নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্ষিপ্ত

মাথা ভাঙা

মাথা ভাঙা › বিস্তারিত পোস্টঃ

সোন্দরি

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

হেইডি লেমর (Hedy Lamarr)। একজন অস্ট্রিয়ান আমেরিকান অভিনেত্রী। তিনি অভিনয় করেছিলেন ক্লার্ক গ্যাবল (কাম লিভ উইথ মি), চার্লস বয়ার (আই টেক দিস ওম্যান) দের সাথে। নিশ্চয় সেই সময়কার সাড়া জাগানো অভিনেত্রী ছিলেন। আজ ০৯ই নভেম্বর, উনার ১০১তম জন্মদিন। গুগল বেশ সুন্দর একটা ডুডল বানিয়েছে। ডুডলটা দেখেই ওনার একটা পরিচয় সম্পর্কে কেন জানি আমি নিঃসন্দেহ হয়ে গেলাম। এবং ভুল করিনি। সেটার কথাই পরে আসি।
তার অনেকগুলো বিখ্যাত উক্তির ভেতর এটা আমার পছন্দ হয়েছে বেশ এবং একটু দুঃখও পেলাম, "Men are most virile and most attractive between the ages of 35 and 55. Under 35 a man has too much to learn, and I don't have time to teach him" দুঃখ পাবার কারণ, আমি প্রেম করা জন্য বড় আপুদের প্রেফার করতাম একসময়। তাদের অনেকেই আমাকে আস্কারাও দিয়েছেন। তারাও যদি মাদাম লেমর এর মত ভাবতেন? গেছিলাম !
তিনি মোট ৬ বার বিয়ে করেন। প্রথমবার, ১৯৩৩ এ, তিনি ফ্রেডরিক ম্যান্ডল নামে একজন ধনী অস্ট্রিয়ান অস্ত্র ব্যবসায়ীকে বিয়ে করেন। ওনাদের বিবাহিত জীবন নিয়ে অনেক মজার গল্প আছে। সেগুলো লেখা সম্ভব হচ্ছে না। ছয় জন স্বামীর ভেতর শুধু বাবা ম্যান্ডল কেই উল্লেখ করার কারণ, অস্ত্র ব্যবসায়ী হবার সুবাদে এনার সাথে পরিচয় ছিল সেই সময়কার অনেক বিখ্যাত এবং গ্ল্যামারাস পলিটিশিয়ানদের সাথে। হেইডি লেমর লিখেছেন, ম্যান্ডল হাউজের এক পার্টিতে তিনি একইসাথে মুসোলিনি এবং হিটলারকে আপ্যায়ন করেছিলেন।
হেইডি লেমর শুধু মাত্র একজন সুন্দরী অভিনেত্রীই ছিলেন না তিনি একই সাথে একজন আবিষ্কারকও ছিলেন। তিনি ২য় বিশ্বযুদ্ধের সময় রেডিও কমিউনিকেশনের একটা বিশেষ সমস্যা "জ্যামিং" আইডেন্টিফাই করেন এবং প্রতিকার হিসাবে "স্প্রেড স্পেকট্রাম" এবং "রেডিও হপিং" নামে দুইটা টেকনোলজি আবিষ্কার করেন জর্জ এ্যান্থলি'র সাথে যৌথভাবে। আবিষ্কারটা ছিল সময়ের তুলনায় অনেক এ্যাডভান্সড। ইউএস নেভি এটার সফল প্রয়োগ ১৯৬০ এর আগে করতে পারে নি। এবং আমরা এখন তার সফল প্রয়োগ ঘটাই ব্লুটুথ এবং ওয়াইফাই টেকনোলজিতে।
এবার আসা যাক তার সেই স্পেশাল পরিচয়ে। তিনি ব্যবহারিক জীবনে কোন ধর্মের অনুসারী ছিলেন জানি না। কিন্তু জন্ম সূত্রে তিনি একজন ইহুদি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: :) ৩৫ থেকে ৫৫ যদি হয় পছন্দের পুরুষ তবে আমাদের মত শিশুদের কী হবে? :) আমরা কি ললিপপ চুষবো? :( :(

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

প্রফেসর সাহেব বলেছেন: তাইলে আমার কি হপে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.