২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪০
হঠাৎ করে এত বেশী একা লাগে
একাকিত্ব মন ছিঁড়ে খায়
একা লাগে এত বেশী
যেন কাল থেমে যায়!
একা আসি যাবো একা
কেন তবু এত মায়া
কেন তবু এত প্রেম
এত গভীরতা!
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
সারি সারি দৈত্যাকার বিল্ডিং
কোন প্রাণের চিহ্ন নেই
আমি তাকিয়ে রই।
বারান্দায় চায়ের মগ হাতে কোন যুবতী এসে দাঁড়ায় না
ছাদে কেউ উঠে না,কোন
ইশারা,উচ্ছ্বাস,কোরাসের ধ্বনি নেই
মানুষজন সব কোথায় গেল?
ঠোঁটের উপর তর্জনি রেখে বিদ্যুৎ বলে
শশশশশশশ্!