত্যিই খুব মধুর সমস্যায় পড়েছি, কোনটাকে রাখি আর কোনটাকে বাদ দেই !
৩২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৪
যাযাবর৮১ বলেছেন:
ভালু পোস্টু
পাইছি টেস্টু
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
দিলাম নতুন পোস্টু ![]()
পাবেন অনেক টেস্টু ![]()
চেয়ে আছে সাল্লু ভাই ![]()
কেনে আপনার খবর নাই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২
মামুন রশিদ বলেছেন: টেংকু টেংকু @যাযাবর৮১
শীগ্গির পড়ব সাল্লু ভাই
আপনার কোনো জুড়ি নাই
৩৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪
এস আর সজল বলেছেন: "আলোর মিছিল" থাকলে মনে হয় লিস্টটা আরও পরিপূর্ণ হত। দারুণ পোস্ট হইছে দুইটাই। ++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @এস আর সজল । আপনাকে অনেক শুভেচ্ছা ।
'আলোর মিছিল' আমারও খুব প্রিয় সিনেমা । স্বাধীনতা উত্তর সামাজিক অবক্ষয়ের এক সাহসিক চিত্র উঠে এসেছে এই সিনেমায় । আর সাথে ববিতার প্রানোচ্ছল অভিনয় ।
৩৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
চিমা মস্তকে হুল হুল বলেছেন: ভাল লিখেচেন তবে মুনমুন, ময়ুরীর ছ্বি বালা পাই
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @চিমা মস্তকে হুল হুল ।
হাঃ হাঃ হাঃ, বাংলা সিনেমায় মুনমুন, ময়ুরীরাও একটা অধ্যায়, সেই সুরসুরি সময়ের কথা যত কম মনে আসবে তত চরিত্রটা ভাল রাখা যাবে
৩৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭
চিমা মস্তকে হুল হুল বলেছেন: ভাল লিখেচেন তবে মুনমুন, ময়ুরীর ছিনামা বালা পাই /
/
/
/![]()
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০১
মামুন রশিদ বলেছেন: হুমম, বালা তো পাইবেনই । আপনারতো হুল ফুটাতে সুবিধা ।
৩৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: দারুণ একটা পোষ্ট এবং সুন্দর একটা উদ্যোগ দিয়েছেন.........আমাদের দেশের অনেক হারিয়ে যাওয়া চমৎকার সব মুভি সম্পর্কে আমরা সবাই জানতে পারবো এই পোষ্টের মাধ্যমে.......পরের পর্বের অপেক্ষায় রইলাম...........পোষ্টে++++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৫
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @নাজিফ মুনতাসির ।
আপনার জন্য শুভ কামনা রইলো । ভাল থাকুন আপনি ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০০
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিত প্রিয় 'সিনেমাখোর'দের সাথে ।
![]()
৩৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
Sohelhossen বলেছেন: খু্বই সুন্দর একটি পোস্ট । আমরা নতুন জেনারেশন এর ছেলে মেয়েরা এই সব ছবি দেখার সময়ই পাই না । তার পরও আগের দিনের ছবি গুলো খুব ভাল লাগে । অভিনয় ও আসাধারন ছিল ।
আমার প্রিয় একটি ছবি " এক মুঠো ভাত " যদি দেখে থাকেন , আমার মনে হয় লিস্টে আসার মত ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @Sohelhossen
আমাদের স্বর্নালী যুগের ছবিগুলো সত্যিই খুব অসাধারন ।
'এক মুঠো ভাত' আমি দেখিনি । সুযোগ পেলে দেখে নিব ।
৩৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
শহুরে আগন্তুক বলেছেন: +++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @শহুরে আগন্তুক ।
আপনার জন্য
৩৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯
সরলতা বলেছেন: পোষ্টটি ষ্টিকি করার জন্য মডারেটরদের ধন্যবাদ। পোষ্টটা পর্যবেক্ষণে ছিল আগে থেকেই। ষ্টিকি করা হয়েছে দেখে ভাল লাগল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সরলতা ।
ছবি আপলোড করতে না পারার জন্য এই পোস্টের প্রথম কমেন্টে আমি মডুদের মাইনাচ দিয়েছি ।
তবু তারা আমার পোস্ট স্টিকি করায় অত্যন্ত সম্মানিত বোধ করছি ।
৪০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
দুরে গিয়া মর . বলেছেন: সুন্দর একটা পোষ্ট স্টিকি করলো মডু
++++++++++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @দুরে গিয়া মর ।
আপনার জন্য শুভ কামনা রইলো ।
৪১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
কথক পলাশ বলেছেন: ১. ডুমুরের ফুলঃ (গানঃ আপায় কইছে, আমারে বাল্য শিক্ষা কিনা দিছে, মাস্টার শাকিল অভিনীত)
২.অশিক্ষিতঃ গানঃ (ও মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই)
৩. প্রতিদ্বন্দ্বীঃ (হারজিত চিরদিন থাকবে/বাবা বলে গেলো আর কোন দিন গান করো না)
৪. এমিলের গোয়েন্দা বাহিনী
এই চারটা ছবি আমার ফেভারিট ছিলো। আর আপনার পোস্টের সবকয়টা ছবিই আজীবন ফেভারিট। আসলেই, কতটা ক্রিয়েটিভ ছিলেন আমাদের পূর্বসূরীরা!
