নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আমরা চিরকাল থাকতে পারবো না তার জন্য আমরা সব সময় টেনশন করি, আর যেখানে আমাদের চিরকাল থাকতে হবে সেখানের জন্য কোন টেনশন নেই আমাদের ।

আমি চাই আমি এবং জগতের সকল মানব জাহান্নামের অগ্নি হতে মুক্তি হোক ।

মাওলানা এনায়েত উল্লাহ

আমি আল্লাহকে ভালোবাসি

মাওলানা এনায়েত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইসলাম হল একটি পূর্ণাংগ জীবন ব্যবস্থা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

১. ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিয়ন্ত্রন করে তা অর্থনীতিই হোক, রাজনীতিই হোক, সভ্যতা-সংস্কৃতিই হোক কিংবা সামাজিক ক্ষেত্রেই হোক: ঠিক তেমনিভাবে এই সব ক্ষেত্রে সমস্যার সমাধানের সঠিক পথ ও প্রদর্শন করে ।



২. ইসলাম মানব জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করে । তার মূল বস্তু হল সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং একমাত্র ইসলামই হচ্ছে মুসলমানদের ইহজগতের ও পরজগতের সাফল্যের মাপকাঠি ।



৩. ইসলাম তার বিধানের পূর্বে (আকিদার) মৌলিক বিশ্বাসের নাম । তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনে তাওহীদের উপর অত্যন্ত গুরুত্ব দেন । অতঃপর যখন মদীনায় প্রস্হান করেন তখন সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য (শরীয়ত) ইসলামী বিধানকে বাস্তবায়িত করেন ।



৪. ইসলাম শিক্ষার প্রতি আহবান জানায় এবং লাভদায়ক উন্নতমানের বিদ্যার জন্য অনুপ্রেরণা যোগায় । তাই মুসলমানেরা মধ্যযুগে বিজ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে- যেমন ইবনুল হায়সম ও আল-বিরুনী প্রমুখ ।



৫. ইসলাম হালাল পদ্ধতিতে উপার্জিত সম্পদকে বৈধ মনে করে, যাতে কোন রকম ভেজাল বা প্রতারণা না থাকে । এবং সৎ ব্যক্তিদের উৎসাহ দেয় যেন তারা হালাল মাল হতে গরীব-দুঃখীদের দান করে ও জিহাদের পথে ব্যয় করে। আর এইভাবে মুসলিম উম্মাহর মাঝে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে, যে উম্মাহ স্বীয় স্রষ্টার বিধান ও জীবন-ব্যবস্হা নিয়ে থাকে ।

হাদীসে আছেঃ উত্তম সম্পদ সেটা যা নেক ও সৎ ব্যক্তির জন্য ব্যয় করা হয় । ---(সহীহ - মুসনাদ আহমদ)



এবং লোকেরা বলে থাকে বৈধভাবে ধন-মাল সন্ঞ্য় হয় না , এটা মিথ্যা কথা যার কোন ভিত্তি নেই ।



৬. ইসলাম একটি জিহাদী জীবনের দ্বীন, তাই ইহা ইসলামের সহযোগিতার জন্য নিজ সম্পদ ও জীবনকে বিলীন করে দেয়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক মনে করে । ইসলাম চায় যে মুসলমানেরা যেন তার ছত্রছায়ায় সূখময় জীবন অতিবাহিত করে এবং পরকালকে ইহকালের উপর প্রাধান্য দেয় ।



৭. ইসলামী বিধানাবলীর সীমারেখায় থেকে স্বাধীন চিন্তা ও গবেষণাকে ইসলাম জীবিত করে এবং নিষ্ক্রিয় চিন্তা ও গবেষণা এবং বহিরাগত মতবাদকে দূরীভূত করে যা ইসলামের স্পষ্ট চিত্রের সৌন্দর্যকে বিকৃত করে ফেলে এবং মুসলমানের উন্নতিকে ব্যাহত করে । যেমন- বিদআত, অবাস্তব বস্তু (খোরাফাত) জাল হাদিস প্রভৃতি ।



(ডক্টর ইউসুফ কারযাভি প্রণীত, ইসলামের মৌলিক বৈশিষ্ঠাবলী দেখুন )

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.