| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ছবি। খুবই সাম্প্রতিক সময়ের দুইটা পৃথক আন্দোলনের ছবি। প্রথমটা প্রায় ব্যর্থ এবং সহিংস (সহিংসতা এক পক্ষের) অপরটি খুবই সফল আন্দোলনের ছবি।
জ্ঞানীরা বলেন- দুর্ঘটনা বলে কিছু নেই, যে কোন দুর্ঘটনাই কোন পক্ষের পরিকল্পনা ! কঠিন সত্য।
জনাব আবুল মাল (অর্থমন্ত্রী) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর কর আরোপ করলেন। সেটা একটুখানি বাঁকাভাবে উপস্থাপন করা হল এবং আন্দোলন শুরু হল-ট্যাক্স উইথড্রলের। শিক্ষার (বেসরকারি বিশ্ববিদ্যালয়) উপর ভ্যাট বসবে কি না তা মুরুব্বিদের ব্যাপার। তারা ফয়সালা করুক। আমজনতার প্রশ্ন- সরকারের পলিসির বাইরে একটা আন্দোলন হলো, অথচ পুলিশ কোন ভায়োলেন্ট স্টেপ নিলো না কেন? তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে? তাহলে মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁশের বিরুদ্ধে যারা আন্দোলন করছে এরা কি দোষ করেছে?
দুর্ঘটনার পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম। শিক্ষা (বেসরকারি বিশ্ববিদ্যালয়)'র উপর ভ্যাট প্রত্যাহারের আন্দোলনের পেছনে যারা ছিলেন, তারা এতটাই ক্ষমতাশালী এবং এতখানি নিখুঁত পরিকল্পনাকারী যে সেখানে পুলিশের কিছু করারই ছিল না। কোনভাবেই এটা বলতে চাচ্ছি না যে, পুলিশের স্টেপ নেওয়া দরকার ছিল। যেটা বলতে চাচ্ছি, তা হলো, যে সব বাচ্চারা মেডিকেল এ্যাডমিশন নিয়ে আন্দোলন করছে এবং পুলিশি অপমানের স্বীকার হচ্ছে তাদের পক্ষে কোন গ্র্যান্ড ডিজাইনার নেই। তারা আছেন কিন্তু বিপক্ষে। টাকার খেলারে বাবা, টাকার খেলা !!!

©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫
হ্যাকার সাহেব বলেছেন: কথাটা অনেক হাছা কইছেন.........! ধন্যবাদ