| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান মানিক
শেখার নেশায় ব্লগিং করি। রাজনীতি এবং সাম্প্রদায়িক ক্যচাল এড়িয়ে চলার চেস্টা করি। ভালবাসি দেশকে,দেশের মানুষকে, মায়ের ভাষাকে এবং বাংলার সবুজ শ্যামল গ্রামকে।
সকালে ঘুম থেকে উঠেই শুনলাম ইমন জুবায়ের ভাই আর নেই। শুনে হতবম্ভ হয়ে গেলাম। বিশ্বাস হচ্ছিল না । ইমন ভাইয়ের সাথে আমার পরিচয় নেই। একটা ক্যাচাল করতে গিয়ে তার সম্পর্কে জেনেছি। তিনি কেমন মাপের ব্লগার ছিলেন সেটা সবার জানা আছে। এই নিয়ে বলার কিছু নাই।
জগতের চিরাচরিত নিয়মেই উনি চলে গেলেন। মেনে নিতে কষ্ট হলেও মেনে নিতেই হবে। তবে এত বড় মাপের একজন ব্লগার চলে গেলেন তার জন্য শোক প্রকাশ করব না তা হয় না। আমার অনুরোধ আজকে যেন সামুতে কালো ব্যানার টানানো হয়। আর ব্লগার সবাইকে অনুরোধ করব আপনারা আজ কালো ব্যাজ ধারণ করুন।
অনেক নতুন ব্লগার আছেন যারা হয়ত চিনেন হয়ত জুবায়ের ভাইকে চিনেন না। তিনি বেঁচে থাকলে হয়ত চিনতে পারতেন। কিন্তু তিনি আর নেই তাই তার সাথে পরিচিত হওয়ার কোন সুযোগ নেই। শুধু রয়ে গেল তার লেখা। আমি বিশেষ ভাবে অপরবাস্তব কমিটিকে অনুরোধ করব যেন এইবার ইমন ভাইয়ের লেখা দিয়ে বইটি সাজানো হয়। সবার ব্লগার ভাই বোনদের প্রতি অনুরোধ আমরা যেন জুবায়ের ভাইয়ের লেখা সংগ্রহ করি।
তার মত বড় মাপের ব্লগারকে হারিয়ে যেতে দেয়া যায় না। মৃত্যুর কাছ থেকে না পারি আসুন তার লেখাগুলুকে বাচিয়ে রাখি।আরও একটা দাবী ব্লগারদের প্রতি 'ইমন ভাইয়ের মৃত্যু সবাইকে এক প্লাটফর্মে এনে দাঁড় করিয়েছে। এই মানুষটা ব্লগের যাবতীয় ক্যাচাল, নোংরামির ঊর্ধ্বে রেখেছেন নিজেকে। ববস পুরষ্কারে যেন উনাকে নিয়ে কোন নোংরামি না হয় সেজন্য নিঃসঙ্কোচে নাম প্রত্যাহার করে নিয়েছেন। উনি আমাদের সুন্দর পথ দেখিয়েছেন, সুন্দর ব্লগিং শিখিয়েছেন। আমরাও কি সব নোংরামি, ক্যাচাল বাদ দিয়ে ইমন ভাইয়ের আদর্শে ব্লগিং করতে পারি না?
আবারো সামুতে কালো ব্যাচ লাগানোর দাবী জানিয়ে শেষ করছি।
আল্লাহ ইমন জুবায়ের ভাইয়ের মাগফেরাত কামণা করুন।
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
রবি_জল বলেছেন: চাঁপাডাঙার চান্দু বলেছেন: খুবই ভালো কথা বলেছ মানিক। সামুতে কালো ব্যাজ ঝুলানো হোক।
আর অপরবাস্তব কমিটিকে অনুরোধ করছি বিষয়টা ভেবে দেখার। ইমন ভাই আমাদের সামুর হুমায়ুন আহমেদ। এই বছর না করলে আর করা হবে না। নতুন ব্লগাররা এসে উনাকে চিনবে না।
উনার লেখাগুলো দিয়েই এবারের অপরবাস্তব সাজানো হোক।
সহমত।
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
সোহাগ সকাল বলেছেন: আমরা আশা করছি সামু কতৃপক্ষ অবশ্যই একাজটি খুব যত্ন সহকারে করবে।
প্রিয় ইমন ভাই, ভালো থেক।
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
মে ঘ দূ ত বলেছেন: সহমত। এবারের অপরবাস্তব সংখ্যা ইমনদার লেখা নিয়ে সাজানোটা আমিও মনে করি খুবই ভালো প্রস্তাব এবং আমিও সমর্থন করছি।
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
শামিল কায়সার বলেছেন: উনার আত্বার শান্তি কামনা করছি।
৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
ইউসুফ আলী রিংকূ বলেছেন: উনার আত্বার শান্তি কামনা করছি।
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: O.M.G. আমার এখনো বিশ্বাস হচ্ছে না ।
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ইমন জোবায়ের ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করি।শ্রদ্ধেয় ব্লগার মহোদয়ের কাছে ব্যপারটিতে যথাপোযুক্ত গুরুত্ব দেয়ার অনুরোধ করা হলো।তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
শরৎ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই এমনটা করা হবে। তবে একটু সময় লাগবে। তিনি সামহ্যয়ারইন তথা বাংলা ব্লগিং এর সম্পদ ছিলেন।
১০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
s r jony বলেছেন: সহমত
১১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
সহমত পোষণ করছি ||
১২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
সেলিব্রেটি ব্লগার বলেছেন: ইমন জোবায়ের ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করি। সহমত
১৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: সহমত পোষণের জন্য শরত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি অপরবাস্তবের ব্যাপারটাও উনার মাথায় থাকবে।
১৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
তানিয়া হাসান খান বলেছেন: আল্লাহ ইমন জুবায়ের ভাইয়ের মাগফেরাত করুন। সহমত
১৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
প্রিয়তমেষূ বলেছেন: আপনার সাথে সহমত।
আমি ব্লগে নতুন।ইমন জুবায়ের ভাইকে খুব অপদিন দেখেছি, ওনার ছবি চোখে ভাসছে।
ওনার কি হয়েছিলো? হঠাত করেই কি?
