| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন টাকে আজ বেঁচেই দেবো
ন্যায্য দামের ধার ধারি না
ক্ষুধার্ত শিশুর কান্না দেখে
যে মন চোখের বান ছেড়ে দেয়
এমন মনের কি দাম আছে?
যে মন কোন আদ্র চোখের
প্রেমে পড়ে যায়
এমন নরম মনের কি দাম আছে?
যে মন শুধু ঈদের দিনে
বস্তিবাসীর কথা ভেবে ডুকরে মরে
এমন কুতসিত মনের খবর কেবা রাখে ?
আফ্রিকার সেই এইডস আক্রান্ত কৃষ্ণ শিশু
যে মন কে নাড়া দিয়ে যায়
তেমন মনের কি দাম আছে?
সেই মন কে বেঁচেই দেবো
ন্যায্য দামের ধার ধারি না ।
©somewhere in net ltd.