নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য দেখেই হইসনে খুশি আড়ালে তার মেঘ থাকে

মেহেদী হাসান মানিক

শেখার নেশায় ব্লগিং করি। রাজনীতি এবং সাম্প্রদায়িক ক্যচাল এড়িয়ে চলার চেস্টা করি। ভালবাসি দেশকে,দেশের মানুষকে, মায়ের ভাষাকে এবং বাংলার সবুজ শ্যামল গ্রামকে।

মেহেদী হাসান মানিক › বিস্তারিত পোস্টঃ

মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাই বোনদের সহযোগিতা কামনা করছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

লেখাটা পড়লে আপনার গালে খুব জোরে একটা থাপ্পড় পরবে। সুতরাং মানসিকভাবে প্রস্তুত হোন। থাপ্পড় খাওয়ার জন্য অবশ্য আপনাকে একটু প্রাক্টিক্যাল ক্লাসও করতে হবে।



মূলকথাঃ আমরা বাঙালীরা কত নীচ আজ এইটার একটা উদাহরন দিব। http://www.google.com.bd/ তে যান এবার ‘Mother’ লিখে সার্চ দেন। এবার ফলাফল গুলো দেখেন। কি দেখলেন? এবার আরেকটা কাজ করেন খাঁটি বাংলায় ‘মা’ লিখে সার্চ দেন যাদের বাংলা লেখার কোন সফট নাই তারা আমার এই লেখা থেকে কপি করে সার্চ দেন। এবার ফলাফল গুলো দেখেন। কি দেখলেন?



কেবলমাত্র ভাষাগত পার্থক্যের কারনে ‘মা’ এই পবিত্র শব্দটি সার্চ করলে কত নোংরা লেখা আমরা দেখতে পাই। আমার প্রশ্ন হলঃ

১। ‘মা’ কি এতই সস্তা একটা শব্দ?

২। ‘মা’ কি কোন চটি শব্দ?



বাংলাদেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি, এদেশে ব্লগারের সংখ্যা বেশি, বিশ্বের নামী দামি কোম্পানির ওয়েব সাইটের এস ই ও(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) করা হয় বাংলাদেশী ফ্রিল্যান্সার দিয়ে, এদেশের আর্টিকেল রাইটাররা বিশ্বমানের। তাহলে ‘মা’ শব্দটি লিখে গুগলে সার্চ দিলে নোংরা রেজাল্ট আসবে কেন?



কারন আছে। আমি কাউকে ছোট করছি না। নিচে কারণগুলো একটু দেখেন

১। টেক বিষয়ক ব্লগ ছাড়া যারা নিজের মনের তাগিদে ব্লগিং করে তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারনা নাই।

২। যারা জানে এস ই ও কি তারা বাংলায় ব্লগিং করে না, তারা ছোটে বিদেশি কোম্পানির কন্টেন্টের এস ই ও করার জন্য। আর তা না হলে চেষ্টা করে নিজের একটা ইংরেজি ব্লগ খুলে কিভাবে তাতে গুগল অ্যাডসেন্স লাগানো যায়।

৩। কিছু নিচু শ্রেনীর বেজন্মা সন্তান আছে যাদের কাজ চটি লেখা। এমনকি ‘মা’ নিয়েও এই বেজন্মাদের চটি লিখতে হয়।



আমার কথা ‘সেক্স’ শব্দটি লিখে সার্চ দিলে সেক্স বিষয়ক যা খুশি আসুক, ‘চটি’ শব্দ লিখে সার্চ দিলে যা খুশি আসুক আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু ‘মা’ লিখে সার্চ দিলে কেন নোংরা গল্প আসবে? আমাদের কি কিছুই করার নাই?



আজ থেকে ১৩ বছর আগে আমি ক্লাস ফাইভে পড়তাম। তখন কখনো ভাবিনি নিজের একটা ফোন থাকবে, নিজের একটা কম্পিউটার থাকবে, এত সহজে পৃথিবীর সমস্ত মানুষের সাথে কানেক্টেড হতে পারব। অথচ আজ সেই জিনিসগুলোই বাস্তব। তাহলে চিন্তা করেন এর পরের ১৩ বছরে কি হবে?