সিরিজ শেষে আপনার পোস্ট প্রিয়তে নেব কালেকশনে রাখার জন্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @কথক পলাশ ।
'ডুমুরের ফুল' ছবিটার কথা একদমই ভূলে গিয়েছিলাম, মনে করিয়ে দিলেন । আপনার দেয়া তালিকার চারটি ছবি আমারও ফেভারিট । আমরা যদি আমাদের পূর্বসূরী নির্মাতাদের ক্রিয়েটিভিটি অব্যাহত রাখতে পারতাম, তাহলে এতদিনে বাংলাদেশী চলচ্চিত্র বিশ্বে একটা স্বতন্ত্র আসনে বসতে পারত । তারপরেও আশাবাদী, আবার একদিন হয়ত আমরা আমাদের পূর্বসূরীদের মত উচ্চ মানের সিনেমা বানাতে পারবো ।
৪২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
লেখাজোকা শামীম বলেছেন: এই পোস্টটাতে আঠা লাগানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আশা করি, বাংলা সিনেমার উন্নতিতে ব্লগ কর্তৃপক্ষ সব সময় তাদের করণীয় ও সমর্থন দিয়ে যাবেন। দেশটা আমাদের, এই দেশের প্রতিটি সেক্টর গড়ে তোলার দায়িত্ব আমাদেরই।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @লেখাজোকা শামীম ।
আপনার মন্থব্যের সাথে পুরোপুরি সহমত পোষন করি ।
লেখাজোকা শামীম বলেছেন: এই পোস্টটাতে আঠা লাগানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আশা করি, বাংলা সিনেমার উন্নতিতে ব্লগ কর্তৃপক্ষ সব সময় তাদের করণীয় ও সমর্থন দিয়ে যাবেন। দেশটা আমাদের, এই দেশের প্রতিটি সেক্টর গড়ে তোলার দায়িত্ব আমাদেরই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিতপ্রিয় 'সিনেমাখোর'দের সাথে ।
![]()
৪৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
রিতুন ক্লিস বলেছেন: হাঙ্গর নদী গ্রেনেড, আলোর মিছিল, জয়যাত্রা, অন্তর্যাত্রা, গেরিলা, মুক্তির গান, মাটির ময়না... আমার মতে এরাও সেরা দশে থাকার উপযোগী | আসলে সেরা দশের প্রতিটা নাম্বারে দশটা করে নাম দিলেও উপযুক্ত সিনেমার ভান্ডার শেষ হবে না
পোস্টে প্লাস
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @রিতুন ক্লিস ।
আপনার দেয়া তালিকার সব গুলো সিনেমা আমার বিশেষ পছন্দের, শুধু হাঙ্গর নদী গ্রেনেড দেখার সুযোগ আমার হয়নি ।
"আসলে সেরা দশের প্রতিটা নাম্বারে দশটা করে নাম দিলেও উপযুক্ত সিনেমার ভান্ডার শেষ হবে না', আপনার এই মন্থব্যের সাথে আমি পুরোপুরি একমত । তাহলে বুঝুন আমাদের স্বর্নালী অতীতের সিনেমা কতটুকু ঐশ্বর্য্যশালী ছিল ।
৪৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
রিতুন ক্লিস বলেছেন: হাঙ্গর নদী গ্রেনেড, আলোর মিছিল, জয়যাত্রা, অন্তর্যাত্রা, গেরিলা, মুক্তির গান, মাটির ময়না... আমার মতে এরাও সেরা দশে থাকার উপযোগী | আসলে সেরা দশের প্রতিটা নাম্বারে দশটা করে নাম দিলেও উপযুক্ত সিনেমার ভান্ডার শেষ হবে না
পোস্টে প্লাস
৪৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
জেমস বন্ড বলেছেন: ভাত দে - আমার পছন্দের একটা ছবি , যেটার অভিনয় দেখলে খুব কান্না পায়
।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @জেমস বন্ড ।
'ভাত দে' সিনেমায় শাবানা'র অভিনয় অনবদ্য এবং মনে রাখার মত ।
৪৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৫
বাকপটু বলেছেন: অসাধারণ
তবে কয়েকটা ছবি দেখার সুযোগ হয়নি
সময় করে দেখবো
+
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @বাকপটু ।
আপনার জন্য শুভ কামনা রইলো ।
৪৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮
বাকপটু বলেছেন: মাটির ময়না
এমিলের গোয়েন্দা বাহিনী
হাজার বছর ধরে
এদের কি হপে?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @বাকপটু ।
'মাটির ময়না'
'এমিলের গোয়েন্দা বাহিনী'
'হাজার বছর ধরে'
এই সিনেমা গুলি বাংগালীর হৃদয়ে বেঁচে থাকবে হাজার বছর ধরে ।
৪৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৯
আর.হক বলেছেন: যেগুলো দেখেছি ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আর. হক ।
৪৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০
আবুল০০৭ বলেছেন: ১ থেকে ১০ এর তালিকা করাতে বেশ কিছু ভাল ছবি বাদ পড়ে গেছে। ১০ থেকে ২০ এর আরেকটি তালিকা করতে পারেন। পোস্ট প্রিয়তে নিলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আবুল০০৭
সেরা দশে আসার মত সিনেমা নিয়ে আরেকটি তালিকা করা হবে । মুলত সম্মানীত সহ-ব্লগারদের প্রস্তাবনা থেকে এই তালিকা তৈরি করা হবে ।
৫০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০
শিপু ভাই বলেছেন:
সেরা দশের ৫ টা মুভি আমার দেখা হয়েছে।
দিপু নাম্বার টু, নয়নের আলো আমার খুব প্রিয় মুভি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @শিপু ভাই ।
৫১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৪
গানচিল বলেছেন: ৪১ নং মন্তব্যের কথক পলাশকে--------
হারজিৎ চিরদিন থাকবে
শিল্পীঃ আবিদা সুলাতানা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ সত্য সাহা
ছবির নামঃ পুরস্কার
বাবা বলে গেল আর কোনদিন গান করনা
শিল্পীঃ শামীমা ইয়াসমিন দীবা
কথাঃ আমজাদ হোসেন
সুরঃ আলাউদ্দীন আলী
ছবিঃ জন্ম থেকে জ্বলছি
ওগুলো প্রতিদ্বন্ধী ছবির গান নয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @গানচিল ।
৫২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৭
মোঃমোজাম হক বলেছেন: তালিকার চিত্রা নদীর পাড়ে ছবিটা শুধু অদেখা।ধন্যবাদ আপনাকে যেখানে ব্লগাররা তামিল,কোরিয়ান,জাপানি ইত্যাদি অখাদ্য ছবি নিয়ে মেতেছে সেখানে দেশের ছবি নিয়ে লিখেছেন।
@গানচিল, সুপ্রভাত ছবিটা দেখেছেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @মোঃমোজাম হক ।
৫৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ৮ টা দেখা। অনেক সুন্দর পোষ্ট।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ।
আপনার জন্য শুভ কামনা ।
৫৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৩
জীবরান বলেছেন: আমার অসম্ভব প্রিয় একটা ছবি দুই জীবন। এই ছবির প্রত্যেকটা গানই ক্লাসিক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @জীবরান ।
'দুই জীবন' আমারও খুব প্রিয় একটা সিনেমা ।
৫৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩১
কথক পলাশ বলেছেন: @গানচিলঃ ধন্যবাদ। আমার মাথা আসলেই গেছে। আমি আসলে পুরস্কার ছবিটার কথাই বলতে চাচ্ছি। কারেকশনের জন্য থ্যাঙ্কস।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
মামুন রশিদ বলেছেন: হুমম
৫৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩২
শুভবাংলাদেশ বলেছেন: অসাধারণ
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ @শুভবাংলাদেশ ।
৫৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৩
গানচিল বলেছেন: @ মোজাম ভাই----কবীর আনোয়ারের "সুপ্রভাত'? শুনেছিলাম খুব ভাল ছবি।এটা দেখার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৪
মামুন রশিদ বলেছেন: 'সুপ্রভাত' দেখেছি কিনা মনে করতে পারছিনা । লিস্টে রাখলাম, সুযোগ পেলে দেখবো ।
৫৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
অপ্রিয় বলেছেন: "সূর্য্য দীঘল বাড়ী" কই?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @অপ্রিয় ।
'সূর্য্য দীঘল বাড়ী'র মত ক্লাসিক সিনেমাকে বাদ দিয়ে সেরা বাংলাদেশী সিনেমার পূর্নাংগ তালিকা অসম্ভব । এটা সেরা দশে থাকছে পরের পর্বেই ।
৫৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
বাঁধলেই বাঁধন বলেছেন: সেলুলয়েডের ফ্লিমে ধারন করা সিনেমাগুলো কতইনা সুন্দর !
