| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুকুমার, আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও,তুমি তো রাজনীতি কর, এ অঞ্চলের রাজনীতিও তুমি ভালোই জানো। এই যে এত বড় একটা দাঙ্গা হলো এখনো কোথাও কোথাও হচ্ছে। তুমি কি মনে কর এর সাথে সাধারন মানুষের কোনো সম্পর্ক আছে? সাধারন মানুষ যদি হিংসায় উন্মত্ত হতো তাহলে কী হতো? আশা করি আমার এ প্রশ্নের মধ্যেই তুমি তোমার উত্তর খুঁজে পাবে। তবে যারা স্বার্থে অন্ধ হয়, তখন তারা নিজের প্রয়োজনে যা খুশি করতে পারে। তবে হ্যাঁ, তুমি যদি তার বোধটাকে আঘাত করতে পারো তখন তার উপলব্ধি আসে। অপরের কাছ থেকে স্বাধীনতা অর্জনের চাইতে আজ আমাদের বেশী প্রয়োজন নিজেদের ভেতর লুকিয়ে থাকা অপশক্তির বিনাশ,অর্থনৈতিক এবং অশিক্ষার বন্ধন থেকে মুক্তি।
সময় বিশেষ ভালো না,
রাজনীতির হাতে দোলে মানুষের জীবন মরন
কি হয় না হয় ভাবনা দোলায় মানব মন আর জীবনের হালচাল।
শীত নয় তবুও মানুষেরা ঠান্ডায় হিম
সব কিছু সুনসান, নীরব নি ঝিম
শূন্যে হাঁক দেয় মহাকাল।
কঠিন সময়কাল
কঠিন সময়কাল।
প্রতিবাদের সময় প্রতিরোধের সময়।
নাটক : মহাত্মা।
©somewhere in net ltd.