আমার সন্তান, আপনার সন্তানের পড়াশুনা থেকে সব কিছুই হবে অনলাইন ভিত্তিক। যদি এইভাবেই চলতে থাকে তাহলে ভাবেনতো যদি আপনার সন্তান ‘মা’ লিখে গুগলে সার্চ দেয় তাহলে সে কি শিখবে? মা সম্পর্কে তার ধারনা কি হবে?



আপনাদের সবার বিবেকের কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম।






উপরের লেখাটি Mahmudul Hasan ভাইয়ের লেখা একটি স্ট্যাটাস।



বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে । আপানাদেরও ভাবাবে। সাধারণ ভাবে যে জিনিসগুলা বেশী সার্চ করা হয় বা যেই বিষয় সম্পর্কে বেশী আর্টিকেল

লেখা হয় সেগুলোই সার্চ ইঞ্জিন প্রাধান্য দেয় এছাড়া কিওয়ার্ড অনুযায়ী অপ্টিমাইজ করলেও সার্চ ইঞ্জিনে ভাল র‍্যাঙ্ক পাওয়া যায়।



এখন আমাদের কি করণীয় ??

আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হচ্ছে মা সম্পর্কে ভাল লেখার অভাবটা আমাদেরই পূরণ করতে হবে। আমরা কি পারি না ?? কিছুটা সময় মায়ের জন্য ব্যয় করতে?? আমরা যারা ভাল আর্টিকেল লিখতে পারি তারা ভাল ভাল আর্টিকেল লিখতে পারি তারা মা নিয়ে ভাল ভাল আর্টিকেল লিখুন । আর যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে ভাল জানেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের টিপস দিয়ে সহযোগিতা করুন।

ব্লগার ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা মা নিয়ে পোস্ট করুন ট্যাগ লাইনে মা শব্দটি দিতে ভুলবেন না। আমার সম্মিলিত প্রচেস্টা চালালে অই সমস্ত সাইট বা লেখাগুলাকে হটিয়ে দেয়া অসম্ভব কিছু না।



আসুন মা শব্দটির পবিত্রতা রক্ষা করি। আপাতত আলোচনার জন্য আমাদের গ্রুপ বা এই পোস্টে খেয়াল রাখুন





মাহমুদুল হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।



মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

ভোরের শিশির । বলেছেন: ভাই আমাদের দেশে কিছু কুলাংগার আছে । ওগোর পাছায় বাশ দিলে সব ঠিক হয়ে যাবে ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপারটার খুবই লজ্জাজনক ! এর জন্য আমরাও কিছুটা দায়ী !
খুব দ্রুত এটা কমিয়ে আনা সম্ভব ! মা শিরোনামে যদি সামুর ৫০-৬০ জন ব্লগার পোষ্ট করেন , এবং এগুলাতে ভিসিট হতে থাকে অন্তত দুই দিন তাহলে অচিরেই গুগলে মা লিখে সার্চ দিলে সামুর পোষ্টগুলো আসবে ! দেখি কি হয় ! আমি প্রস্তাব রাখলাম !

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

ফ্রিঞ্জ বলেছেন: খুবই ডিস্টার্বিং! আরো কিছু ভাল শব্দ আছে... টাইপ করলেই চটি পেইজ আসে। দেখলেই মেজাজ খারাপ হয়! X( X(

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

একবার আমার বাচ্চাকে পড়াতেই নেটে একটা শব্দ লিখে সার্চ দিয়ে ইমেজে আমার যে অভিজ্ঞতা হয়েছে, কী আর বলবো ।

খুব ভাল শেয়ার...মাথায় রাখলাম...কাজে লাগাবো খুব ভালো করেই ইনশাহআল্লাহ ।।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: যেসব শব্দ লিখে মানুষ বেশি বেশি সার্চ করে গুগল সেইগুলোকে সাজেশনে দিয়ে দেয় । সাজেশন দেখেই বোঝা যায় মানুষ কোন শব্দগুলোকে বেশি খোজে ।