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @বাঁধলেই বাঁধন ।
৬০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৭
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: অপেক্ষা করছিলাম আপনার দ্বিতীয় পোস্টের জন্য , ধন্যবাদ , তবে যেটা ভেবেছিলাম , নানাজনের নান ভালোলাগা থাকবে হয়েছেও তাই । এখানের বেশ কিছু সিনেমা দেখি নাই , যা দেখেছি বিটিভি।
তবে বেদের মেয়ে জস্না থাকা দরকার ছিলো,এক মাত্র গ্রামে গেলেই এর জনপ্রিয়তা টের পাওয়া যাবে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সপ্তম ইন্দ্রিয় ।
আপনার অনুমান ঠিক । প্রথম পর্বের পাঁচটি সিনেমা খুব সহজে এবং আত্মবিশ্বাসের সাথে নির্বাচন করেছিলাম । ঐ পর্বে সম্মানিত সহ-ব্লগারদের অভূতপূর্ব সাড়া পরবর্তী পাঁচটি সিনেমা বাছাইয়ে মুশকিলে ফেলে দেয় । এত এত ভাল সিনেমার মাঝে কোনটা রেখে কোনটা নেব, সত্যিই খুব মধুর সমস্যা । তাহলে বুঝুন কতটা ঐশ্বর্য্যশালী ছিল আমাদের স্বর্নযুগের সিনেমাগুলি ।
৬১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩০
rudlefuz বলেছেন: এই লিস্টগুলা দেখলে মাথা আউলায়ে যায়।। আমাদের বাংলাদেশে একসময় এতো ইনোভেটিভ মুভি তৈরি হয়েছে যাকিনা এমনকি এই সময়ের যে কোন জার্মান বা সুইডিশ মুভির সাথে তুলনা দেয়া যায়।।
আমার মাথায় ঢুকে না এতো অসাধারণ একটা সময় থেকে কিভাবে আমরা এতো নিচে নেমে গেলাম।। এখন মোস্ট ওয়েলকাম আমাদের সেরা ছবি
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @rudlefuz
"আমাদের বাংলাদেশে একসময় এতো ইনোভেটিভ মুভি তৈরি হয়েছে যাকিনা এমনকি এই সময়ের যে কোন জার্মান বা সুইডিশ মুভির সাথে তুলনা দেয়া যায়।।
আমার মাথায় ঢুকে না এতো অসাধারণ একটা সময় থেকে কিভাবে আমরা এতো নিচে নেমে গেলাম।"
খুব ভাল বলেছেন আপনি । আমাদের সিনেমার এই পতন অবিশ্বাস্য । এই জায়গা থেকে উঠে আসতে হলে বাংলা সিনেমাকে তার স্বর্নালী সময়ে ফিরে যেতে হবে । ঐ সিনেমাগুলো নিয়ে নতুন করে ভাবতে হবে, গবেষনা করতে হবে । তাহলেই বাংলা সিনেমা তার উত্তরনের পথ খুজে পাবে ।
৬২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
অগা বলেছেন: বাংলা ছায়াছবি নিয়ে আপনার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
মোটামুটি এক ধরনের পরিচিতি দিয়ে ছবির তালিকাটিকে আরো সমৃদ্ধ করেছেন। যেটা আরো ভালো লেগেছে - তবে আশা করবো পোষ্ট-টির টাইটেল-এ ছবির সংখ্যা আরোও বাড়িয়ে তালিকাটিকে আরো দির্ঘ করলে আজকালকার প্রজন্ম বাংলার আরো ভালো কিছু ছবির সাথে পরিচিত হবে।
এই পোষ্টটিকে নির্বাচিত করার জন্য মডারেটরগনকে সাধুবাদ জানাচ্ছি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
মামুন রশিদ বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে, @অগা ।
আমি এ বিষয়ে প্রথম যখন কাজে নামি, তখন সেরা দশটি ছবি বাছাই করাই ছিল মূল উদ্দেশ্য । কিন্তু প্রথম পর্বে অভূতপূর্ব সাড়া আমাকে মধুর সমস্যায় ফেলে দেয় । তাই দ্বিতীয় পর্বে এসে পাঁচটির জায়গায় দশটি সিনেমা বাছাই করি, অর্থাৎ সেরা দশে পনেরোটি সিনেমা এসেছে ।
পরের পর্বে আরও একটি সেরা দশের তালিকা আসবে, ঐ তালিকায় মুলত সম্মানীত সহ-ব্লগারদের দেয়া মতামত অনুসারে সিনেমার নাম আসবে । পরিশেষে আমরা বাংলাদেশী সেরা দশটি সিনেমার তালিকা পাব, যেখানে আমরা দেখতে পাব ত্রিশ-চল্লিশ বা পন্চাশের মত সিনেমা এসেছে । অর্থাৎ সেরা দশে আসার মত অনেক বেশী ভাল সিনেমা আমাদের আছে, যা আমাদের সিনেমার স্বর্নালী যুগের ঐশ্বর্য্য এবং প্রাচুর্য্য কেই নির্দেশ করে ।
৬৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৭
ইয়েন বলেছেন: ভাই ছবি গুলো দেখতে মন চায়
...কেউ দয়া করে এ্যাক্টিভ ডা.লিন্ক দিবেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @ইয়েন ।
নেটে অনেকেই পুরাতন বাংলা সিনেমার ডাউনলোড লিংক শেয়ার করে থাকেন । বাংলা টরেন্ট, দরিদ্র ডট কম, আইএমডিবি, ইউটিউব, মিডিয়া ফায়ার সহ অনেক সাইট আছে যেখান থেকে আপনি আপনার পছন্দের সিনেমা ডাউনলোড করতে পারবেন ।
৬৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০
সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: অসাধারণ একটি পোস্ট দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
'' অগা'' এর সাথে একমত ।ছবির তালিকা দীর্ঘ করলে ভালো হয় ।
শুভকামনা রইল ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
মামুন রশিদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, @সপ্তর্ষি রাজকন্যা ।
আমাদের সোনালী অতীতের সিনেমা এতই প্রাচুর্য্যময় যে, পন্চাশেরও অধিক সিনেমা আছে যারা সেরা দশে আসার জোরালো দাবী রাখে । এই সিরিজের ৩য় অর্থাৎ শেষ পর্বে সম্মানীত সহ-ব্লগারদের মতামত এবং অন্যান্য সংস্থার জরিপ সহ একটা তালিকা করার চেস্টা করব । আশাকরি সাথে থাকবেন ।
আপনার জন্যেও শুভ কামনা রইলো ।
৬৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
বিলাতী পোলা বলেছেন: সোনার দেশ বাংলাদেশ।
পোস্টে ভাল লাগা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @বিলাতী পোলা ।
৬৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১
তাঞ্জারামামুন৫২৭ বলেছেন: Nice,very nice subject
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @তাঞ্জারামামুন৫২৭ ।
৬৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২
শহিদুল ইসলাম বলেছেন: পোস্টটা অনেক ভালো লেগেছে । ৫ টা দেখছি । বাকি গুলোও দেখতে হবে !
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @শহিদুল ইসলাম ।
সময় করে বাকী ৫টাও দেখে নিবেন ।
৬৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
কাঠের ঢেকি বলেছেন: ইস যদি ছিনেমাগুলো দেখতে পারতাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @কাঠের ঢেকি ।
"ইস যদি ছিনেমাগুলো দেখতে পারতাম।"
সময় সুযোগ করে দেখে নিন ।
৬৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
চিকন আলি বলেছেন: মামুন ভাই..... ভালা আছেন .....??