আল্লাহ ইমন জুবায়ের ভাইয়ের মাগফেরাত কামণা করছি
১৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
শেখ মিনহাজ হোসেন বলেছেন: অবশ্যই উনার আত্মার শান্তি কামনা করে এমন একটা কাজ করা উচিত। তবে আমার ধারণা রেগুলার অপরবাস্তব, অপরবাস্তবের মতোই থাকুক। তার স্মরণে আলাদাভাবে তার নামে একটা বই প্রকাশ করা হোক, যেখানে তার লেখাগুলো থাকবে।
১৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
সময়একাত্তর বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। রাব্বুল আলামিন উনাকে জান্নাত নসিব করুন।
১৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
ব্লাক উড বলেছেন: সামুতে আমার অন্যতম প্রিয় ব্লগার শ্রদ্ধেয় ইমন জুবায়ের আর লিখবেননা-তা ভাবতেই পারছিনা।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।
১৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: ব্লগ তো নিজের পরিবার, নিজের পরিবারেরই একজনকে হারিয়েছি । ইমন জুবায়ের ভাইয়ের অভাব সামহোয়্যারইন ব্লগে পূরন হবার নয় ।
২০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন:
ভালো প্রস্তাব ।
ইমন ভাইয়ের আত্মা শান্তি পাক।
২১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
গুরুমিয়াঁ বলেছেন: agree with you.
২২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
চাঁপাডাঙার চান্দু বলেছেন: বহুদিন ধরেই প্রবাসে, দেশের সূর্যোদয় দেখা হয়না। ইমন ভাই প্রতিদিন সকালেই ভোরের একটা ছবি ফেসবুকে দিয়ে সবাইকে শুভ সকাল জানাতেন, তখন মনে হত দেশেই আছি। আর সেটা পাবো না ![]()
২৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ইমন যুবায়ের প্রসঙ্গ
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক এই বাংলার সব হৃদয় কাননে ।
২৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
শের শায়রী বলেছেন: ইমন ভাইর বেহেশত নসীব হোক। সহমত
২৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
অপরিনীতা বলেছেন: সহমত প্রকাশ করছি আপনার সাথে।
ইমন ভাই এই সামু ব্লগ এর একটা নক্ষত্র। এই নক্ষত্র আজ এভাবে ব্লগকে, আমাদের সবাইকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে অজানা আলোর পথে পা বাড়িয়েছেন। আমাদের মনে, এই ব্লগে যেই শোকের ছায়া পড়েছে তা দূর হবে না কোনদিন......
২৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
joos বলেছেন: বিশেষ ভাবে অপরবাস্তব কমিটিকে অনুরোধ করব যেন এইবার ইমন ভাইয়ের লেখা দিয়ে বইটি সাজানো হয়।
- সম্ভব না। ওনার লেখাগুলো সঙ্কলিত করলে ৮-১০খন্ডের সিরিজ বের করতে হবে। শুধু একটি 'অপরবাস্তব' এর সাধ্য নাই ইমন ভাইয়ের লেভেল বুঝানোর।
২৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
জাহিদ হাসান বলেছেন: উনার চলে যাওয়া বড়ই অসময়ে.......অপরবাস্তবে যেন তার লেখা দিয়ে সাজানো হয় - সহমত ।
২৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: সহমত পোষণ করছি
২৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
আমিনুর রহমান বলেছেন: sohomot .
