| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান মানিক
শেখার নেশায় ব্লগিং করি। রাজনীতি এবং সাম্প্রদায়িক ক্যচাল এড়িয়ে চলার চেস্টা করি। ভালবাসি দেশকে,দেশের মানুষকে, মায়ের ভাষাকে এবং বাংলার সবুজ শ্যামল গ্রামকে।
এই পোস্ট পড়ার আগে স্টিকি পোস্টটি নিশ্চই পড়েছেন?? এবং সেখানে খুব ভাল ভাবে সব লিখা আছে। আমি সরাসরি ওই বিষয়ে বলব না। যারা বিষয়টা নিয়ে কাজ করেছেন বিশেষ করে আমিনুর ভাই, অপুর্ণ ভাই, রিং ভাই ,
দিকভ্রান্ত*পথিক ভাই আরও যারা আছেন সবাইকে জানাই স্যালুট আপনাদের চেষ্টায় হয়ত একটা ভাল সাড়া পরে যেতে পারেন। আপনারা ব্লগাররা আবারো একটি মহৎ কাজের উদ্যোগ নিলেন। "আমরা ব্লগার" আবারো এগিয়ে যাব অন্যায়ের বিরুদ্ধে।
নারীরা সম্মানের, তারা মায়ের জাতি কিন্তু আজ চোখের সামনে দেখতে পাচ্ছি কি?? তাদের বিভিন্ন ভাবে নির্যাতন এবং হয়রানী করা হচ্ছে। তারা যেমন ঘরের বাইরে নিরাপদ নয় তেমনি ঘরের মধ্যেও অনেকে নির্যাতিত হচ্ছে। হয়ত যেদিন অই মেয়েটি ধর্ষণের বলি হল ঠিক সময়ে হয়ত অন্য কোথাও কেউ ঈভ টিজিং বা পারিবারিক নির্যাতনের স্বীকার হয়েছে কিন্তু আমরা জানি না।
প্রকাশ্যে অপরাধীদের দৃস্টান্ত মূলক শাস্তি কামণা করি। সেই সাথে চাই ঘরে বাইরে সব ধরণের নির্যাতন বন্ধ হোক। এর জন্য সবার আগে প্রয়োজন সামাজিক সচেতনতা এবং ব্যাক্তিগত উপলব্ধি। নিজের অভিজ্ঞতা থেকে বলি খবরের কাগজে একটা ধর্ষণের খবর ছাপা হলে সেটা অনেকেই আগ্রহের সাথে পড়ি।বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতিত মেয়েটির প্রতি সহানুভূতি কাজ করে না বরং পাশবিক একটা মনোভাব নিয়েই পড়ি। এই ক্ষেত্রে যদি সহানুভুতি কাজ করত, যদি প্রতিবাদী হতাম তবে মনেহয় এইরকম ঘটনা কমে আসত। আমাদের এইরকম মনোভাব পরিবর্তন করতে হবে।
সামাজিক এবং ব্যাক্তিগত সচেতনতা বৃদ্ধি না পেলে এইরকম অন্যায় কখনই কমবে না। আজ হয়ত সেই মেয়েটির কথা আমরা জানি কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যা মান সমানের ভয়ে অনেকেই চেপে যায়।আবার পারিবারিক নির্যাতন সেটাও প্রকাশ পায় না ততটা তবে এই ক্ষেত্রে ভিকটিম কিন্তু প্রবল মানষিক বিপর্যয়ে পরে যায়। লক্ষ্য করলে দেখবেন আজকাল পবিত্র অঙ্গন বিদ্যা পীঠেও মানুষ গড়ার কারিগরদের হাতে নির্যাতিত হচ্ছে অনেকে। আজ আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে এই ধরণের ঘটান নির্মুল বা কমিয়ে আনা সম্ভব অন্যথায় নয়।
প্রতিকার থেকে প্রতিরোধ ভাল তাই প্রতিবাদকারী ব্লগার ভাইদের কাছে দাবী জানাই সামজিক আন্দোলন এবং ব্যক্তিগত উপলব্ধি বৃদ্ধির উপরেও যেন বিশেষ জোড় দেয়া হয়। যেটা ঘটে গেছে তার জন্য ত দৃষ্টান্ত মূলক শাস্তি চাইবই এর সাথে আসুন আমরা ব্লগার সবাই নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির চেস্টা করি। যদি মূল থেকেই সমস্যাটা ধুর করে দেয়া যায় ?? এবং ব্লগাররা যে কর্মসুচি গ্রহণ করেছে তা সফল করি। অন্যায়ের বিরুদ্ধের প্রতিবাদের একটা রোল উঠে গেছে । আসুন সেইসব ব্লগারদের সহযোগিতা করি।আমরা প্রমাণ করি আমরা ব্লগার সব সময় অন্যায়ের বিরুদ্ধে।
সামুকে ধন্যবাদ না দিলেই নয়। সকল কাজে ব্লগারদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