জাফর ইকবাল অভিনীত একটা সিনেমার গান ..... " ওগো বিদেশিনি, তোমার চেরী ফুল দাও, আমার শিউলি নাও............""
এটা কোন সিনেমার গান ? সিনেমার নামটা জানতে চাইছি। বলতে পারলে ভালো হইতো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @চিকন আলি ।
'ওগো বিদেশিনি..' গানটি এ্যান্ড্রু কিশোর গেয়েছিলেন । সিনেমার নামটি এই মুহুর্তে মনে আসছেনা । আমি পুরোপুরি নিশ্চিত নই, সিনেমার নাম 'লাভ ইন সিংগা' হতে পারে ।
৭০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭
নিষ্কর্মা বলেছেন:
আপ্নে এতো বই পাগল মানুষ হেইডাই তো জানবার পারলাম না। লেইখ্যা তো ফাডায়লাইসুইন।
হেভভি হৈছে বছ!
![]()
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @নিষকর্মা ।
ছুডু কালের ভালবাসা, এখনো ছাড়বার পারি নাই
৭১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
টিকেটার বলেছেন: আমার মনে হয় আসলে সেরা দশ করা সম্ভব না । কারণ আরো অনেকগুলাই সেরা দশে আসার সমান যোগ্যতা রাখে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @টিকেটার ।
এই কাজে হাত না দিলে আমিও বুঝতে পারতাম না । বাংলা সিনেমার সোনালী অতীত এতই প্রাচুর্য্যময়, সেরা দশ টান দিলে পন্চাশের অধিক সিনেমা চলে আসে ।
৭২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
মাহবুব মুনিম অর্ণব বলেছেন: পরের পর্বে জেন "মরনের পরে"র নাম পাই,,,,,,,,নাইলে কিন্ত ...।ভালা হইসে
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @মাহবুব মুনিম অর্ণব ।
'মরনের পরে' তো দেখি নাই, তাহলে কেমনে বুঝবো 'মরনের পরে' কি হইব ?
৭৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
বুদ্ধু বলেছেন: চিত্রানদীর পাড়ে একপেশে গল্প। শুধু ধর্মের কারণে লক্ষ লক্ষ মানুষকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল গঙ্গা নদীর পাড়ে সে সব দেখানো হয় নাই।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৭
মামুন রশিদ বলেছেন: মন্থব্য করার জন্য ধন্যবাদ ।
৭৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১১
নােয়ফ চৌধুরী বলেছেন: আহ একসময় শুক্ররারের জন্য অপেক্ষা করতাম এই ছবি গুলো দেখার জন্য। আপনাকে +।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @নায়েফ চৌধুরী ।
সেই অপেক্ষার মুহুর্তগুলো কি যে আনন্দময় ছিল । আমার ছেলেবেলায় অপেক্ষাগুলো আরও দীর্ঘ হতো, প্রতি মাসে মাত্র একবার কোন রবিবারে রাত ৮টা'র খবরের পর । কি মধুর সেই স্মৃতিগুলি..
৭৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৪
শব্দ-সওয়ারী বলেছেন: অসাধারণ একটা সংগ্রহ! পরের পোস্ট তৈরী হলে, অনুগ্রহ করে এই পোস্টের শেষে তার লিঙ্ক যুক্ত করে দেবেন। শত ব্যস্ততার মধ্যেও যেটুক সুযোগ পাই ব্লগে বসার, তার মধ্যে এই মধুর সংগ্রহ মিস করতে চাই না।
আচ্ছা, আপনার "সেরা" নির্বাচনের ক্রাইটেরিয়া কি? মানে, আমার প্রিয় মুভি "মরণের পরে" কি এই তালিকায় দেখা যাবে?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৯
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @শব্দ-সওয়ারী ।
কোন ক্রাইটেরিয়া নাই, ভাই । শুধু ভাললাগা আর ভালবাসা থেকেই নিজের দেখা প্রিয় সিনেমা গুলোর মাঝে সেরা দশ নির্বাচন করার একটা চেস্টা করেছি মাত্র । পরের পর্বে সম্মানিত সহ-ব্লগারদের দেয়া মতামত অনুযায়ী একটা তালিকা করার চেস্টা করব ।
'মরনের পরে' সিনেমা আমি দেখিনি । সুযোগ পেলে দেখে নেব ।
৭৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: মুহাম্মদ জাফর ইকবাল এর '' আমার বন্ধু রাশেদ'' সেরা ১০ এ জাইগা পাওয়ার মতন ছবি ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @িফেরাজ আহেমদ ভুইয়া ।
'আমার বন্ধু রাশেদ' একটি সুনির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চমৎকার সিনেমা । আর জাফর ইকবাল স্যার আমার অলটাইম ফেভারিট ।
সম্মানিত সহ-ব্লগারদের মতামত থেকে একটি সেরা দশ তালিকা করা হবে পরের পর্বে ।
৭৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
সায়েম মুন বলেছেন: চমৎকার একটা পোষ্ট ষ্টিকি হয়ে আছে। আমাদের সিনেমার স্বর্ণযুগ ফিরে আসুক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সায়েম মুন ।
আপনার মতই বলতে চাই, আমাদের সিনেমার স্বর্নযুগ ফিরে আসুক ।
আর এই সুযোগে আবারও সামুর মডারেটরদের ধন্যবাদ এবং কৃতগ্গতা জানিয়ে রাখছি, এই পোস্ট স্টিকি করার জন্য ।
৭৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
তৌহিদ জামান73 বলেছেন: ভাল কালেকশান
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @তৌহিদ জামান৭৩
৭৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২
রুদ্র হাসান বলেছেন: খুবই ভাল পোষ্ট। তবে মূল লক্ষ্য ১০ টি ছবি নির্বাচন। ১০ ছবির বদলে এত গুলো ছবি (যদিও উল্ল্যেক্ষিত সব ছবিই তালিকায় থাকার যোগ্য) চলে আসাটা মূল লক্ষ্যকে উপেক্ষিত করছে। আশা করব শেষপর্যন্ত সেরা ১০ (সংখায় ১০ টি) নির্বাচিত হবে।
আমার মতে আজকের পরিস্থিতির জন্য পুজিবাদ অনেকাংশে দায়ী। আমাদের প্রথম চিন্তা ব্যবসা; মান না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @রুদ্র হাসান ।
"আমাদের প্রথম চিন্তা ব্যবসা; মান না" আপনার এই মন্থব্যটি বাস্তব সম্মত ।
মূল লক্ষ্য দশটি ছবি থাকলেও আমাদের সিনেমার সোনালী যুগ এমনই প্রাচুর্য্যময়, পন্চাশেরও অধিক সিনেমা এই তালিকায় আসার জোরালো দাবী রাখে ।
৮০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২
রুদ্র হাসান বলেছেন: খুবই ভাল পোষ্ট। তবে মূল লক্ষ্য ১০ টি ছবি নির্বাচন। ১০ ছবির বদলে এত গুলো ছবি (যদিও উল্ল্যেক্ষিত সব ছবিই তালিকায় থাকার যোগ্য) চলে আসাটা মূল লক্ষ্যকে উপেক্ষিত করছে। আশা করব শেষপর্যন্ত সেরা ১০ (সংখায় ১০ টি) নির্বাচিত হবে।
আমার মতে আজকের পরিস্থিতির জন্য পুজিবাদ অনেকাংশে দায়ী। আমাদের প্রথম চিন্তা ব্যবসা; মান না।
৮১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৪
কাউসার রুশো বলেছেন: সম্ভবত এই প্রথম মুভিবিষয়ক কোন পোস্ট স্টিকি করলো সামু কর্তৃপক্ষ।
সিনেমাখোরদের কল্যাণে ব্লগে পরিবর্তনের জোয়ার এসেছে। এ ঘটনাটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
জয়তু সিনেমা! জয়তু বাংলা সিনেমা!
