| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান মানিক
শেখার নেশায় ব্লগিং করি। রাজনীতি এবং সাম্প্রদায়িক ক্যচাল এড়িয়ে চলার চেস্টা করি। ভালবাসি দেশকে,দেশের মানুষকে, মায়ের ভাষাকে এবং বাংলার সবুজ শ্যামল গ্রামকে।
আজ থেকে শুরু হয়েছে Blood Alert এর যাত্রা ।
প্রথমেই জেনে নেই Blood Alert আসলে কি ?
Blood Alert একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যা দ্বারা অসহায় মানুষের জন্য রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবক গন দেশের যে কোন স্থানে থাকা অন্যান্য স্বেচ্ছাসেবক বা রক্তদানকারীদের কাছে রক্তের গ্রুপ ও রোগীর অবস্থান বিষয়ক তথ্য খুব দ্রুত আদান প্রদান করতে পারেন ।এতে রক্ত সংগ্রহ দ্রুত হয় ।
Blood Alert কিভাবে কাজ করে ?
এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি । প্রথমে একজন স্বেচ্ছাসেবক/ রোগীর আপনজন Blood Alert এর কর্মিদের সাথে যোগাযোগ করেন , এখানে বলে রাখি Blood Alert এর কর্মিদের Blood Army বলা হয় । আপনিও চাইলে যোগ দিতে পারেন এই রক্ত সৈনিক দলে । সেজন্য আপনাকে নিচের লিংকে যেতে হবে ।
http://goo.gl/Lz1Mwf
Blood Alert কর্মি তখন এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত সার্ভারে রোগীর প্রয়োজনীয় রক্তের গ্রুপ ও যোগাযোগের যাবতীয় তথ্য প্রদান করে ।
তথ্য প্রদান করার সাথে সাথে Blood Alert এর ডাটাবেজে সংরক্ষীত সকল রক্তদানকারী সদস্যদের মোবাইলে একটি ক্ষুদে বার্তা পাঠায় যাতে রোগীর রক্তের গ্রুপ ও যোগাযোগের তথ্য দেয়া থাকে । এভাবে দ্রুত রক্ত সংগ্রহ করতে Blood Alert কাজ করে ।
একটু গভীরভাবে বলা হলে এটা বলা যায় যে , ক্ষুদে বার্তা পাঠানোর সময় Blood Alert এর বুদ্ধিমান ডাটাবেজ শুধু মাত্র সংশ্লিষ্ঠ গ্রুপের ডোনারদের মধ্যে যারা রোগীর কাছাকাছি অবস্থান করছেন তাদের কাছে ক্ষুদে বার্তাটি আগে পাঠায় ।
আজকে প্রথম যে ক্ষুদে বার্তার মাধ্যমে Blood Alert তার যাত্রা শুরু করলো তার একটি স্কিনশট 
এই রোগীটি আমাদের খুবই পরিচিত সামু ব্লগার জাহিদ ভাই'র মামা । এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে রক্ত সংগ্রহ হয়ে যায় । ওনার প্রতিক্রিয়া ছিলো খুব আনন্দের ।
বর্তমানে Blood Alert পদ্ধতিটির যাবতীয় ব্যায়ভার বহন করছেন এর উদ্ভাবক ও আলবারাকা ফ্যাশন গার্মেন্স ।
ভবিষ্যতে Blood Alert যা করতে চায় :
একটি সাইটে প্রয়োজনীয় রক্তের তথ্য পোস্ট করার সাথে সাথে সেটা ক্ষুদে বার্তা আকারে ডোনারের কাছে চলে যাবে ।
আশাকরি কিছু মানুষের পরিশ্রমের ফসল এই পদ্ধতিটি টিকে থাকবে আমাদের মাঝে আর আর রক্ত নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের কাজকে আরও গতিশীল করবে ।
সামু ব্লগ কর্তৃপক্ষ সহ সবার আন্তরিক সাহায্য সহযোগিতা কামনণা করছি।
সবাই আমরা সবার তরে, রক্ত দিন জীবন বাচান।
** Blood Alert / ব্লাড এলার্ট**
[বি: দ্র: পদ্ধতিটি সম্পূর্ন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ]
২|
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২
মামুন রশিদ বলেছেন: শুভ হোক শুভ উদ্যোগময় পথচলা । শুভ কামনা ।
৩|
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন আপনি নেই ব্লগে। সুস্বাগতম ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো একটা কাজ। হুমায়ুন তোরাবের একটা পোষ্ট দেখেছি। সবাই যারা এই নিয়ে কাজ করছেন, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।