| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জুলকার নাঈন
ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]
তুমি নীরবে, গোপনে, খুব ধিরে মুছে যাচ্ছ,
যতটুকুই নিয়ে এসেছি, তার থেকে
তোমার গন্ধ, স্পর্শ, মায়া,
মিলিয়ে যাচ্ছে হাওয়াই মিঠাই এর মত।
নাগরদোলার শিহরিত জীবনে উত্তেজিত স্নায়ুগুলি,
পুরোপুরি নেভে নি, অগোছালো নিয়মে
ছন্দহীন পীড়া দেয়, সুখ দেয়।
পোড়া প্রেমের উন্মুক্ত দগদগে ক্ষতে,
ছিটানো লবনের ঝাঁজালো যন্ত্রণার স্রোতে,
বেগানা বিশ্রী শব্দের মাতাল গলিতে,
হেলে দুলে পাগলের প্রলাপে,
কুৎসিত কুৎসার গোপন ফাঁদে,
ভিতু, আহত যে বক দেয়নি ধরা,
গহীন ক্ষত নিয়ে একদিন সেও উড়ে,
বিহঙ্গ মেলে দেশান্তরী হয়, বাঁধে বাসা বর্ষায়।
মেঘলা সকালে সর্গীয় চায়ের পুকুরে,
শান্ত পৌরুষে সে বক নিরিবিলি চেয়ে থাকে,
চেনা অচেনা অনুভুতির দোলাদুলিতে,
সেও নিশ্চল হয়, বোবা হয়,
শিকার ও শিকারীহিন স্থির অতীত হাতড়ায়।
পুরোনো নিউরনের সংযোগ গুলি,
ছিড়ে যাক, ঝুলে যাক, মরে যাক, পচে যাক,
যতটুকু নিয়ে এসেছি, তার থেকে
মুছে যাক তোমার নিংড়ানো গন্ধ, স্পর্শ, মায়া, সবকিছু।
-----------------------------------------------------
জুলকার নাইন,
এডিলেইড,
০৪/০৫/২০২৬ ইং
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৬
মোঃ জুলকার নাঈন বলেছেন: আহত বকের পাখা উড়বেই--আমৃত্যু এ পাখা থামবার নয়। ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।
২|
০৪ ঠা মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৭
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর-আপনি যে সময় নিয়ে পড়েন, এটাই বিশেষ ভাল লাগা।
৩|
০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৫৩
ইন্দ্রনীলা বলেছেন: ঠিক তাই মুছে যাক সব স্মৃতি.....
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ ইন্দ্রনীলা । যাক মুছে, আসলেই কি মুছে যায়!
৪|
০৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫১
মোঃ জুলকার নাঈন বলেছেন: আবারও ধন্যবাদ রাজীব নুর। আসলে, কবিতা কথাসাহিত্যের মতো বিপুল জনপ্রিয় শাখা নয়। এজন্য মানুষ পড়ে না। এত কষ্ট করে রস আহরণের কি দরকার বলেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিহঙ্গ মেলে দেশান্তরী হয়, বাঁধে বাসা বর্ষায়।
.........................................................................
অরে বিহঙ্গ , বিহঙ্গ মোর
এখনি যেয়োনা , বন্ধ করো তোমার পাখা ।