| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার থাকুক দখিন হাওয়া, আমার থাকুক ঝড়,
তোমার থাকুক সবুজ বাগান আমার তেপান্তর ।
আমার থাকুক মেঘলা আকাশ তোমার থাক বৃষ্টি,
তোমার থাকুক সুখের ছোঁয়া, আমার অনাসৃষ্টি ।
আমার চোখে জল থাকুক তোমার চোখে খুশি,
আমার থাকুক নীল কষ্ট, তোমার মুখে হাসি ।
তোমার থাকুক সূর্য কিরন, আমার অন্ধকার,
তোমার হউক শতবর্ষ আয়ু, আমার পরপার ।
©somewhere in net ltd.