মেহেদী হাসান মানিক বলেছেন: ধন্যবাদ ভাই।
২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
"আমরা ব্লগার" টা কি? আমাকে ফেইসবুকে লগিন করতে বলে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
মেহেদী হাসান মানিক বলেছেন: একটা গ্রুপ ব্লগারদের
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
রীতিমত লিয়া বলেছেন: অসাধারণ সচেতনতামূলক পোস্ট। আমরা ব্লগারকে স্যালুট
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
মেহেদী হাসান মানিক বলেছেন: হুম
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ব্লগারদের স্যালুট।
৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ মানিক ভাই সচেতনতা মূলক পোস্টের জন্য।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
মেহেদী হাসান মানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।সুন্দর পোস্ট ভালো লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
মেহেদী হাসান মানিক বলেছেন: সচেতনতা বৃদ্ধি করতে হবে।
৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
আবছায়া বলেছেন: সচেতনতা মূলক পোস্ট ভাল লাগল।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
মেহেদী হাসান মানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৭|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন: অত্যান্ত সমসাময়ীক পোষ্ট । প্রতিবাদ চলবে প্রতিটি ঘটনা স্থলে সাথে চলবে সচেতনতা।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
মেহেদী হাসান মানিক বলেছেন: প্রতিবাদ চলবে প্রতিটি ঘটনা স্থলে সাথে চলবে সচেতনতা।
৮|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
সেলিব্রেটি ব্লগার বলেছেন: শুভ কামনা রইলো
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
মেহেদী হাসান মানিক বলেছেন: শুভকামণা
৯|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: সচেতনতা মূলক পোস্ট , এই পোষ্টের সাথে সহমত প্রকাশ করছি । প্রকাশ্যে অপরাধীদের দৃস্টান্ত মূলক শাস্তি কামণা করি। সেই সাথে চাই ঘরে বাইরে সব ধরণের নির্যাতন বন্ধ হোক।
যারা বিষয়টা নিয়ে কাজ করেছেন বিশেষ করে আমিনুর ভাই, অপুর্ণ ভাই, রিং ভাই ,দিকভ্রান্ত*পথিক ভাই আরও যারা আছেন সবাইকে জানাই ধন্যবাদ জানাই । আপনাদের সাথে সব সময়ই থাকবো ইনশাআল্লাহ্ , আপনারা এগিয়ে চলেন প্রতীবাদের ঝড় তোলেন সাথেই আছি
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মেহেদী হাসান মানিক বলেছেন: ঘরে বাইরে সব ধরণের নির্যাতন বন্ধ হোক।
১০|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: @ স্বর্না
আমরা সুর্য্যের মতো প্রখর, আমরা বাতাসের মতো ক্ষীপ্র, আমরা আকাশের মতো বিশাল , আমরা বার বার সত্যের আলোয় জ্বলে উঠি, আমরা সকল বাধা ভেংগে সামনে চলার পথ গড়ি,
"আমরা ব্লগার" !!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মেহেদী হাসান মানিক বলেছেন: আমরা সুর্য্যের মতো প্রখর, আমরা বাতাসের মতো ক্ষীপ্র, আমরা আকাশের মতো বিশাল , আমরা বার বার সত্যের আলোয় জ্বলে উঠি, আমরা সকল বাধা ভেংগে সামনে চলার পথ গড়ি,
"আমরা ব্লগার" !!!
