| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনুর রহমান খাঁন
একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
পৃথিবীর সমস্ত কাজ সাঙ্গ করে
আমরা বসেছি মুক্তার মালা গাঁথতে।
যে মালার সাথে এক হয়ে
বিনি সুতায় বাঁধা পড়ে দু’টি প্রাণ।
পূর্ণিমার চাঁদের সবটুকু আলো এসে
লুটোপুটি খাচ্ছে তোমার গায়ে।
আমি পাশে বসে তাই দেখি আর হাসি।
এ যেন এক অন্য ভুবন, অন্য জগত;
যেখানে কোন বাধা নেই,
যেখানে চাইলেই আমরা হেঁটে
যেতে পারি চিনের প্রাচীর ধরে,
কিংবা মুহূর্তেই ঘুরে আসতে পারি
ভিক্টোরিয়া জলপ্রপাত
কিংবা কেনিয়ার গহীন বন।
এমন রাতে আমরা এক হয়ে
মিশে যাই আর মুক্তার দানার মত
মালা হয়ে রই কোন এক
অনাগত ভোরের আশায়।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
মামুনুর রহমান খাঁন বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
২|
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কল্পনা আছে। মোটামুটি ভালই লাগল।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
মামুনুর রহমান খাঁন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
কবিতায় 'তেজ' কম হয়েছে। 'ধার' ও কম হয়েছে।