৩০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
দলছুট শুভ বলেছেন: যেখানেই থাকুন ভালো থাকুন।
অসময়ে ঝড়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র।
৩১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো প্রস্তাব। সহমত জানাই।
৩২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক
৩৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
মাক্স বলেছেন: নামাজ পড়তে গিয়ে এক বন্ধুর কাছ থেকে ইমন ভাইয়ের খবরটা শুনলাম। মেনে নিতে কষ্ট হচ্ছে।
আপনার সাথে সহমত।
৩৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
অনিক আহসান বলেছেন: একমত প্রকাশ করছি ও দাবি জানাচ্ছি। মডারেটররা সম্ভবত ইমন ভাইয়ের জানাজায় অংশগ্রহনের জন্য অফ লাইনে আছেন। তারা ফিরলে আশাকরি শোকের ব্যানার আসবে।
৩৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
একজন ছেলে বলেছেন: সহমত
৩৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সামুতে কালো ব্যাজ ঝুলানো হোক।
৩৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে কালো ব্যাজ ঝুলানো হোক।
৩৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
অদৃশ্য বলেছেন:
ইমন ভাই...
ব্লগে শ্রদ্ধা করবার মতো ব্যক্তিদের মাঝে আপনি ছিলেন উন্যতম.... কখনোতো আপনার সাথে দেখা হয়নি.... কথা হয়নি... শুধু আপনার কিছু লিখা পাঠেই আপনাকে চেনা....
আপনি হয়েগিয়েছিলেন প্রিয়জনদের একজন.... আপনি ছিলেন... এই যে এখনতো আছেন... এভাবেই থেকে যাবেন...
আপনার আত্মার মাগফিরাত কামনা করছি... আর প্রার্থনা করছি আপনার জন্য চির শান্তির...
৩৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
হাসিনুল ইসলাম বলেছেন: এই ব্লগের মূল ব্লগারদের একজনের চলে যাওয়ায় কালো ব্যাজ পরানো খুবই যৌক্তিক। তাঁর জীবনকাল নিয়ে যারা জানেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটি বৃহৎ পোস্ট তাঁর ব্লগেই স্থান করে দিতে পারে সামু্।
তাঁর পরিবারের সবাই যেন শোক সামলাতে পারেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।
৪০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: রবি_জল বলেছেন: চাঁপাডাঙার চান্দু বলেছেন: খুবই ভালো কথা বলেছ মানিক। সামুতে কালো ব্যাজ ঝুলানো হোক।
আর অপরবাস্তব কমিটিকে অনুরোধ করছি বিষয়টা ভেবে দেখার। ইমন ভাই আমাদের সামুর হুমায়ুন আহমেদ। এই বছর না করলে আর করা হবে না। নতুন ব্লগাররা এসে উনাকে চিনবে না।
উনার লেখাগুলো দিয়েই এবারের অপরবাস্তব সাজানো হোক।
সহমত।
৪১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন.
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
৪২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: নিশ্চয়ই এমনটা করা হবে। তবে একটু সময় লাগবে। তিনি সামহ্যয়ারইন তথা বাংলা ব্লগিং এর সম্পদ ছিলেন।
অপূর্ন বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
৪৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
রীতিমত লিয়া বলেছেন: মানিক ভাই ঠিক কথা বলেছেন। কালো ব্যাজ করা হোক
৪৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মিজানুর রহমান মিলন বলেছেন: সামুতে কালো ব্যাচ লাগানোর দাবী জানাচ্ছি ।
৪৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
একজন ঘূণপোকা বলেছেন: আওয়ামি লীগ আর জামাত ছাড়া আর কারো অস্তিত্বই নেই।
৪৬|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
যুবায়ের বলেছেন: ইমন জুবায়ের ভাইকে হারিয়ে আমরা একটি নক্ষত্র হারালাম।
ব্লগিং জগতে ইমন ভাই ছিলেন নিরহংকারী ক্যচালমুক্ত লেখক যিনি শুধু লিখেই গেছেন সমৃদ্ধ করে গেছেন সাহিত্যর শাখাগুলি.....
ইমন জুবায়েরের আত্নার মাগফেরাত কামনা করছি।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন। আমীন
৪৭|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
জুবেরী বলেছেন: বার বার আমার চোখ ঝাপসা হয়ে আসছে---
৪৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
মুশাসি বলেছেন: এখন বিশ্বাস হতে চায় না
৪৯|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
একজন আরমান বলেছেন:
মানিক ভাই আপনে কি হারায়া গেলেন নাকি?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: খুবই ভালো কথা বলেছ মানিক। সামুতে কালো ব্যাজ ঝুলানো হোক।
আর অপরবাস্তব কমিটিকে অনুরোধ করছি বিষয়টা ভেবে দেখার। ইমন ভাই আমাদের সামুর হুমায়ুন আহমেদ। এই বছর না করলে আর করা হবে না। নতুন ব্লগাররা এসে উনাকে চিনবে না।
উনার লেখাগুলো দিয়েই এবারের অপরবাস্তব সাজানো হোক।