নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্ম থেকে মাতাল ছিলাম না, তবে এখন হয়ে গেছি। ভাল থাকতে চেয়েছিলাম পারিনি। বলতে পারেন আমি ব্যর্থ হয়েছি। হ্যা, আমি ব্যর্থ। আর তাই মাতাল। আবেগ, অনুভূতি আর বিশ্বাস কখনোই আমাকে ভাল থাকতে দেই নি। সবসময় তারা আমাকে টেনে নিয়ে গেছে ব্যর্থদের দলে। \nআরে ভাই আমি মা

মাতাল-বাজ

I want to published my own opinion.I wish the somewhere in blog will help me.

মাতাল-বাজ › বিস্তারিত পোস্টঃ

নীল

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

নীল
......
ওই যে আকাশ
তার পুরোটাই তোমার
শুধু রং টা আমি চাই
নীল রং।
আকাশ দেখতে তোমার খুব ইচ্ছে
তুমি আকাশ দেখো
শুধু নীলটা ছুয়ো না।
নীল নাকি কষ্টের চিহ্ন
নীল নাকি অসীম শূন্যতা
নীলে নাকি বিষের ছায়া
তাই নীল টা আমার।
তুমি লাল, হলুদ, গোলাপী
রংয়ের শাড়ি পড়বে
তোমাকে লাল হলুদের শাড়িতে
ভীষণ মানায়
নীল রংয়ের শাড়ি পড়ো না
নীল টা যে আমার শার্টের রং।
আমি কখনো রং চিনি নি
শুধু নীল টা বাধে
আমার কাছে সব রংই রঙ্গীন
নীলের বর্ণ টা আলাদা।
তোমাকে প্রিয়সী, শ্রেয়সী অথবা
প্রিয়তমা বলে ডাকবো
কখনো নীলা বা নীলাঞ্জনা নয়
নীলটা তোমাকে মানায় না।
নীলটা আমার,
আমি আকাশের ওই অসীম নীলে
হারিয়ে যাবো
কখনো খুজতে যেও না
নীল তোমাকে নিল করে দিবে।
নীল তোমাকে মানায় না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগল। সুন্দর হয়েছে।

২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: নীল নীলময় কাব্য। দারুন।
+++

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নীল বেদনার প্রতীক সেটা আমার বাকী সব শুভরং তোমার। ত্যাগেই প্রেমের মহত্ব। খুব সুন্দর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.