নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...

মাসুদ রানা শুভ

আমি খুবই সাধারন একজন মানুষ, অন্যের লেখা পড়তে ভালো লাগে,মাঝে মাঝে ইচ্ছা হলে নিজে একটু লেখার চেষ্টা করি। এইতো...

মাসুদ রানা শুভ › বিস্তারিত পোস্টঃ

বহুরুপী

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:১২

ভাই আপনি কোথায় আছেন?

তোরে সেদিন যে বাসায় নিয়ে গিয়েছিলাম, ছয়তলায়, ঐখানে আয়…

জ্বি ভাই, আইতাছি…



ভাই, আসসালামু আলাইকুম।

আইসোস, এখানে বস, কিরে এত হাপাচ্ছিস কেন?

ভাই, থাকেন ছয় তলায়, আবার জিগান হাপাইতাছি ক্যান?

অহ, আচ্ছা , বল হঠাত বড় ভাইয়ের কথা মনে পড়ল কিভাবে?

ভাই কি যে কন, আপনের কথা তো সবসময়ই মনে পরে।

হ থাক, আর ভাইকে তেল দেওন লাগবো না। কিসের জন্য আইসোস সেইটা ক?

ভাই, কালকে তো ইমামারে নিয়ে মাইকিং করছে।

কি কস,মাইকিং কইরা ইয়াবা বেচতাছে!

না ভাই, ইয়াবা না ইমামা, আমার গার্লফ্রেন্ড!

ও আচ্ছা তোর আবার গার্লফ্রেন্ডও আছে, পড়িস তো ক্লাশ টেন এ ।

জ্বি ভাই, (মাথা নিচু)

ফোনে রিং… টিং টিং টিং…

ওই ফোন ধরবি না, তোরে না কইছি আমার সামনে ফোন অফ রাখবি, নাইলে সাইলেন্ট করে রাখবি।

জ্বি ভাই…



এইবার বল, মাইকিং করছে ক্যান? কি হইছে?

আর কইয়েন না ভাই, কাল ওরে নিয়ে ডেটিং এ বাইর হইছি। ওর ফোন সাইলেন্ট করা ছিল, পরে ফোন বের করে দেখি ৮৪ টা মিসড কল। ও ফোন ধরে নাই দেইখা ওর মায়ে এলাকায় মাইকিং করছে‼

ও এই কাহিনী, তাইলে তো মনে হয় বড় লোকের মাইয়া। তাইনা?

জ্বি ভাই, ওর বাপে অমুক বিল্ডার্সের মালিক।

কস কি! হাত তো দিছস যায়গামতই, ঠিকই আছে ধরলে এমনই ধরতে হবে, তুই তো দেহি সিনেমা করতাসছ, ঠিকই আছে প্রেম করলে যদি সিনেমাই না হয়, তাইলে আর প্রেম কইরা লাভ কি?

জ্বি ভাই ঠিকই বলছেন। ভাই, মাত্র দুই মিনিটের জন্য ফোনটা একটু অন করি, মাত্র দুই মিনিট।

ঠিক আছে কর, তা ঐ মাইয়ার চাচারা কি করে?

ভাই, ওই দুইটারে নিয়েই তো টেনশনে আছি, দুই জনের কাছেই সবসময় লাইসেন্স করা মাল থাকে।

কস কি! তাইলে তো তুই শেষ। তোরে ফালাইয়া দেওয়া তো ওদের কাছে মামুলি ব্যাপার। মাত্র ৫০ হাজারের মামলা।

ফোনে ম্যাসেজ… “ভাই আপনার জন্য কয়েকটা সিগারেট নিয়ে এসেছি,পাশে লোক আছে, তাই ম্যাসেজ দিলাম, বের করব?”

তুইতো দেহি একটা চিজ ব্যাটা, মেসেজ দিয়া কওন লাগবো না, সবাই আমরা বন্ধু, কোন সমস্যা নাই। কিন্তু তুই আমার জন্য সিগারেট আন্সিস কেন,জানোস ভাই সিগারেট খায়, তাই নিয়া আসসিস, ভাই খুশি হবে বলে? তোরে না আগেই কইছি আমার জন্য সিগারেট নিয়ে আইবি না।

ভাই আপনার জন্মদিন কবে?

ক্যান, গিফট করবি?

জ্বি ভাই , বলেন না, বড় ভাইয়ের জন্মদিন কি জানতে পারিনা?

ফেসবুকে এড হইস তাইলে জানতে পারবি।

ভাই, আমার জন্মদিন কিন্তু অমুক তারিখে, আমার কিন্তু একটা গিফট লাগবো?

হ দিমুনি যা। কি চাস বল?

ভাই সত্যি সত্যি দিবেন তো?

হ দিমু তো কইলাম, কি লাগব ?

ভাই, আমার একটা সাইলেন্সার লাগবো!

কস কি? তুই এই মাল দিয়া কি করবি? তুই জানস এইটা নিয়ে ধরা পরলে কি হইব? তুই হলি স্টুডেন্ট, তুই চাইবি বই, খাতা, কলম, তুই কেন এই জিনিস চাইবি?

ভাই, আযান দিতেছে, একটু নামাজ পইড়া আসি?

তুই তো দেহি আবার হুজুরও। জঙ্গির দলে নাম লিখাইসিস নাকি?

না ভাই, কি যে কন!

নামাজ শেষে…

ভাই এইরকম একটা রুমের ভাড়া কত?

কেন তুই কি বাসা ছেড়ে ম্যাচে থাকা শুরু করবি নাকি?

ভাই, ফ্রিলি বলব?

হ্যা বল

ভাই আমার গার্লফ্রেন্ড কে নিয়ে ফ্লাট করব?

গার্লফ্রেন্ডকে নিয়ে তোর ফ্লাট করা লাগবো ক্যান, তুই পার্কে যা…

না ভাই, পার্কে গিয়ে আমি ওর হাত ও ধরতে পারি না।

কেন?

লজ্জা লাগে

আরে তোর আবার লজ্জাও লাগে, দেখস না পোলাপাইন কেম্নে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে, লোকের সাম্নেই কত যায়গায় হাত দেয়, কিস করে, তুইও করবি

না ভাই, আমি মরে গেলেও এইগুলা পারমু না, মানুষ ক্যাম্নে করে এইসব?

চলবে…



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.