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০
মামুন রশিদ বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে, @কাউসার রুশো ।
" সম্ভবত এই প্রথম মুভিবিষয়ক কোন পোস্ট স্টিকি করলো সামু কর্তৃপক্ষ।
সিনেমাখোরদের কল্যাণে ব্লগে পরিবর্তনের জোয়ার এসেছে। এ ঘটনাটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
জয়তু সিনেমা! জয়তু বাংলা সিনেমা ! "
কাউসার রুশো ভাই, আপনার এই মন্থব্যের সাথে একশত ভাগ সহমত পোষন করছি ।
একই সাথে সামু কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলা সিনেমার এই পরিবর্তনের জোয়ারে ভূমিকা রাখার জন্য ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিত 'সিনেমাখোর'দের সাথে ।
![]()
৮২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬
সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার পোষ্ট।
তবে সূর্য্যদীঘল বাড়ী, অশিক্ষিত, নয়নের আলো- এই ছবিগুলোও অসাধারণ..........
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সোনালী ডানার চিল ।
'সূর্য্যদীঘল বাড়ি' আমাদের 'মাস্টারপিস' । 'অশিক্ষিত' তৎকালীন সমাজের 'মিরর' । দুটাই অসাধারন ।
'নয়নের আলো' এই লিস্টে আছে ।
৮৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০
লেকিডন বলেছেন: সারেং বৌ ভাল লেগেছে। বাকি গুলো দেখিনি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @লেকিডন ।
৮৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২
মঈনউদ্দিন বলেছেন: চমৎকার পোস্ট
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন সবসময়
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @মঈনউদ্দিন ।
আপনার জন্যেও অনেক শুভ কামনা রইলো ।
৮৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪
লোনা স্বপ্ন বলেছেন: এই মুভি গুলা আসলেই অনেক সুন্দর। সব গুলাই দেখেছি।। অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট এর জন্য
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, @লোনা স্বপ্ন ।
৮৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪
ভিয়েনাস বলেছেন: অশিক্ষিত, মরনের পরে ছবি গুলো বাদ পড়েছে
পরের পর্বে চাই।
ঘুড্ডি ছবিটা এখনো দেখা হয় নাই ,ইউটিউবে কি পাওয়া যাবে??
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @ভিয়েনাস ।
পরের পর্বের তালিকা সম্মানিত সহ-ব্লগারদের মতামত থেকেই করা হবে ।
'ঘুড্ডি' পুরো ছবি ইউটিউবে আছে কিনা নিশ্চিত নই । একটু সার্চ দিয়ে দেখতে পারেন ।
৮৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭
প্রাচীন মানব বলেছেন: সরাসরি প্রিয়তে। চমৎকার পোষ্ট।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @প্রাচীন মানব ।
আপনার জন্য শুভ কামনা । ভাল থাকুন আপনি ।
৮৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসাধারণ একটা্ সিরিজ লিখেছেন.. এবং এটার জন্য অবশ্যই আপনাকে জানাই কৃতজ্ঞতা।
আর মডুদের ধন্যবাদ এই পোষ্টটিকে স্টিকি করার জন্য।
এখন্ও আশা রাখি আবার আমাদের চলচিত্রের সুদিন ফিরে আসবে।
আমরা আবারো এই রকম ভাল কিছু সিনেমা হলে গিয়ে দেখতে পাবো।
++
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @এস.কে.ফয়সাল আলম ।
এখন্ও আশা রাখি আবার আমাদের চলচিত্রের সুদিন ফিরে আসবে।
আমরা আবারো এই রকম ভাল কিছু সিনেমা হলে গিয়ে দেখতে পাবো।
আপনার মন্থব্যের সাথে একাত্বটা প্রকাশ করছি ।
৮৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার পোষ্ট
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @মাসুম আহমদ ১৪
৯০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন চেষ্টা, অনেক অনেক শুভকামনা।
যেখানে আমাদের অবস্থা "বিদেশের কুকুর ধরি, স্বদেশের ঠাকুর ফেলি "
এই তালিকার সবগুলি ছবিই দেখেছি, শুধুমাত্র "কাঁচের দেয়াল" ছাড়া, তবে গানটি টিভিতে দেখেছি, এখন গুনগুন করে গাইছিও..........শ্যামল বরন মেয়েটি, ডাগর কালো আঁখিটি, না না তার নাম বলব না........" সিরিজটি শেষে পুর্নাঙ্গ কমেন্ট করব।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, উৎসাহিত বোধ করছি ।
ভাল থাকুন । @মেঘনা পাড়ের ছেলে ।
৯১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫
ফেলুদার চারমিনার বলেছেন: চমৎকার পোস্ট
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: বস্, আপনাকে অনেক ধন্যবাদ । আপনারা যারা আগে থেকেই সিনেমা নিয়ে লেখালেখি করছেন, আপনাদের পাশে পেয়ে খুবই উৎসাহিত বোধ করছি ।
শুভ কামনা রইলো, ভাল থাকুন আপনি । @ফেলুদার চারমিনার ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিত প্রিয় 'সিনেমাখোর'দের সাথে ।
![]()
৯২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০
কি-বোর্ড বলেছেন: আমাদের দেশের বর্তমান চলচিত্রের নায়ক নায়িকাদের এত অধ:পতন কেন? শুধু নোংরামি, পরকীয়া। কোন প্রকার সূত্র ছাড়াই অশ্লীল নাচ, সংলাপ। মনে হচ্ছে এখনকার অভিনয় জগত পুরোটাই কাল্পনিক। অতি নিম্নমানের অভিনয়, সংলাপ, গান, নাচ। মুক্তির উপায় নিয়ে ভাই লেখেন। একটু শান্তি পাই।
তারা কি পারেনা এমন ধরনের চলচিত্র তৈরি করতে যেগুলোর নাম আপনি মমতা সহকারে লিখেছেন। আরে এ বাংলা সিনেমা দেখে বহু ভিনদেশি বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়েছে এবং তা শিখেছে। আর এখন। প্লিজ এবার লিখুন এ শিল্প উন্নয়নে আপনার ভাবনা। আমরা ব্লগাররা আপনার সাথে আছি।
কোন কিছু বদলাক আর না বদলাক আমরা তো চেষ্টা করতে পারি।
ধন্যবাদ স্মৃতির সোনালী দিনের সিনেমার কথা মনে করিয়ে দেয়ার জন্য। আমরা এ ধরনের সিনেমা খুব মিস করি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: অশেষ ধন্যবাদ, @কি-বোর্ড ।
"আরে এ বাংলা সিনেমা দেখে বহু ভিনদেশি বাংলা ভাষা শিখতে আগ্রহী হয়েছে এবং তা শিখেছে। আর এখন।
আমরা ব্লগাররা আপনার সাথে আছি।
কোন কিছু বদলাক আর না বদলাক আমরা তো চেষ্টা করতে পারি।"
এর চেয়ে বেশী ইনস্পাইরেশনাল কমেন্ট আর কী হতে পারে ? চলুন আমরা আমাদের চেস্টাটা করি ।
৯৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩
ফেলুদার চারমিনার বলেছেন: কাউসার রুশো বলেছেন: সম্ভবত এই প্রথম মুভিবিষয়ক কোন পোস্ট স্টিকি করলো সামু কর্তৃপক্ষ।
সিনেমাখোরদের কল্যাণে ব্লগে পরিবর্তনের জোয়ার এসেছে। এ ঘটনাটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
জয়তু সিনেমা! জয়তু বাংলা সিনেমা!
