নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকহারা নাবিক

ক্রিকেট প্রেমিক

দিকহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

সমস্যা চারিদিকেঃমুক্তি কোথায়???

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

গভীর রাত|জেগে আছি, কালকে হরতাল বলে ক্লাসের টেনশান নেই|সন্ধ্যা থেকে বন্ধুদের বিভিন্ন কথাবার্তা শুনে নিজেকে যেমন খারাপ লাগল তেমনি এই বর্তমান সমাজের এই অবস্থার জন্য সর্বাগ্রে দায়ী পিতা-মাতা গুলোর জন্য খুবই দুঃখ হচ্ছে|সমাজের এই অবস্থার জন্য পিতা-মাতারা কেন দায়ী??? কিভাবে দায়ী???কতটুক দায়ী তা জানার জন্য সবটুকু আলোচনা পড়ে দেখেন,তারপর বিবেচনা করবেন|দেশে আজ রাজাকার,স্বধীনতাবিরোধীদের বিচারের জন্য আন্দোলন হচ্ছে,শাহবাগের প্রজন্ম চত্বরে শ্লোগানে শ্লোগানে ধ্বনিত হচ্ছে “ফাঁসি চাই”|সবই ভাল কথা, “জামায়াত-ই-ইসলামী” কোন খারাপ কিছু করে থাকলে নিষিদ্ধ করেন |“ইসলামী ছাত্রশিবির” রগ কাটার রাজনীতি করলে উপযুক্ত প্রমান সাপেক্ষে তাদের রাজনীতির অধিকার কেড়ে নিন, কিন্তু যাতে এমন না হয় কেউ “ধর্ষণ” করে ১ মাসের কারাভোগ করছে আবার কাউকে “ইভটিজিং” এর দায়ে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হল|আমাদের যুবক সমাজের মাঝে “ধর্ম নিরপেক্ষতা” এক বিশাল স্থান দখল করেছে|প্রকৃত পক্ষে ইসলাম নিজেই ধর্ম নিরেপেক্ষতার এক অপূর্ব নিদর্শন, তবে সেটা এক ধর্মের সাথে অন্য ধর্মের অনুসারিদের যাতে কোন ধরনের সংঘর্ষ না হয় সেক্ষেত্রে|একই দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে তারা নিজেদের ধর্ম পালন করবে এটাই প্রকৃত “ধর্ম নিরেপেক্ষতা” বা “ধর্মীয় স্বাধীনতা” |আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা কখনও তাদের কোন ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের বাধার সমুক্ষীন হয়েছে এরকম বলতেতো পারবেনা বরং তাদের অনুষ্ঠানে মুসলমানেরা গিয়ে সেটাকে প্রানচাঞ্চল্য করে তুলেছে সেটাই এই বাংলাদেশ সাক্ষ্য দেয়|কিন্তু কোন মুসলমান যদি কালেমা পড়ার পর বলে যে সবাই নিজ নিজ যে যার ধর্ম পালন করবে(আসলে বুঝাতে চাই তাকে নামাজ পড়তে বা ভাল কাজ করতে বলা যাবে না,সে নিজ ইচ্ছায় যা হয় তাই করবে,আর এটাই “আধুনিক ধর্ম নিরপেক্ষতা তত্বের” মূলকথা) তাহলে ভাই শুনে রাখ তুমি আর মুসলমান রইলে না|যে কোন কারন ছাড়া একবার নিজ ইচ্ছায় নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল-আল্লাহর ঘোষনা, আর যারা কাফির হয়ে যায় তাদের কাছ থেকে এমন ঘোষনা আসবে এটাই স্বাভাবিক|আমাদের মুসলমানদের একটু বুঝা উচিত প্রাণীকূলের মধ্যে আমরাই জন্মের পর সবচেয়ে অবলা থাকি (গরূ,ছাগলের বাচ্চাগুলো পেট থেকে পড়ার পর জীবনের সবচেয়ে তারূণ্য নিয়ে ছুটাছুটি করে)|কিন্তু পিতা-মাতার সাহায্য ছাড়া মানব শিশুর কিছু করার উপায় থাকে না|আর সেই শিশুই বড় হয়ে সৃস্টিকর্তার অস্তিত্ব ভুলে যাচ্ছে|হাইরে মুসলমান!!!এজন্য পিতামাতায় দায়ী|একটি বাঘের ছোট বাচ্চাকে মায়ের কাছ থেকে নিয়ে অন্যত্র বড় করলে সেটি বড় হয়ে আর পশু শিকার করতে পারে না-বিজ্ঞানের স্বীকৃত পরীক্ষা|পিতা-মাতা যদি ছেলে-মেয়েকে ছোট থেকে ইসলামী রীতিতে গড়ে তুলতো তাহলে এই অবস্থা হত না|কিয়ামতের দিন যখন তাদের দূরবস্থার জন্য প্রত্যেক সন্তান তার পিতামাতার দোষ দিবেন তখন আমাদের এই শ্রদ্ধেয় পিতামাতাদের কী জবাব দেওয়ার থাকবে??? যে সন্তানকে সারাজীবন আধুনিক সংস্কৃতি আর সভ্যতা দিয়ে গড়ে তুলেছেন সেই আপনার গলার কাঁটা হয়ে দাড়াবে|তাই সময় থাকতে নিজেদের শুধরে নিন|ভাবার সময় এখনি|চারদিকে অসংখ্য “থাবা বাবার” উদ্ভব হয়েছে|আপনার সারাদিনের পরিশ্রমের উপার্জিত অর্থ দিয়ে যাতে দেশে আরেকটি “থাবা বাবার” না সৃস্টি হয় সে দায়িত্ব আপনার|এ দায়িত্ব আপনার উপর আপনার স্রস্টা প্রদত্ত|এ দায়িত্ব পালনে আপনি অপারগ হলে নিজের, দেশ,সমাজ ও সর্বোপরি ইসলামের উপর নেমে আসবে কালো অমানিশা, যার পরিণতি হবে ভয়াবহ|কিন্তু কিছুই করার থাকবে না|তাই এখনি উপযুক্ত সময় নিজেকে নিয়ে ভাবার|এ যাত্রায় নিজেকে শামিলের,আপনি প্রস্তুত তো???????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.