মানুষের রুচিবোধ কতোটা নিচে নেমে গেছে এসব দেখে বোঝা যায় ! ভালো প্রসংগে লিখেছেন মানকি ভাই ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো পোষ্ট! খুবই দুঃখজনক একটি পরিস্থিতি। মানুষের রুচিবোধের প্রতি আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে।

দয়া করে শিরোনামের "কামণা" বানানটি শুধরে নিন। কামনা হবে।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:



খুবই লজ্জাজনক ও দুঃখজনক।
পোষ্টের জন্য ধন্যবাদ মানিক।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

শেখ মোসতাক আহমেদ বলেছেন: আমাদের কিছু একটা করা উচিত । সুন্দর লেখার জন্য ধন্যবাদ

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

এন এফ এস বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: যেসব শব্দ
লিখে মানুষ বেশি বেশি সার্চ করে গুগল
সেইগুলোকে সাজেশনে দিয়ে দেয় ।
সাজেশন দেখেই বোঝা যায় মানুষ কোন
শব্দগুলোকে বেশি খোজে ।
মানুষের রুচিবোধ কতোটা নিচে নেমে গেছে এসব
দেখে বোঝা যায় ! ভালো প্রসংগে লিখেছেন মানকি ভাই (!)


আমার মতে একটা কাজ করা যায় চলুন আমরা সবাই মা নিয়ে বিভিন্ন ব্লগে আর্টিকেল লিখি তারপর বিভিন্ন সাইটে যেখানে খুবই কম খরচে ভিজিটর কেনা যায় সেখানে তা সাবমিট করি দুই এক ডলারেই চটি গল্পকে ছাপিয়ে ভালো লেখাগুলো সার্চ ইঞ্জিনে সামনের দিকে চলে আসবে আর গুগলে রিপোর্ট সাবমিট করা যায় সেটাও করা উচিৎ আরো একটি ব্যাপার হল এভাস্টে সাইট সম্পর্কে ভোট দেয়া যায় এভাস্ট ইন্সটল থাকলে এড অন টা তে ক্লিক করলেই লাল হলুদ সবুজ রেটিং করা যায় অনেকে যদি লাল টা রেইট করে তবে সাইট টা ভাইরাস এলার্টে লাল হয়ে থাকবে এবং অনেকেই সেখানে ঢুকবে না এতে করে সার্চ ইঞ্জিনে তা প্রথম দিকে আর আসবে না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

মেহেদী হাসান মানিক বলেছেন: ভিজিটর কেনার ব্যাপারটি ঠিক বুঝলাম না। আপনি যদি ভাল আর্টিকেল লিখেন তারপরে আমরা সবাই মিলে নিয়মিত ভিজিট করি তাহলেই হয়ে যায়। আর ভিজিটর কেনার বিষয়টি অনেকটা ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যায় যেটা পরবর্তিতে খারাপ ফল দিতে পারে।মনে রাখতে অইসব সাইটগুলোর ভিজিটর কিন্তু অনেক কজেই তাদের ডাউন দিতে গেলে ইউনিক ভাবেই এগুতে হবে। এর জন্য আগে আমাদের নিজেদের ইউনিক লেখা লেখতে হবে কপি পেস্ট চলবে না।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০

নূর আদনান বলেছেন: আচ্ছা এই বেজন্মাগুলোর কি বাবা-মার পরিচয় আছে?? X(( X(( X((

আমি এদের সম্পর্কে আর কিছু ভাবতে পাচ্ছিনা।

আচ্ছা এইসব নোংরা কনটেন্ট ওয়েব থেকে কিভাবে সরানো যায়।

আমার মনে হয় সবাই মিলে চেষ্টা করলে এসব হটানো সম্ভব।
আর সবাই টিপস্ শেয়ার করবেন।

স্বপ্নবাজ অভি ভাইয়ের সাথে একমত

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খুবই লজ্জাজনক ও দুঃখজনক


কোন একটি পদক্ষেপ নেয়া জরুরী।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: খালি দুঃখ না জানিয়ে আমি যেটা বললাম সেটা কেউ করবে নাকি সেটা আলোচ্য হওয়া উচিৎ ! এই পোষ্টেই সিদ্ধান্ত নেয়া যায় কয়জন , কবে, কে মা
শিরোনামে ভালো পোষ্ট দিবে !
পোষ্টের সংখ্যা এবং ভিসিট যথেষ্ট হলেই কেবল ওগুলাকে নিচে নামানো যাবে ! মানিক ভাই কই ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