১১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
s r jony বলেছেন: জয় হবেই আমাদের মানবতার,
জয় হোক আমাদের ব্লগ সম্প্রদায়ের।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মেহেদী হাসান মানিক বলেছেন: জয় হোক আমাদের ব্লগ সম্প্রদায়ের।
১২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
প্রিয়তমেষূ বলেছেন: ++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
মেহেদী হাসান মানিক বলেছেন: ধন্যবাদ
১৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
চন্দ্রা৯২ বলেছেন: আমরা সুর্য্যের মতো প্রখর, আমরা বাতাসের মতো ক্ষীপ্র, আমরা আকাশের মতো বিশাল , আমরা বার বার সত্যের আলোয় জ্বলে উঠি, আমরা সকল বাধা ভেংগে সামনে চলার পথ গড়ি,
"আমরা ব্লগার" !!!
-সহমত
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
মেহেদী হাসান মানিক বলেছেন: সকল বাধা ভেংগে সামনে চলার পথ গড়ি,
"আমরা ব্লগার" !!!
১৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
বাংলার-লাঠিয়াল বলেছেন: কোন কি কার্যক্রম গৃহিত হয়েছে ?
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
মেহেদী হাসান মানিক বলেছেন: স্টিকি পোস্ট
১৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
নিয়েল ( হিমু ) বলেছেন: অন্যায় আর মিথ্যার বিরুদ্ধে কারন আমরা ব্লগার ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
মেহেদী হাসান মানিক বলেছেন: অন্যায় আর মিথ্যার বিরুদ্ধে আমরা ব্লগার ।
১৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
আমি রংবাজ বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: অন্যায় আর মিথ্যার বিরুদ্ধে কারন আমরা ব্লগার ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
মেহেদী হাসান মানিক বলেছেন: হুম
১৭|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
নজরুলের লাঠি বলেছেন: যদিও আমার পেশা না তারপরও নিজেকে ব্লগার ভাবতে ভালো লাগছে। আপনাদের স্যালুট।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই বেশিরভাগ ব্লগারই পেশাদার ব্লগার নয়।
ধন্যবাদ
১৮|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: এখনই সময় ,
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
মেহেদী হাসান মানিক বলেছেন: হ্যা সময়ের এসেছে অন্যায়ের প্রতিবাদের।
১৯|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
যুবায়ের বলেছেন: অপরাধিরা দ্রিশতান্তমুলক শাস্তি পাক
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মেহেদী হাসান মানিক বলেছেন: সেটাই
২০|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
আমি-টর্নেডো বলেছেন: সব ধর্ষকদের শাস্তি চাই , ইতি পুর্বে যা ঘটে গেছে তারও বিচার চাই।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
মেহেদী হাসান মানিক বলেছেন: ধন্যবাদ
২১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
যুবায়ের বলেছেন: অপরাধিদের ফাসি চাই!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
মেহেদী হাসান মানিক বলেছেন: সেটাই তাদের প্রাপ্য
২২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
কোথাও কেও নেই বলেছেন: আমরা আমাদের মূল্যবোধ এবং বিবেক কে জাগ্রত করি। দৃষ্টি ভঙ্গী পাল্টাই।
খুব ভালো পোষ্ট। সহমত।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
মেহেদী হাসান মানিক বলেছেন: হুম
এতেই সব থেকে ভাল ফলাফল আশা করা যায়।
২৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
আদিম পুরুষ বলেছেন: অনেকগুলো কারণ এসবের জন্য জড়িত। মূল্যবোধের অবক্ষয় প্রধানত দায়ী।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
মেহেদী হাসান মানিক বলেছেন: হ্যা
আমরা যদি নিজেরা নিজেদের মুল্যবোধ জাগ্রত করি তবে এইরকম ঘটনা কমে আসবে।
২৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
ভিয়েনাস বলেছেন: ভাইডি অনেক দু:খের সাথে বলছি,,, দুনিয়া শেষের পথে তবু এখনও আমরা নারী নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য চিল্লাচ্ছি...
পোস্টের সাথে সহমত জানাচ্ছি।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাইরে যতদিন বেঁচে আছি ততদিন ত আর থেমে থাকলে চলবে না।
২৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুন লিখছেন!! লেখক আপনাকে সালাম!! শ্রদ্ধা নিন!! গ্রুপে জয়েন করলাম, আমাদের একটিভিটি এগিয়ে চলছে, ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যম্যে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়া সম্ভব হবে শুধু যদি এভাবেই নৈতিক সমর্থন ও সক্রিয় অংশগ্রহনে ব্লগ ও বাস্তবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে সাফল্য আসবেই!! যে যেখানেই আছেন, এগিয়ে আসুন... এখনি সময়, বদলে দেই একসাথে!
