| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শুভ
আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...
গত বৃহস্প্রতিবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ধান কাটা শেষ, তাই ফসলের ক্ষেত সাময়িকভাবে খেলার মাঠে পরিণত হইছে। সকাল বেলায় একদল কম বয়সী ছেলেদের কে দেখলাম ক্রিকেট খেলছে, দুপুর বেলার টানা রোদ্রের মধ্যেও দেখলাম খেলছে! বিকেল বেলায় ও দেখি ঐ একই জায়গায় ক্রিকেট খেলছে‼ মনে মনে ভাবলাম সারাদিন এইভাবে একটানা ক্রিকেট খেলার শানে নুযূল কি? আবার ভাবলাম এরা প্রত্যেকেই হয়ত সাকিব আল হাসান হতে চায়, তাই প্রত্যেকেই ডিটারমাইন্ডেড।
এক ছোটভাই কে জিজ্ঞাসা করলাম, কিরে ওরা তো দেখি খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিনই খেলছে! ব্যাপার টা কি?
:ওরা তো ক্রিকেট খেলছে না, টাকা ইনকাম করছে!
:মানে কি?
:ভাই ওরা তো টাকা দিয়ে খেলে! এজন্যই ওদের কাছে রোদ মনে হচ্ছে না!
যা হোক একটু এগিয়ে গিয়ে, যারা খেলছিল তাদের মধ্যে সমবয়সী একজন কে জিজ্ঞাসা করলাম, কি রে তুই ও দেখি পোলাপাইনের সাথে সারাদিন ক্রিকেট খেলছিস, কাহিনী কি?
সে আমাকে পকেট থেকে অনেকগুলো ঔষধ বের করে দেখিয়ে বলছে, আরে কইস না আমার খুব জ্বর তাই রোদের মধ্যে ক্রিকেট খেললাম, যাতে জ্বর পালায়‼!
বেশ কিছু দিন আগে রাতের বেলায় সবাই মিলে এক দোকানে বসে কোলকাতার খেলা দেখব, কিন্তু দোকানদার সন্ধ্যা বেলায় দোকান বন্ধ করে ঘুমাইছে, ওরে অনেক ডাকলাম কিন্তু উঠলই না, আমাদের মধ্যে একজন বলল, ওরে যতই ডাকেন ও উঠবে না, আমি বললাম কেন উঠবে না?
“আজ কে দোকানদার কোলকাতার পক্ষে ৫০০ টাকা বাজি ধরছে”
আমি কইলাম, তাতে খেলা না দেখার কারন তো বুঝলাম না?
“এর আগেও কয়েকবার বাজি ধরে হারছে, ও খেলা দেখলেই নাকি কোলকাতা হারে, এই জন্য বাজি ধরছে ঠিকই কিন্তু খেলা দেখবে না‼!
ফিলিং কনফিউসড…পোলাপাইন দিন দিন আধুনিক হচ্ছে, নাকি আমরাই ব্যাক ডেটেড হচ্ছি, নাকি দেশটাই রসাতলে যাচ্ছে, বুঝতেসি নে!
©somewhere in net ltd.