| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিমধ্যে ভুট্টো যিনি পশ্চিম পাকিস্তানে ৮২ টি আসন পেয়েছিলেন তিনিও মুজিবের কাছে ছোটেন। তাঁর কাছে সরকারে নিজ দলের ভাগ চান। তিনি বললেন, আমাকে আপনার দু'নম্বর ব্যক্তি করুন। মুজিব তাতে বললেন, না। ভুট্টো বললেন, ঠিক আছে মন্ত্রিসভাতেই না হয় কিছু প্রান্তিক দফতর দিন? "না, তাও নয়।" "ঠিক আছে স্পীকারের পদটি তো দেবেন?" "না।" ভুট্টো এর পর অন্য ধরনের পাঁয়তারা শুরু করেন। ইয়াহিয়া তাঁকে জানান, লোকটা আমাকে কথা দিয়েছে যে, সে আমাকে প্রেসিডেন্ট করবে। "তো, বেশ তো, আমিও আপনাকে প্রেসিডেন্ট বানাব।" "কী করে আপনি আমাকে প্রেসিডেন্ট করবেন?" "ও সেই কথা, ভাববেন না, পশ্চিম পাকিস্তান তো আমাদের থাকবে। আপনি হবেন প্রেসিডেন্ট আর আমি হব প্রধানমন্ত্রী।" এসব কথাবার্তার আলোকে ভুট্টো তাঁকে শিকারের দাওয়াত দিয়ে লারকানায় নিয়ে যান। সেখানে তাঁরা এক মতলব আটেঁন। এটিকেই বলা হয় "লারকানা পরিকল্পনা।" পরিকল্পনাটি ছিল এরকম- "শূন্যস্থান পূরণ করার মত সরকার না রেখেই পূর্ব পাকিস্তান থেকে আমরা সরে পড়ব, ব্যাস।
অংশটুকু জেনারেল নিয়াজী'র একটি সাক্ষাৎকার থেকে নেওয়া। জেনারেল নিয়াজী- যার অধিনায়কত্বে ১৯৭১ এ পাক আর্মি আমার দেশে গণহত্যা শুরু করে। সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ১৯৯৮ এর ১৯ মার্চ। সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন মুনতাসীর মামুন এবং মহিউদ্দিন আহমেদ। উপরের এই অংশটুকুর ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যায়। ব্যখ্যার মেজাজ ব্যক্তি ভেদে বিভিন্ন রকম হবে কিন্তু ফলাফলটা একই থাকবে। সেটা হল- শুধুমাত্র ইয়াহিয়া এবং ভুট্টোর ক্ষমতার লোভই এত নির্মম একটা যুদ্ধের সূচনা করে। তারা শুধু আমাদের, বাঙালীদের উপর অত্যচারই করেনি, অপমান করেছে তাদের নিজ দেশ, জনগণ এবং তাদের বিশ্বাস কে। পাকি পাবলিক সেন্টিমেন্টকে বোঝানো হয়েছে (এবং তারা এখনো তাই বোঝে!) যে লক্ষ্য শুধু কাফের (!?) শায়েস্তা করা, অথচ লক্ষ্য ছিল শুধুমাত্র দুইটা চেয়ার! তাও আবার নিখিল পাকিস্তানের না, শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের। তারা এতটাই অযোগ্য ছিল যে, নিখিল পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার বদলে শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের গদিতে বসার জন্যই এত রক্ত, এত অর্থ ব্যয় করেছিল। ভাবতে ভয় হয়, তাদেরকে যদি বলা হত- পুরো দক্ষিণ এশিয়ার গদিতে তোমাদের বসান হবে- না জানি তারা আরো কতখানি নৃশংস দেখতে হত। ধন্যবাদ বিধাতাকে যে এরকম মাথামোটা লোকের শাসনের নিচে থাকতে হয় নি।
©somewhere in net ltd.