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
মেহেদী হাসান মানিক বলেছেন: এখনি সময়, বদলে দেই একসাথে!
২৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
শামীম আরা সনি বলেছেন: + ![]()
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ধন্যবাদ
২৭|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯
খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আপনাকেও স্যালুট আর ঘরের বাইরে নারীরা যে নির্যাতিত হচ্ছে তার প্রতিকার হল কঠোর শাস্তি আর সামাজিক প্রতিরোধ। যেমন ভারতে দিল্লীর ঘটনার সাথে জরিতদের কনো ধরনের আইনি সুবিধা দেয়া থেকে সরে দাঁড়িয়েছে আইনজীবীরা এটা কিন্তু একটা বড় সামাজিক প্রতিবাদ আর আমাদের ও সচেতন হতে হবে যেমন ভাই মানুষ অপরাধ করার পর আশ্রয় পায় সাধারণত আত্মীয় অথবা বন্ধুদের বাড়িতে যারা নারি নির্যাতন করে তাদের কোন ভাবে আশ্রয় দেয়া যাবে না। আর একটা ব্যপার আমি নিজে দেখেছি এই ধর্ষণ মামলা হাল্কা হয়ে জায় কারন বেশিরভাগ ধর্ষণ মামলা হয় মিথ্যা যেমন গ্রাম অঞ্চলে জমি বা রাজনইতিক বিরোধ নিয়ে সাধারনত এই রকম মিথা মামলা করে। তাই আসল মামলা গুলোও হাল্কা হয়ে যায়। এর একটা বিহিত করতে হবে আর একটা ব্যপার দেখা যায় ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট পয়সা দিয়ে ঘুরিয়ে দেয়া হয়। অথবা গ্রাম্য সালিশ এর মাধ্যমে আপস করে নেয় তাই এগুলো বন্ধ করতে হবে।
এবার আসা যাক আইনগত ব্যবস্থা ধর্ষণ মামলা বিনা জামিন যোগ্য করতে হবে, এবং অপরাধি প্রমান হলে ধর্ষিতর পরিবার এর যাবতীয় মামলা সংক্রান্ত খরচ এর ক্ষতিপুরন দিতে হবে। এবং মামলা অবশ্যই সর্বচ ১৮০ দিন এর ভেতর শেষ করতে হবে। আর সাজা হতে হবে ভয়াবহ।
আর যারা ঘরে নারীদের নির্যাতন করে তাদের সেই আগের দিন এর মত একঘর করে দিতে হবে। তাদের কেউ সামাজিক সাহাজ্য করবে না।
আর ভাই আমরা সব ছেলেরা নিজের ভেতর পশুকে নিয়ন্ত্রন করার জন্য একবার হলেও যেন চিন্তা করি আমাদের মা বোন আছে।
আর ইদানিং কাল এর সমাজ এ একটা প্রবনতা দেখি জা আগে ছিল না। আমরা আগে যদি কেউ মেয়েদের টিজ করতাম বা মেয়েদের সাথে প্রতারণা করতাম তাহলে আমরা দুসচরিত্র হিসাবে গন্য হতাম তখন বন্ধুরাও আমাদের বয়কট করত কিন্তু এখন দেখি মেয়েরা বা ছেলেরা কেউ টিজ করলে বা প্রতারণা করলে সেই ছেলে বা মেয়ে রাতারাতি হিট এটাও বন্ধ করতে হবে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
মেহেদী হাসান মানিক বলেছেন: হ্যা ভাই খুব ভাল বলেছেন আপনি। আমরা নিজেরা যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এইরকম ঘটনা কমে যাবে।
২৮|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
আমিনুর রহমান বলেছেন: +++
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
মেহেদী হাসান মানিক বলেছেন: এগিয়ে যান
২৯|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার পোস্ট।+
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
মেহেদী হাসান মানিক বলেছেন: হুম
৩০|
০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: +
সহমত
আমিও আমরা ব্লগারের সদস্য
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
মেহেদী হাসান মানিক বলেছেন: আমরা ব্লগার এগিয়ে যাব সব অন্যায়ের বিরুদ্ধে
৩১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর উদ্যেগ মানিক ভাই। অনেক অনেক শুভ কামনা এবং আন্তরিক ভাবে আপনাদের সহযাত্রী হওয়ার ইচ্ছা থাকল। যেহেতু ফেসবুকে খুব একটা যাইনা সেহেতু অনুরোধ থাকল ফেসবুকের আলোচনার গুরুত্বপুর্ণ অংশ সমূহ ব্লগে শেয়ার করার।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
মেহেদী হাসান মানিক বলেছেন: অপুর্ন ভাইয়ের পোস্টে চোখ রাখুন আপডেট পাবেন।
