নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুই বদলায়,,শুধু প্রয়োজন সময়ের

নেই, বলার কিছুই নেই।

অন্ধ জনা

আসলে লেখা লিখি কখনো করা হয়নি,,, না ভুল হল অন্যর জন্য কখনো লিখিনি। তারপর কম্পিউটার কি-বোর্ড এ বাংলা লেখা .ও রে বাবা । সব কিছুর পর ও মনে হল দেখি না চেষ্টা করে , সেই কারনেই এই অবতারনা,,,,, আর নিজের সম্পর্কে বলার মত এখনো সময় হয়নি.।

অন্ধ জনা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা।।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

গত ২৮ শে অক্টোবর বড় ছেলের স্কুলে “আর্ট কম্পিটিশন” ছিল। ২৬ তারিখে নাম দেয়ার কথা, কিন্তু সকালে সময় মত ডেকে দিতে পারিনাই বলে বেচারা আর সেদিন স্কুলে যেতে পারে নাই। তার আর্ট কম্পিটিশনে অংশ নেয়ার কি হবে? ভাবলাম তাই তো, এইডা কেমন কাজ করলাম। সারা জীবন নিজে কোন কম্পিটিশনে নাম দিলাম না আর এখন ছেলের একটু শখ হইছে সেইটাও বরবাদ করলাম। বললাম বেপার না বাবা, সামনের বার দিস। আর এই বছর তোর আর্টের(ড্রয়িং) এর যে অবস্থা মান সম্মান নিয়ে টানাটানি হইত।পরদিন ঢাকা চলে আসছি, ২৮ তারিখে মিটিং। মিটিং এর মাঝখনে ফোন “ বাবা... আমি আর্ট কম্পিটিশনে ফার্স্ট হইছি।” বললাম কেম্নে সম্ভব ?.., আর কোন বাচ্চা আসেনাই ??.., তুই ঘুষ টুষ কিছু দিছিস নাকি ???.... আরও কিছু প্রশ্ন করতে চাইছিলাম, তার আগেই ছেলের মেজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহ হাফেজ বলে খট করে রেখে দিল (একদম মায়ের মত হইছে)।।

আর কিছু না হোক ছোট টার আর্টের হাত আমার মত হইছে। যদিও তার প্রতিভা আপাতত দেয়াল চিত্রে সীমাবদ্ধ...
Best of luck Duos…

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

একজন সত্যিকার হিমু বলেছেন: হাহাহা ।শুভ কামনা ভাইয়ার জন্য ।

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

অন্ধ জনা বলেছেন: ব্লগে মোটেই আমি নিয়মিত না।।সেদিনের পর আজ এলাম।সময়মত জবাব দিতে না পারার কারনে দুঃখিত।অশেষ ধন্যবাদ, মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শুভকামনা রইলো।

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

অন্ধ জনা বলেছেন: ধন্যবাদ, , , আর প্রথম মন্তব্যের জবাব টি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.