নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...

মাসুদ রানা শুভ

আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...

মাসুদ রানা শুভ › বিস্তারিত পোস্টঃ

"A+"

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬

২০০১ সালে যখন গ্রেডিং সিস্টেম চালু হল , তখন সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন A+ পেয়েছিল। প্রশ্ন জাগতে পারে তখন কি তাহলে ভাল স্টুডেন্ট ছিল না? আমি বলব অবশ্যই ছিল বরং এখনকার তুলনায় তখনকার স্টুডেন্ট দের মেধা অনেক বেশি ছিল। তখন পড়ালেখার জন্য প্রয়োজনীয় বই, নোট, কোচিং, সিলেবাস এত এভেইলেবল ছিল না, এখন তো ইন্টারনেটের কল্যানে যে কোন বই, নোট, সিলেবাস এমন কি প্রশ্নপত্রও অনায়াসে পাওয়া যায় । তাছাড়া আগের স্টুডেন্টরা এখনকার স্টুডেন্ট দের মত কোচিং সেন্টারের পেছনে লাইন ধরত না। তারপরও তারা অনেক ভাল রেজাল্ট করত একমাত্র অধ্যাবসায় এবং মেধার জন্য।



সাম্প্রতিক সময়ে এস এস সি তে প্রায় ১.৫ লাখ শিক্ষার্থী A+ পেল। এ নিয়ে পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া, ফেসবুক সহ অন্যান্য সাইটে বিপুল পরিমান লেখা লেখি দেখলাম। লেখাগুলোর সমীকরন টানলে দাঁড়ায়, একমাত্র প্রশ্ন পত্র ফাঁসের কারনেই এত A+ পেয়েছে!



এক্ষেত্রে আমার দর্শন একটু ভিন্ন।

শুধুমাত্র প্রশ্ন পত্র ফাঁসের কারনেই এত পরিমান A+ পাওয়ার কোন যৌক্তিক কারন দেখি না, A+ পেতে হলে একজন শিক্ষার্থীকে প্রত্যেক সাবজেক্টে প্লাস পেতে হয়। কিন্তু সব বিষয়েই তো আর প্রশ্ন প্ত্র ফাঁস হয় না,ধরে নিলাম এবার সকল বিষয়েই প্রশ্নপত্র ফাঁস হইছে, বিগত বছরগুলোতেও কি সব প্রশ্নপত্র ফাঁস হয়েছে? হয়নি । তখনও কিন্তু A+ অনেক বেশি ছিল।

আমার কাছে আগের তুলনায় এখন এত বিপুল পরিমান A+ পাওয়ার বিশেষ কিছু কারণ হলঃ

•প্রথম দিকে গ্রেডীং সিস্টেম সম্পর্কে ধারনা স্পষ্ট ছিল না। তাছাড়া ফোর সাবজেক্ট কাউন্ট করা হত না।

•আগের প্রশ্ন গুলো অনেক কঠিন হত, কিন্তু এখন প্রশ্ন অনেক সহজ হয়।

•আগে প্রচুর পরিমানে নকল চলত কিন্তু এখন তেমন একটা নকল চলে না বিধায় স্টুডেন্ট ছাত্রীরা পড়ালেখাতেও একটু বেশি মনোযোগী।

•আগের তুলনায় এখনকার গার্ডীয়ান রাও একটু বেশি সচেতন।

…এগুলো ছাড়াও আমার কাছে সবচেয়ে বড় কারন মনে হয়, এখনকার শিক্ষানীতি। একজন ছাত্রের A+ পাওয়ার পেছনে ছাত্রের যতটুকু ভূমিকা থাকে তার চেয়ে এক্সামিনারের ভূমিকাই বেশি থাকে। খাতা ভর্তি করলেই নাম্বার ! খাতার ভেতরে কি লেখা আছে, সেটা না দেখে কোন স্টুডেন্ট বেশি লাইন লিখল সেটাই প্রাধান্য দিয়ে নাম্বার দেওয়া হয়। তাহলে তো A+ পাবেই। এখানে অবশ্য এক্সামিনারের চেয়ে বোর্ডের দায় ই বেশি, কারন তারা খাতা দেখার মত পর্যাপ্ত সময় দেয় না।



প্রশ্নপত্র ফাঁস হওয়ার পেছনে মন্ত্রনালয়ের যেমন দোষ আছে, তেমনি দোষ আমাদেরও আছে। আমরা কেন ফাঁস হওয়া প্রশ্ন খুঁজতে যাই।কেন ফাঁস হওয়া প্রশ্নের জন্য টাকা নিয়ে বসে থাকি। একবার ভাবুন তো… আমরা কি টাকা দিয়ে শিক্ষা কিনছি নাকি টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনছি!যে টাকার বিনিময়ে শিক্ষা কিনতে চায়, তার মনুষ্যত্ব কোথায়? তার সাহিত্য চর্চার উদ্দেশ্য কী? আর তার জ্ঞান চর্চার গন্তব্য কোথায়... জানতে ইচ্ছে হয়।

আসুন আমরা নিজে ভাল হই। কথায় আছে নিজ ভালো তো সব ভালো… :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.