নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উপভোগই হোক মূলমন্ত্র

People Love Entertainment Not The Entertainer

মেকানিক ফিরোজ

মেকানিক ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

Only three hours for a mother (একজন অসুস্থ মায়ের পাশে দাড়াতে)

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০০

পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বোধ হয় সেই সব বাবা-মা যাদের সন্তান অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেনা। এইসব মানুষ রাত জেগে কাঁদে আর ভাবে “কয়েকটা টাকার জন্য আমার সোনা বাবুটা মারা যাবে...” তারপরের অসহায় মানুষ বোধ হয় সেই সন্তানেরা যাদের বাবা /মা টাকার অভাবে …চিকিৎসার অভাবে মরতে বসেছে । এইসব মানুষরাও বোধ হয় রাত জেগে কাঁদে আর ভাবে “কয়েকটা টাকার জন্য আমার মা মরতে বসেছে...”

পৃথিবীর সবচেয়ে অমুল্য সম্পদ যে মা সে হেরে যায় মুল্য নির্ধারনী কিছু কাগজের কাছে। সন্তান মায়ের পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে ভাবে “অপার্থিব এই নাড়ির বাঁধন ছিঁড়ে যাচ্ছে চিরতরে পার্থিব কিছু কাগজের অভাবে??”…এ বড় কষ্টের, খুব যন্ত্রনার।

কুয়েট(Khulna University of Engineering and Technology, Khulna) টুকে ফোর (Batch,2k4)ব্যাচের ছাত্র আমার বন্ধু নেভী অফিসার সজিব (সজীব জমাদ্দার) ই যন্ত্রনায় ভুগছে। তার মা ফুসফুসের ক্যন্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইতে চিকিৎসারত। সজিব নিজের চেষ্টায় এবংতার বন্ধুদের সহযোগীতায় একটা পর্যায় পর্যন্ত চলে এসেছে কিন্তু এখন আবার সব থেমে গেছে। থেমে যাবার কারন তার অর্থের অভাব। সজিব নিশ্চয় রাত ভর কাঁদে আর ভাবে “ কয়েকটা টাকার জন্য…’

পুরো দেশকেই যদি সত্যি সত্যি একটা পরিবার ধরা হয় তাহলে সজিবের মায়ের পাশে আমাদেরও থাকার কথা। আমাদেরও রাত জেগে কাঁদার কথা তবে এতো সহজে আমাদের বলার কথা নয় যে “টাকার অভাবে আমাদের মা...”।আমরা বরং বলতে পারি “আমরা এতোজন সন্তান থাকতে এতো সহজে মা কিভাবে চলে যেতে পারে?”

একটা কাজ করলে কেমন হয়। আমরা আমাদের সমস্ত কর্মদিনের মাত্র তিন ঘন্টার উপার্জন যদি এই মায়ের চিকিৎসায় দিয়ে দেই। কাল সকালে অফিসে ঢুকেই আমরা কম্পিউটারে অথবা ল্যাপটপে অথবা সাদা কাগজে বড় বড় করে লেখবো… “The first three hours of the day is for a mother.”আমি নিশ্চিত এতো গর্বিত তিন ঘন্টা আপনার চাকরী জীবনে আর তেমন আসবেনা। এই তিন ঘন্টায় আপনার শরীর থেকে যে ঘাম বের হবে তা হবে ভোরের শিশিরের মতোই পবিত্র। মাত্র তিনটা ঘন্টা কি আমরা একটা মাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবো???

আর্থিক সহযোগিতার জন্য ঠিকানাঃ

1. Dutch Bangla Bank Li mited ac/name: Sazeeb Jamadder; ac/num: 188.101.50936,CEPZ, Chittagong branch. Saving account

2. Trust Bank Ltd Khulna A/C Name: Sazeeb Jamadder A/C No.: 0040-0310002343

3. Bkash and Ucash No.: 01911 653711

Sazeeb' contact number: 01911 653711, 01684446252 "



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

মনোজ কুমার বলেছেন: ফিরোজ বন্ধু শুধু ৩ ঘন্টা নয়।পুরো দিনই মা-বাবার জন্য।সাধ্যমত কিছু করার চেষ্টা করছি। Dosto Plz keep updating.

২| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মেকানিক ফিরোজ বলেছেন: আমাদের সকল চেস্টায় শিকল পরিয়ে উনি আজ না ফেরার দেশে চলে গেছেন। ইন্না নিল্লাহে...... রাজিউন।।

৩| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মেকানিক ফিরোজ বলেছেন: আমাদের সকল চেস্টায় শিকল পরিয়ে উনি আজ না ফেরার দেশে চলে গেছেন। ইন্না নিল্লাহে...... রাজিউন।।

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মেকানিক ফিরোজ বলেছেন: আমাদের সকল চেস্টায় শিকল পরিয়ে উনি আজ না ফেরার দেশে চলে গেছেন। ইন্না নিল্লাহে...... রাজিউন।।

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১১

হোসাইন আসাদ বলেছেন: আল্লাহ তায়ালা ওনার জান্নাত নসিব করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.