৩২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
পরিবেশ বন্ধু বলেছেন: পশুদের পাশবিকতা
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
নিজ মনে ভেবে কহ হবে কি বিচার ।
তুল আওয়াজ একটাই
অপরাধির ফাঁসি চাই
সুশীল সমাজ ++++++++++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
মেহেদী হাসান মানিক বলেছেন: তুল আওয়াজ একটাই
অপরাধির ফাঁসি চাই
৩৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি আমরা ব্লগার
৩৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সমসাময়ীক সচেতনতামূলক পোস্টের জন্য জানাই স্যালুট
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি আমরা ব্লগার
৩৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: চমৎকার সাহসী লেখা, মানিক। ভাল বলসো।
ধর্মীয় দৃষ্টীভঙ্গী, পোষাক - সব ঠিক আছে। কিন্তু সবার আগে দরকার আইনের প্রয়োগ, দ্রুত বিচার। অপূর্ণ ভাইয়ের একটা চমৎকার লেখা পড়লাম কিছুক্ষন আগে (স্টিকী টা বাদে)।
তোমাদের সবাইকে শুভ কামনা।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
মেহেদী হাসান মানিক বলেছেন: ধর্মীয় দৃষ্টীভঙ্গী, পোষাক - সব ঠিক আছে। কিন্তু সবার আগে দরকার আইনের প্রয়োগ, দ্রুত বিচার।
সহমত।
৩৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
একজন আরমান বলেছেন:
সমসাময়ীক সচেতনতামূলক পোস্টের জন্য জানাই স্যালুট
আমরা সেইদিন আলিয়াসে আলোচনা করেছিলাম এই বিষয়ে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি আমরা ব্লগার
৩৭|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
মুশাসি বলেছেন: আমরা ব্লগার। নারীর প্রতি অবমাননার প্রতিবাদ করে যাবো সবসময়। ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড করতে হবে। এক মাসের মধ্যে সব ধর্ষন মামলার নিস্পত্তি করতে হবে। এ সামাজিক আন্দোলনে সাথে আছি। সর্বোচ্চ সাধ্যমতো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
সময়োপযোগী পোষ্টের জন্য ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
মেহেদী হাসান মানিক বলেছেন: সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
৩৮|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখছেন ভ্রাতা +++++++++++++++্ ++
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মেহেদী হাসান মানিক বলেছেন: আপনি খুব ভাল কাজ করতেছেন। নিয়মিত পোস্ট আপডেট রাখুন।
৩৯|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
রীতিমত লিয়া বলেছেন: আমরা সুর্য্যের মতো প্রখর, আমরা বাতাসের মতো ক্ষীপ্র, আমরা আকাশের মতো বিশাল , আমরা বার বার সত্যের আলোয় জ্বলে উঠি, আমরা সকল বাধা ভেংগে সামনে চলার পথ গড়ি,
"আমরা ব্লগার" !!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি আমরা ব্লগার
৪০|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শায়মা বলেছেন: +++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি আমরা ব্লগার
৪১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
লোনলিফাইটার বলেছেন: দারুন পোস্ট ।সাথে আছি +++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
মেহেদী হাসান মানিক বলেছেন: সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি আমরা ব্লগার
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
মামুন রশিদ বলেছেন: 'আমরা ব্লগার' এর প্রতিটা উদ্যমি মানুষকে জানাই স্যালুট । আসুন নারী নির্যাতন আর নারীর প্রতি সহিংসতা রোধে প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসি ।
ধন্যবাদ মানিক ভাই, সচেতনতামূলক পোস্টের জন্য ।