মেহেদী হাসান মানিক বলেছেন: হ্যা ভাই। আমাদের আগে নিজেদের ইউনিক লেখা লেখতে হবে। এবং খেয়াল রাখতে হবে আমাদের আর্টিকেল এর মধ্যে যাতে ৩ % মা শব্দ থাকে। তারপর এগুলো বিভিন্ন ব্লগে পোষ্ট করতে হবে এবং আমাদের নিয়মিত কিছুদিন ভিজিট করে যেতে হবে তবেই তাদের হটানো সম্ভব হতে পারে।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: খুবই লজ্জাজনক ও দুঃখজনক। :(

পোষ্ট দাতাকে ধন্যবাদ।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

দুরন্ত-পথিক বলেছেন: খুবই দুঃখজনক । পোষ্ট পরে মন খারাপ হইছে । :( :( :(

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

এহসান সাবির বলেছেন: লজ্জাজনক ও দুঃখজনক।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

বশর সিদ্দিকী বলেছেন: চটি পিয়ালদের অবদান।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

আমি ইহতিব বলেছেন: দারুন একটি বিষয় তুলে ধরেছেন। গতকালই পোস্টটি পড়েছি আর পড়ার পর বাস্তবিকভাবেই মনে হয়েছে খুব জোরে একটা থাপ্পড় খেলাম। মাহমুদ ভাইকে ধন্যবাদ এমন একটি বিষয় সবার নজরে আনার জন্য।

চেষ্টা করবো খুব শিঘ্রই মা কে নিয়ে কিছু লেখার।

এ ব্যাপারে টেকি ভাই ও আপুদের পরামর্শ আশা করছি।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চিন্তা করার মত বিষয়। মা হলেন সবার পরম শ্রদ্ধেও।সেই সম্মানের জায়গাটি যেখানে এমনভাবে হেয় করা হয় সেটির একটা বিহীত হওয়া দরকার।


মায়ের তুলনা নাই
তার ব্যাপারে অশ্রদ্ধা হলে কোন ক্ষমা নাই।

আমার ছোট বেলার একটা ঘটনা মনে পরে গেল।স্কুলে যাচ্ছি আমি আর এক সহপাঠি। চলার পথে এক পর্যায়ে একটা ছেলে সহপাঠির মাকে তুলে অশালীন কথা বললো। ব্যাপারটা আমার লাগলো দারুণ। বদমাশটাকে কলার ধরে শুন্যে ঝুলিয়ে রেখেছিলাম। দম বন্ধ হয়ে যখন খুব কষ্ট পাচ্ছিল তারপর ছেড়ে দেই।এবং নাকে খত দিতে বাধ্য করেছিলাম।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

সকাল রয় বলেছেন:
মা ' নিয়ে গল্প লিখবো রুখে দেবো এসব

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

পাগলাগরু বলেছেন: google e gia "mother" dia search deoner dorkar ta ki? apne nijei abar choti writer kina ke jane

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনি অতি সত্তর নিচের ঠিকানায় যোগাযোগ করেন আপনার নিরাময় প্রয়োজন

২১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা খুবই দুঃখজনক, লজ্জাকর ও ঘৃণ্য। প্রস্তাবিত পদক্ষেপগুলো, বিশেষ করে এন এফ এস ও অভি ভাই যেটা বললেন, সেগুলো করা জরুরি।

২২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

তাসজিদ বলেছেন: জানি না কোন কুত্তা গুল এসব লেখে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.