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @কাউসার রুশো
ধন্যবাদ, @ফেলুদার চারমিনার
ধন্যবাদ, @মডারেটোর বৃন্দ ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিত প্রিয় 'সিনেমাখোর'দের সাথে ।
![]()
৯৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩০
নীল চাঁদ বলেছেন:
অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি পোষ্টের জন্য। কিন্তু বাংলা সিনেমার বর্তমান এই দুর্দশার কারন কি চিন্তা করেছেন? আমরা নান্দনিক সিনেমা তেরি করেছিলাম এবং হল ভর্তি দর্শক সেই সিনেমাকে ব্যাবসা সফলও করে দিয়েছে। তো কিসের অভাবে, কেন আজকের এই করুন অবস্থা?
কাচের দেয়াল আর ঘু্ড্ডি দেখা হয় নাই। কেই কি দয়া করে ডাউনলোড লিংক দিয়ে সহযোগীতা করতে পারেন? অগ্রিম ধন্যবাদ রইল
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @নীল চাঁদ ।
আমাদের সিনেমার অধঃপতনের কারন আর এর থেকে উত্তরনের উপায় আমাদেরকেই খুজতে হবে ।
কাঁচের দেয়াল আর ঘুড্ডি বিটিভি'তে দেখেছি । ডাউনলোড লিংক পেলে জানিয়া দিব ।
৯৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
সবুজ ভীমরুল বলেছেন: দারুন পোস্ট। আসলে এসব ছবিগুলোর গল্প, অভিনয় এবং মেধাবী পরিচালক, এই তিনের সমন্বয়ে এইসব অসাধারন সিনেমা গুলো তৈরী হয়েছে!
কিন্তু দূর্ভাগ্য কেন যে সেইসব প্রতিভাবান মানুষেরা আজ দূরে সরে গেছেন। অবাক লাগে বর্তমানে যেখানে আমাদের সিনেমা দারুন ভাবে এগিয়ে থাকার কথা, আজ তার এত খারাপ অবস্থা কেন??
আপনি বাংলাদেশের সিনেমা শিল্প পতনের ব্যাপারেও একটা আলাদা পোস্ট দিন।
ধন্যবাদ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @সবুজ ভীমরুল ।
বাংলা সিনেমার প্রান ছিল সুন্দর পারিবারিক-সামাজিক প্রেক্ষাপটের গল্প, নিটোল সংগীত, সু-অভিনয় আর সু-পরিচালনার এক অপূর্ব মিশেল । এই ধারাটা অব্যাহত রাখলে আমাদের চলচ্চিত্র আজকে বিশ্বের দরবারে একটা অন্যতম আসনে থাকত ।
আমাদের ভাল ভাল নির্মাতারা পিছিয়ে গেলেন, আর এই সুযোগে ভন্ড-কপট সিনে ব্যবসায়ীরা এই শিল্পটা দখল করে নিল । সিনেমাতো আর্ট আর বানিজ্যের মিশ্রন । আজকের সিনেমায় শুধু বানিজ্যটাই আছে, আর্ট আর মানবতা হারিয়ে গেছে ।
৯৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪১
মেঘের পালক বলেছেন: উত্তম পোস্ট ১০ এ ১২ দিলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @মেঘের পালক ।
৯৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭
তন্ময় ফেরদৌস বলেছেন: দারুন পোস্ট।
কাউসার রুশো বলেছেন: সম্ভবত এই প্রথম মুভিবিষয়ক কোন পোস্ট স্টিকি করলো সামু কর্তৃপক্ষ।
সিনেমাখোরদের কল্যাণে ব্লগে পরিবর্তনের জোয়ার এসেছে। এ ঘটনাটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
জয়তু সিনেমা! জয়তু বাংলা সিনেমা!
আপনাকে ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, @তন্ময় ফেরদৌস ।
৯৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২
ওই চোরা বলেছেন: মাহবুব মুনিম অর্ণব বলেছেন: পরের পর্বে জেন "মরনের পরে"র নাম পাই,,,,,,,,নাইলে কিন্ত ...ভালা হইসে
লেখক বলেছেন: ধন্যবাদ, @মাহবুব মুনিম অর্ণব ।
'মরনের পরে' তো দেখি নাই, তাহলে কেমনে বুঝবো 'মরনের পরে' কি হইব ?
তাইলে একবার মইরা দেখেন
পোষ্টে পিলাস
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭
মামুন রশিদ বলেছেন: হাঃ হাঃ হাঃ ধন্যবাদ, @ওই চোরা ।
খুটিয়ে খুটিয়ে সব দেখার অভ্যাস এখনও গেলোনা
৯৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭
sajidboss বলেছেন: সুন্দর পোস্ট
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২২
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @sajidboss
১০০|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬
নগরের ধনেষ বলেছেন: সবগুলোই দেখা আছে।আপনাকে ধন্যবাদ।সুন্দর পোস্ট।প্লাস।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৩
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @নগরের ধনেষ ।
আপনার জন্য শুভ কামন । ভাল থাকুন আপনি ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৮
মামুন রশিদ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ, @নগরের ধনেষ ।
১০১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২
ব্লু ক্রো বলেছেন: প্রিয়তে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪২
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ @ব্লু ক্রো ।
১০২|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: valo post+++++++++++
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @জনৈক গন্ডমূর্খ ।
১০৩|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১
সপ্নচোরা বলেছেন: ভাল লাগলো.......তবে মাটির ময়না, আমার বন্ধু রাশেদ, মনের মানুষ, কমন জেন্ডার ছবি গুলো আামর প্রিয়তে আছে......
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @স্বপ্নচোরা ।
১০৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৩
বাউন্ডুলে শিকু বলেছেন: অসাধারণ একটি পোস্ট । অনেক অনেক প্লাস ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৭
মামুন রশিদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ @বাউন্ডুলে শিকু ।
১০৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৭
মোঃ রেজাউর রহমান বলেছেন: ্বাংলার অমূল্য সম্পদ ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @মোঃ রেজাউর রহমান ।
১০৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০
মোঃ রেজাউর রহমান বলেছেন: অশনি সংকেত নাই কেন ?
