নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...

মাসুদ রানা শুভ

আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...

মাসুদ রানা শুভ › বিস্তারিত পোস্টঃ

ঘুষ ও পুলিশ

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭

ঘুষ ও পুলিশ। শব্দ দুটি একটি আরেকটির সাথে ওত প্রত ভাবে জড়িত। পুলিশ যেমন ঘুষ নেওয়া ছাড়ে না, ঘুষ ও যেন পুলিশকে ছাড়তে চায় না!!

এ বিষয়ে দুটি ঘটনা শেয়ার করি।

গতকাল গাড়ীর কাগজ পত্রের জন্য সার্জেন্ট ধরছে। আমি কইলাম, গাড়ীর কাগজপত্র আছে কিন্তু সাথে নেই, সে বলল কাগজ নিয়ে আসেন, আমি ফোন করে কাগজ পত্র নিয়ে আসতে বললাম। কিছুক্ষন পর এক চামচা পুলিশ কইতাসে, স্যার আজকে তো রাস্তায় গাড়ি দেখতাছি না, মনে হয় এইখানে বেশি কামাই হবে না, চলেন অন্য যায়গায় যাই! সার্জেন্ট তখন আমারে কইতাসে, এই আমরা এখানে থাকব না, কই তোমার কাগজ তো এখনো এলনা?

কাগজ রাস্তায় আছে একটু অপেক্ষা করেন।

না না আর দেরি করা যাবে না, চলো থানায় চলো, আর তোমার লোক কে থানায় আসতে বল।

আমি তো বুঝতাসি ঘুষ চাচ্ছে, কিন্তু আমি তো ঘুষ কোনভাবেই দেব না। এই জন্য কইলাম চলেন থানায় যাই।

এক চামচা পুলিশ আমার গাড়ির পেছনে উঠল,আর বাকি পুলিশগুলোও থানার দিকে চলল। সামনের সার্জনের গাড়ির পেছনে দেখি নাম্বার প্লেট নেই। আমার পেছনে বসা চামচা টারে কইলাম, আপনাদের নিজেদের গাড়িরইতো লাইসেন্স নাই, অন্যের গাড়ি ধরতে যান কেন? চামচা কয় এটা তো সরকারী গাড়ি, আমি কইলাম, আপনারা সরকারী লোকই তো আইন মানতেছেন না, আমরা আম পাবলিক আইন না মানলেই সমস্যা! চামচা টা একটু মনে হয় রেগে গেছে, এই ছেলে চুপ কর, বেশি কথা কইও না।

আমি আর কিছু বললাম না।

বেশ কিছু দিন আগে তেঁতুলিয়া গিয়েছিলাম মটরসাইকেল নিয়ে। আমার সামনের গাড়িকে পুলিশ থামালো, আমাকেউ থামাল। সামনের গাড়িতে একজন মহিলা ছিল বলে ওদেরকে কাগজ না দেখেই ছেড়ে দিল‼

আমারে বলতেছে কাগজ দেখান, আমি সামনের গাড়িকে দেখিয়ে বললাম, আমরা একসাথেই ঘুরতে যাচ্ছি। কিন্তু তারপরও আমাদেরকে ছাড়লো না, ড্রাইভিং লাইসেন্স এর জন্য জরিমানা দিতেই হল।

মেয়ে হলে যে এত সুবিধা তা জানতাম না। অবশ্য মেয়েদের জন্য সবারই একটু বিশেষ টা…ন থাকে।

অনেকে বলে, পুলিশের যে বেতন তাতে ঘুষ না খেয়ে কি উপায় আছে?তাই পুলিশ বাধ্য হয়েই ঘুষ খায়! এ ক্ষেত্রে আমার দ্বিমত আছে। আমিও জানি পুলিশের যে বেতন তা দিয়ে তাদের চা, সিগারেট আর ছেলেমেয়ের লেখাপড়াতেই শেষ। এক্ষেত্রে আমি বলব, পুলিশে চাকরী নেওয়ার আগেই আপনি যানতেন পুলিশের বেতন কত, আপনি জেনে শুনেই চাকরী নিয়েছেন। তার মানে আপনি যে ঘুষ খাবেন তা আগে থেকেই ঠিক করে রেখেছেন, তাহলে আর বেতনের দোহায় দেন কেন? আপনার যদি ঘুষ খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনি পুলিশের চাকরী নিয়েন না? নেন কেন!!

পুলিশ ভাইদের বলি, ঘুষ খাওয়া আর গু খাওয়া সমান কথা, তারপরো যদি খেতে চান তাহলে এত তাল বাহানা না করে , গাড়ি থামিয়েই হাত পাতবেন, আর আমরা রাস্তার ভি…ক মনে করে হাত ভরিয়ে দেব।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮

ঢাকাবাসী বলেছেন: দেখুন দুজায়গাতেই ১০০% দোষ আপনার। কাগজ বাড়ীতে রেখে গাড়ী চালাবার কোন আইন নেই, আর অমুককে ছাড়ল বলে আপনার লাইসেন্স নেই আপনাকেও ছাড়বে ওরকম আইনও নেই। হয়ত এদেশের পুলিশ দুনিয়াতে সবচাইতে বাজে ঘুষখোর অদক্ষ পুলিশ তবু আপনার এই পোস্টে আপনিই দোষী!

২| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৪৯

মাসুদ রানা শুভ বলেছেন: ভাই, আমি কাগজ সাথে নিয়ে যাইনি তাই দোষ আমার, সেটা আমি জানি, আমি সময় চেয়েছিলাম, এইখানে ঘুষ পাওয়া যাচ্ছে না দেখে অন্য যায়গায় যাবে এ জন্য আমাকে সময় দেওয়া হয় নাই, এটা কোন ধরনের আইন? একজন কে ছেড়ে দেবে দেখে আমাকে ধরা যাবে না সেটা আমি বলি নাই, আমি বুঝাতে চেয়েছি আইন সবার জন্যই সমান ,গাড়ির পেছনে মেয়ে নিয়ে ঘুরলেই মাফ পাওয়া যাবে এইটা কন্সটিটিউশনের কোথায় লেখা আছে?

৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৯

মোমের মানুষ-২ বলেছেন: সামনের থেকে ভাবীরে নিয়া ঘুরবেন, দেখবেন আর টেহা চাইব না

৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৭

মাসুদ রানা শুভ বলেছেন: সেটাই ভাবছি ভাই. :)

৫| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১১

ইসপাত কঠিন বলেছেন: সার্জেন্ট, সার্জন নয়। সার্জন হলেন চিকিৎসক।

৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১০

মাসুদ রানা শুভ বলেছেন: ভূল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। @ইসপাত কঠিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.