| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান মানিক
শেখার নেশায় ব্লগিং করি। রাজনীতি এবং সাম্প্রদায়িক ক্যচাল এড়িয়ে চলার চেস্টা করি। ভালবাসি দেশকে,দেশের মানুষকে, মায়ের ভাষাকে এবং বাংলার সবুজ শ্যামল গ্রামকে।
বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম বেড়াতে । আমি বায়েজিদ ক্যান্টমেন্টে আগে কখন যাইনি তাই যায়গাটা অপরিচিত তাছাড় যাওয়ার পরপরই হরতাল শুরু এরপর থেকে প্রায় ৭ দিন ঘরে বন্দী । আমি আগে টিভি দেখতাম না বললেই চলে। কিন্তু অই কয়েকদিন কাজ না থাকায় এবর খবরাখবর দেখার জন্য বেশিরভাগ সময় টিভির সামনেই কাটাই।
কিন্তু ভাবী আর মা শুধু স্টার জলসা আর জি বাংলা দেখে। দুঃখের কি বলব এই বিষয় নিয়া অনেকেই অনেক লিখেছেন আমিও লিখলাম একরকম বিরক্ত হয়েই।
একটা সময় আজ রবিবার, সংশপ্তক, রঙের মানুষ এইরকম আরো নাটক বহুল জনপ্রিয় ছিল তখন স্টার জলসা ছিল কি না জানি না তবে স্টার জলসা ম্যানিয়া ছিলনা। সবাই আগ্রহ ভরে দেখত নাটকগুলো। সেই নাটক গুলো দেখে অনেক কিছুই শেখারও ছিল।
আর এখন পরিস্থিতি পালটে গেছে মা নাটক দেখা ছাড়া আমাদের মা খালা চাচীদের ঘুম আসে না। এইসব বাস্তবতা বিবর্জিত বিরক্তিকর নাটক দেখে তাদের কি আবেগ। মা নাটকটাই মনেহয় সবথেকে জনপ্রিয়। সম্পুর্ণ বাস্তবতা বিবর্জত আজগুবি একটা নাটক। কিন্তু সে নাটকটি এমন প্রভাব ফেলছে যেন রমণীরা নাওয়া খাওয়া ফেলে টিভির সামনে বসে থাকবে অবশ্য একই নাটক দিনে নাকি তিন চারবার দেখায়।
ত আমি মা নাটকের না দেখে দেশী নাটক দেখতে বললে বলে বাংলাদেশের নাটক নাকি মরা মরা। হায় কপাল বিরক্তিকর ফ্ল্যাশব্যাক, সাসপেন্স, আর অযথা একটা মানুষকে মনে পিছনে উপর নিচ থেকে দেখানো নাটক নাকি বেশী প্রাণ সঞ্চার করে। একটা কাহিনিকে অপ্রয়োজনীয় ভাবে দীর্ঘায়িত নাটক নাকি অনেক সুন্দর যেখান থেকে ভাল কিছু শেখা যায় না। পারিবারিক হিংসা বিরোধ কুবুদ্ধি পুর্ণ নাটকই বেশী জনপ্রিয়।
এসব বলে আর কি লাভ আর আমাদের স্টার জলসা ম্যানিয়ায় আক্রান্তদের দোষ দেয়ার দিন শেষ। এবার নিজের ঘরে তাকাই।
আমাদের চ্যানেল গুলো কি করছে?? স্টার জলসা জি বাংলার আদলে নাটক বানাচ্ছে। দেখে অবাক হওয়ার পাশাপাশি খুব কষ্ট পেলাম।
নির্মাতার আমার থেকে অনেক বেশী বুদ্ধিমান। তারা হয়ত বাংলা চ্যানেল বিমুখ দর্শকদের ফেরাবার জন্য এমনটি করছেন। কিন্তু
এখনও অনেকেই আছেন যারা বাংলাদেশের নাটক নিয়মিত দেখেন। তারা কথায় যাবেন?? সব কিছু স্টার জলসার মত করতে হবে?? এতে কি দর্শক ফিরবে ?আমারত মনেহয় না। যারা একবার স্টার জলসায় আসক্ত হয়ে গেছে তার ফিরবে কি করে। অইসব নাটক কি এত সহজে শেষ হবে । তাছাড়া ওদের ভাল দিক হল কম বিজ্ঞাপন দেয়া বিজ্ঞাপনের জালায় আবার অনেকেই বাংলাদেশের চ্যানেলগুলোর উপর বিরক্ত। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। স্টার জলসা স্টাইলে নাটক বানিয়ে খুব লাভ হবে বলে মনে হয় না তারা ত ফিরবেই না উল্টো আর যারা আছে তারাও মুখ ফিরিয়ে নিবে। যেমনটি হচ্ছে আমাদের সিনেমার ক্ষেত্রে। আমি অনেকে দেখেছি যারা সিনেমা দেখা বাদ দিয়ে নাটক দেখে। এইরকম চললে তারা নাটক দেখাও হয়ত ছেড়ে দিবে। তখন অবস্থাটা হবে কাকের ময়ূরের পালক লাগানোর মত। তার থেকে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আর ধারা নিয়া থাকলেই মনেহয় ভাল হয়
স্টার জলসা নিয়া মাথা ব্যাথা নাই কারণ লাভ নাই। যারা দেখা শুরু করেছে তারা একরকম আসক্ত হয়ে পরেছে। এখন আমাদের চ্যানেলগুলো যাতে গুলা স্টার জলসায় রুপান্তর না হয় সেটাই ভাবা উচিত।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
মেহেদী হাসান মানিক বলেছেন: সেটাই চিন্তার বিষয় আমরা স্বকীয়তা হারাচ্ছি।
২|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
তামিম ইবনে আমান বলেছেন: সহমত।
তবে বাংলাদেশী মিডিয়া গুলোর বিজ্ঞাপনাধিক্যের কারনে অনেকেই বাংলা নাটক পছন্দ করলেও দেখেন না।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
মেহেদী হাসান মানিক বলেছেন: যারা দেখেন না তাদের কথা আলাদা তারা কোনটাই দেখেই না।
৩|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
shfikul বলেছেন: আমাদের চ্যানেল গুলো যাই করুক না কেনো সবই বৃথা যাবে যদি বিজ্ঞাপনের আগ্রাসন বন্ধ না করে।এইভাবে বিজ্ঞাপনের ফাকে ফাকে নাটক কেনো কোনো কিছুতেই দর্শকের আগ্রহ থাকেনা।আমাদের মা খালাদের দোস দিয়ে লাভ নাই।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
মেহেদী হাসান মানিক বলেছেন: সেটাও চিন্তার বিষয়। তবে মা খালারা অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছে ।
৪|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
স্বপনবাজ বলেছেন: সহমত।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