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৭
মামুন রশিদ বলেছেন: 'অশনি সংকেত' কে কি বাংলাদেশী ছবি বলা যায় ?
বাংলাদেশ স্বাধীন হবার পর সত্যজিৎ এই নতুন দেশকে নিয়ে একটা ছবি বানানোর তাগাদা অনুভব করেন । কিন্তু নানান কারনে সেটা সম্ভব হয়ে উঠেনি । পরে তিনি তার 'অশনি সংকেত' সিনেমায় বাংলাদেশ থেকে একজন গেস্ট অভিনেত্রী নেয়ার সিদ্ধান্ত নেন । সেই হিসাবে ববিতা সিলেক্ট হন, তবে ববিতাও সুযোগের সৎ ব্যবহার করেন তার অনবদ্য অভিনয় দিয়ে । এমনকি এটা যদি যৌথ প্রযোজনার ছবিও হতো, তাহলে নিশ্চিত সেরা দশ বাংলাদেশী ছবির তালিকায় জায়গা করে নিত ।
১০৭|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫১
আ.হ.ম. সবুজ বলেছেন: স্মরনীয় ছবিগুলোর সাথে এবার আপনার লিখা পোষ্টটিও স্মরনীয় হয়ে গেল । অবশ্যই ভালো পোষ্ট । অনেক ধন্যবাদ ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আ.হ.ম. সবুজ ।
এ ব্যাপারে আমাকে সৌভাগ্যবানই বলতে হবে । কারন আমার অগ্রজ সম্মানিত সিনেমাখোরেরা অনেক আগে থেকেই সিনেমা নিয়ে লেখালেখি করছেন এবং বাংলা সিনেমার দ্যোতিকে ছড়িয়ে দেয়ার কাজ করছেন । আমার পোস্ট স্টিকি হওয়াতে আমি অবাকই হয়েছি ।
১০৮|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩০
মাস্টার বলেছেন: পোস্ট টা আগেই দেখেছিলাম। কিন্তু সামু যেই ইতারামী করলো!!
যাইহোক, সিনেমা নিয়ে এর আগে পোস্ট স্টিকি হইছে বইলা মনে পড়েনা। সিনেমা নিয়ে এখনকার জেনারেশনের যে ভালোবাসা, এটা তার প্রতিফলন। দূর্দান্ত সিরিজের এই ২য় পোস্টের জন্য ব্লগার মামুন কে একটা বড় সড় ধন্যবাদ।
আহা, এমন দিন কবে আসবে যেদিন ফিল্ম নির্মান নিয়ে একটা পোস্ট স্টিকি হবে আর সেই পোস্টে নির্মান কাজে জড়িত ব্লগাররা ফিল্মমেইকিং এর আদ্যোপান্ত তুলে ধরবেন!! খুব বেশী দেরী নাই মনে হয়
লেখাজোকা শামীম ভাই, গল্প থুইয়া আগের পজিশনে ফিরে যান।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৯
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, @মাস্টার ।
সামুতে অনেক আগে থেকেই আপনারা, আমার পরম শ্রদ্ধেয় সিনেমাখোররা সিনেমা নিয়ে লেখালেখি করে আসছেন । আমি যাদের লেখা পড়ে এ বিষয়ে লিখতে অনুপ্রানিত হয়েছি, তাদের মধ্যে আপনি অন্যতম । এই সিরিজের শেষ পর্বে আমি আমার প্রিয় সিনেমাখোরদের নিয়ে কিছুটা আলোকপাত করার চেস্টা করবো ।
আমিও আপনার মত বাংলা সিনেমার রাজকীয় উথ্থান নিয়ে স্বপ্ন দেখি । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিত 'সিনেমাখোর'দের সাথে ।
![]()
১০৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০১
স্বপনবাজ বলেছেন: সালাম সাথে +
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ @স্বপ্নবাজ ।
আপনি আমার ভাললাগা গ্রহন করুন
১১০|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০২
স্বপনবাজ বলেছেন: সালাম সাথে +
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
মামুন রশিদ বলেছেন: ![]()
১১১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৮
মাস্টার বলেছেন: তেলে ভাসা পদ্ম আমি,
ওরে ধরিস আমারে ওরে ধরিস আমারে
ও আমার সহেলি
এতো তেল কুতায় আমি রাখি
ভাই একটু অপেক্ষা করেন। নতুন সিরিজ নিয়া আসতেছি
ফিচার ফিল্মমেকিং
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৩
মামুন রশিদ বলেছেন: @মাস্টার সাব
যা ভেবেছেন ভাই, তা না
এটা স্রেফ গুরুদক্ষিনা
আপনার নতুন সিরিজের জন্য আগ্রহভরে অপেক্ষায় রইলাম ।
১১২|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৪
s r jony বলেছেন: বাহ!!!!!!! আমি তো লিস্টের সব ছবিই দেখছি
যদি বেয়াদবি না নেন তো আমি আর একটা ছিনেমার নাম বলি,
শালমান শাহ অভিনিত "আনন্দ অশ্রু"।
গুনে নেন ++++++++++++++++++++++++++++++++++
আপনাকে ধন্যবাদ ভাই, পুরাতন ছবি গুলি আবার দেখার জন্যে অনুপ্রানিত করলেন বলে,
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৩
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ, @srjony
আপনার জন্য শুভ কামনা রইলো ।
১১৩|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৭
অরণ্যে রোদন... বলেছেন: মনপুরা- এটা কোথাও থাকলে ভাল হত। ভাল পোস্ট।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৭
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @অরণ্যে রোদন...
'মনপুরা' সিনেমাটার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে । চমৎকার কিছু গান, সুন্দর গল্প আর পরিচ্ছন্ন মেকিং আমাদের সোনালী যুগের কথা মনে করিয়ে দেয় ।
পরের পর্বে থাকবে আশা রাখছি ।
১১৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
তার ছিড়া 74 বলেছেন: একটা দুঃখের কথা শেয়ার করি.. তিতাস একটি নদীর না. অবশ্যই আমাদের দেশের সিনেমা... আর আমাদের গর্ব করা উচিত যে এই সিনেমাটির চিত্রনাট্য কান আর্কাইভে সংরক্ষণ করে রাখা হইসে। তবে কি হিসাবে জানেন?? "ভারতীয়" সিনেমা হিসেবে। একটু খোজ নিয়ে জানলাম.. সিনেমা প্রযোজক অনেক আগেই তার শেয়ার বিক্রি করে দিয়েছেন ভারতীয় অংশীদারে কাছে..
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৪
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @তার ছিড়া ৭৪
যদি তাই হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই খুব কস্টের । ২০০৭ সালে ব্রিটিশ ফি্লম ইনস্টিটিউটের জরিপে 'তিতাস একটি নদীর নাম' দর্শক পছন্দ এবং সমালোচক রায় দুই ক্যাটাগরীতেই প্রথম স্থান অধিকার করেছে ।
১১৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১
আবু সালেহ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম..........
