| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা আর তার ছোট্ট ছেলের কথোপকথন-
ছেলেঃ বাবা মানুষ কাকে বলে?
বাবাঃ যার মধ্যে মনুষ্যত্ব থাকে তাকেই আমরা মানুষ বলব।
ছেলেঃ বাবা মনুষ্যত্ব কি জিনিস?
বাবাঃ মানবিক গুণ যেমন মানুষকে ভালবাসা, নিজের দেশকে ভালবাসা, মানুষকে বিশ্বাস করা, সন্মান করা, তাদের অনুভূতিতে আঘাত না দেয়া, কষ্ট না দেয়া, মানুষের বিপদে এগিয়ে আসা-এসব কিছু মিলেই মনুষ্যত্ব যা আমাদের পশু থেকে আলাদা করেছে।
ছেলেঃ আচ্ছা বাবা টিভি তে রাজাকার, জামাত-শিবির নামের যে মানুষগুলোর কথা বলে তাদের মধ্যে কি মনুষ্যত্ব আছে?
বাবাঃ না বাবা, তারা আর যাই হোক কিন্তু মানুষ না।
ছেলেঃ কেন না?
বাবাঃ ৭১ সালে তারা ধর্মের নামে, নিজের স্বার্থে ৩০ লাখ মানুষকে কে হত্যা করেছে, ২লাখ মা-বোন এর সম্ভ্রম ছিনিয়ে নিয়েছে। এখনও তারা বোমা মেরে মানুষ হত্যা করছে। আমি আগেই বলেছি যারা অন্যকে কে ভালবাসে না, অন্যের ক্ষতি করে তারা মানুষ না।
ছেলেঃ হুমমম...আচ্ছা বাবা আওয়ামী লীগ এবং বিএনপি- এরা কি মানুষ?
বাবাঃ (একটু হেসে) না বাবা এরাও মানুষ না। নিজেদের স্বার্থের জন্য যারা ১৬ কোটি মানুষকে প্রতিদিন ঠকাচ্ছে, নিজে এসি রুম এ বসে থেকে অন্যকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, গরিবের টাকা মেরে সম্পদের পাহাড় গড়ছে-তারা তো মানুষ হতে পারে না।
ছেলেঃ হুমমম...বুঝতে পারলাম। আচ্ছা বাবা তাহলে নাস্তিকরা কি মানুষ?
বাবাঃ এটা ভাবনার বিষয়। যারা জ্ঞানী নাস্তিক, তারা নিজেদের বিশ্বাস নিজেদের মাঝেই রাখে, অন্নের চিন্তাকে সন্মান করে তারা মানুষ। তবে এদের সংখ্যা নগণ্য। আর যারা অল্পজ্ঞানী নাস্তিক, তারা নিজেদের বিশ্বাস অন্নের উপর চাপিয়ে দিতে চায়, অন্নের ভাবনা কে সন্মান করে না, উপহাস করে-তারা মানুষ না। দুঃখের বিষয় এরা সংখ্যায় বেশী।
ছেলেঃ আস্তিকরা কি মানুষ তাহলে?
বাবাঃ এদের মাঝেও ভাগ রয়েছে। যারা জ্ঞানী আস্তিক, তারা ঈশ্বর এর কথা মেনে চলে। তারা মানুষকে ভালবাসে, লোকদেখানো কাজ করে না এবং মানুষের মাঝে জ্ঞান এর আলো ছড়িয়ে দেয়। তারা মানুষ। তবে এদের সংখ্যাও জ্ঞানী নাস্তিকদের মত- নেই বললেই চলে। আর যারা অল্পজ্ঞানী আস্তিক তারা জোর করে মানুষের ভালবাসা আদায় করতে চায়, তারা ঈশ্বরের আলো অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারে না- এমনকি তারা ঈশ্বরের নামে অন্যের গলা কাটতেও দ্বিধা বোধ করে না। এরা পশুর সমতুল্য।
ছেলেঃ বাবা তাহলে বাংলাদেশ এ মানুষ কারা?
বাবাঃ ৭১ সালে এই বাংলাদেশ এর জন্য যেই ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল, ২ লাখ মা-বোন ইজ্জত বিসর্জন দিয়েছিল তারা মানুষ ছিল কারণ তারা দেশকে তীব্র ভাবে ভালবাসতে পেরেছিল। এরপর গত ৪২ বছর এই দেশে আর কোন মানুষ জন্ম নেয়নি। জন্ম নিয়েছিল শুধু জামাত-শিবির, রাজাকার, আওয়ামীলীগ, বিএনপি আর অল্পজ্ঞানী আস্তিক-নাস্তিক। তবে এই ২০১৩ সালে আবার কিছু মানুষ জন্ম নিয়েছে। শাহবাগ নামে যে জায়গায় লাখ লাখ মানুষ ভিড় করেছে তার মাঝে লুকিয়ে আছে বেশ কিছু মানুষ-সংখ্যায় হয়ত খুব বেশি না, কিন্তু আছে। একেবারে বিলুপ্ত হয়ে যায়নি।
ছেলেঃ বাবা আমি কি মানুষ হতে পারব?
বাবাঃ অবশ্যই পারবে তবে তোমাকে হতে হবে শাহবাগ মোড়ে লুকিয়ে থাকা ওই কয়েক সহস্র মানুষের মত। অল্পজ্ঞানী আস্তিক-নাস্তিক, জামাত-শিবির, দল-লিগ সবকিছুর বাঁধা পেরিয়ে মাথা উঁচু করে তীব্রভাবে বাংলাদেশ কে যদি ভালবাসতে পার তবে একদিন মানুষ হতে পারবে।
ছেলেঃ বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি মানুষ হব।
©somewhere in net ltd.