মেহেদী হাসান মানিক বলেছেন:
৫|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
নিয়েল ( হিমু ) বলেছেন: হু কথা একদম খাটি বলছেন ভাই ।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই বড় দুঃখের কথা
৬|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
শিপন মোল্লা বলেছেন: দুঃখজনক ভারতের প্রভাবে আমাদের নিজস্ব কালচার দেন ধারনা দেশিয় ঐতিহ্য ভিকে হয়ে যাচ্ছে। এই থেকে মুক্তি চাই।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
মেহেদী হাসান মানিক বলেছেন: মুক্তি চাই
৭|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২
বাংলার হাসান বলেছেন: সহমত
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মেহেদী হাসান মানিক বলেছেন:
৮|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
মামুন রশিদ বলেছেন: পোস্টে পিলাচ++++++
অনেক মিসাইছি মানিক ভাই । ফিরে আসায় অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ![]()
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মেহেদী হাসান মানিক বলেছেন: আমিও আপনাদের সবাইকে মিস করছি
৯|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত তবে আমাদের কিছু অভিনেত্রি চারিত্রিক অবস্থা খুব খারাপ তাদেরও পরিত্যাগ করা উচিৎ
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে এটা নিয়ে একেক জনের মতামত একেক রকম পাওয়া যাবে।
১০|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কিছু অভিনেতাও বটে
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে এটা নিয়ে একেক জনের মতামত একেক রকম পাওয়া যাবে।
১১|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
একজন আরমান বলেছেন:
প্রচার মাধ্যম , এক অদৃশ্য শত্রু
সহমত।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
মেহেদী হাসান মানিক বলেছেন:
১২|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১
অন্যসময় ঢাবি বলেছেন: Moral character, is that the only parameter to determine the artistic quality of an actor or actress ? How Selucas !!
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
মেহেদী হাসান মানিক বলেছেন: নৈতিক চরিত্র নিয়ে আমার কোন কথা নাই।
১৩|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল পর্যবেক্ষণ। সহমত।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
মেহেদী হাসান মানিক বলেছেন:
১৪|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্য কথারে ভাই। +++
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
মেহেদী হাসান মানিক বলেছেন: আসলেই সত্যি
১৫|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
বোকামন বলেছেন: হূম .....
সমস্যার সুত্র আরো গভীরে ....
লিখতে থাকুন
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
মেহেদী হাসান মানিক বলেছেন: সুত্রটা এখনও ধরতে পারি নাই তবে নিজেদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে দেখে খারাপ লাগছে।
১৬|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
বোকামন বলেছেন: নিজেদের সংস্কৃতি আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে ...
বড় কষ্ট হয় ভাই !
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
মেহেদী হাসান মানিক বলেছেন: সহমত
১৭|
২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৮
শামীম আরা সনি বলেছেন: হম। এ নিয়ে আমার ও একটা পোস্ট আছে।
লিংক
Click This Link
দেখতে পারেন ![]()
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
মেহেদী হাসান মানিক বলেছেন: খুব ভাল লিখেছেন যদিও আগেই পড়েছিলাম।
১৮|
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
একজন আরমান বলেছেন:
কি রে ভাই এমন ইমো কেন?
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাইরে ইডাই আমার দুক্কের ইমো
১৯|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
আমি তুমি আমরা বলেছেন: সহমত
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মেহেদী হাসান মানিক বলেছেন:
২০|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sundor likhecen. +++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
মেহেদী হাসান মানিক বলেছেন: উপলব্দি করার জন্য ধন্যবাদ
২১|
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
মাক্স বলেছেন: স্লামালিকুম।
আছেন কিরাম? ![]()
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মেহেদী হাসান মানিক বলেছেন: অয়ালাইকুম
কিঠারে
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন: ইদানিং আমাদের চ্যানেল গুলো ভারতীয় নাটক কে ফলো করছে , এতে আমাদের নিজস্ব দেশিয় ঐতিহ্য হাড়িয়ে যাচ্ছে ।