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @আবু সালেহ........
১১৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
তাহাজ্জত ত্বাহা বলেছেন: আপনার পছন্দের ১৫টি ছবির মধ্যে আমি ৯টি ছবি দেখেছি।এর ভিতর পদ্মা নদীর মাঝি আমার কাছে অভিনয় এবং নির্মাণশৈলীতে সর্বকালের সেরা মনে হয়েছে। আর কাহিনী বিবেচনায় অবশ্যই জীবন থেকে নেওয়া সর্বকালের সেরা । সর্বশ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র দীপু নম্বর টু এবং সর্বশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের ছবি আগুণের পরশমণি । সব কিছুই মিলে যায় তবে বাংলা ছবির সেরা দশে অবশ্যই সব থেকে ব্যবসাসফল ছবিটির নাম আসা উচিত ছিল। ছবিটি বেদের মেয়ে জ্যোৎস্না । হিন্দি ছবির কপিরাইট হলেও ছবিটি অবশ্যই সেরাদশে থাকে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @তাহাজ্জত ত্বাহা ।
আপনার ক্যাটাগরী ভিত্তিক বিশ্লেষন সুন্দর হইছে । ব্যবসা সফল কে যদি একটা ক্যাটাগরী ধরি, তাহলে নিঃসন্দেহে 'বেদের মেয়ে জ্যোস্না' বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ।
১১৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৫
মৃত্তিকা মন বলেছেন: আবার একটি অসাধারন পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ রইল মামুন! পরবর্তী পর্বের অপেক্ষায়।
আমাদের সিনেমার অতীত এত গৌরবোজ্জ্বল, সেখান থেকে সেরা ১০ তুলে আনা সত্যি অনেক কঠিন। তাই সেরা এই কাজগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে সাধুবাদ জানাতেই হয়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩০
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ, @মৃত্তিকা মন ।
আমাদের সিনেমার অতীত এত গৌরবোজ্জ্বল, সেখান থেকে সেরা ১০ তুলে আনা সত্যি অনেক কঠিন।
এটা আমাদের গৌরবোজ্জল সোনালী অতীতের ঐশ্বর্য্যকেই প্রমান করে । ঠিক দশটি সেরা সিনেমার নাম বাছাই হলো কিনা, এটা কোন বিষয় নয় । আমরা আমাদের সোনালী যুগের ক্ল্যাসিক সিনেমাগুলি নিয়ে যত আলোচনা করব, নতুন প্রজন্ম তত বেশী এটা সম্পর্কে জানতে পারবে এবং এই বিষয়টির প্রতি আগ্রহী হয়ে উঠবে ।
সুন্দর মন্থব্য করার জন্য আপনাকেও সাধুবাদ জানাই । ভাল থাকুন আপনি ।
১১৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩২
শহিদুল বলেছেন: চমৎকার পোষ্ট
পোষ্টের কয়েকটা সিনেমা দেখা হয় নাই
আপনি জহির রায়হানের "টাকা আনা পাই" মুভিটা না দেখে থাকলে দেখে নিয়েন আমার অনেক ভালো লাগা একটা মুভি।
ধন্যবাদ
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, @শহিদুল ।
'টাকা আনা পাই' ছবিটা দেখেছিলাম অনেক আগে, বিটিভি'র সৌজন্যে ।
জহির রায়হানের সবকটি সিনেমাই কালজয়ী ।
১১৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
দূর্যোধন বলেছেন: সূর্য দীঘল বাড়ি,আলোর মিছিল,দহন- কই?
অভিনন্দন,সিনেমা সম্পর্কিত প্রথম স্টিকি পোস্টের লেখক হবার জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: অশেষ ধন্যবাদ, @দূর্যোধন ।
'সূর্য দীঘল বাড়ি' বাংলা সিনেমার মাস্টার পিস ।
'আলোর মিছিল' স্বাধীনতা উত্তর বাংলাদেশের সামাজিক অবক্ষয়ের এক অপুর্ব দলিল, আর এই সিনেমায় ববিতার প্রানোচ্ছল অভিনয় বাংগালীর হৃদয়পটে অনেক দিন থাকবে ।
'দহন' ঢাকা'র একটা সিনেমা হলে একটানা অনেকদিন চলেছিল । আমিও দেখেছিলাম । খুব ভাল সিনেমা ।
'সূর্য্যদীঘল বাড়ি' আর 'আলোর মিছিল' সেরা দশে অবশ্যই থাকবে ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
মামুন রশিদ বলেছেন: মুভি বিষয়ক একটা পোস্ট প্রথমবারের মত 'স্টিকি হওয়ার আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার অগ্রজ সামুর সকল সম্মানিত 'সিনেমাখোর'দের সাথে ।
১২০|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
পাগলমন২০১১ বলেছেন: অনন্ত আর ছাকিপ খানের যুগে এমন একটা পোস্ট সত্যিই প্রশংসার দাবীদার।
আপনার কালেকশন গুলো খুব ভালো।পোস্টে অবশ্যই প্লাস।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, @পাগলমন২০১১
আপনার জন্য শুভকামনা ।
১২১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৬
যাযাবর৮১ বলেছেন:
হে রে রে রে এবার তুলছে যাযু ফটু
খারাপ হইলে বইলেন আমায় কটু
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: যাচ্ছি যাচ্ছি,
ফটুক দেখতে যাচ্ছি
১২২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৫
মাক্স বলেছেন: ওহে ভাই মামুন
আছেন কেমুন?
নিয়ে মনে আশ
নিয়েছি নতুন ক্লাশ
Click This Link
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
মামুন রশিদ বলেছেন: উপস্থিত ! উপস্থিত স্যার
১২৩|
০১ লা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২
রুদ্র নীল বলেছেন: Ghuddi remake kormu jodi future e sujog pai....
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
মামুন রশিদ বলেছেন: ইয়েস, দারুন আইডিয়া
আপনার স্বপ্ন সফল হোক রুদ্র নীল ।
১২৪|
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: কাচের দেয়াল, ঘুড্ডি আর চিত্রা নদীর পাড়ে এই তিনটা দেখা হয়নি
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
মামুন রশিদ বলেছেন: সুযোগ পেলে সিনেমা তিনটা অবশ্যই দেখবেন , তবে 'ঘুড্ডি' অসাধারণ ।
১২৫|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ......... আর কিছু বলার নেই............................... গানটা শুনি তারপর.........
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
১২৬|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
তাসজিদ বলেছেন: কোথায় গেল সেই সোনার দিন।
এখন যে মান তলানিতে এসে ঠেকেছে
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: আমরা আশা রাখতে চাই । ফিরে আসবে হয়ত একদিন ।
১২৭|
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে নিয়া গেলাম।
ভবিষ্যতে এরকম একটা পোস্ট করার চিন্তা আছে কাজে লাগবে।
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।
১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৩
মামুন রশিদ বলেছেন: টেকনিক্যাল সমস্যার কারনে উপরের দশটি ছবির একটিরও পোস্টার (ছবি) আপলোড করতে পারিনি । এই জন্য দুঃখিত । সম্ভব হলে পরে আপলোড করে দিব ।