নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Candle in the Wind

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

মেহরাব শাহরিয়ার

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিবনা।

মেহরাব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ঈদের স্মৃতি : বাড়ি ফেরা শেষে বাসায় ফিরে আসা

১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:১৬

৩ বছরে আমি বোধ হয় অনেক বদলে গেছি ,নয়ত গ্রামের পথে যার সাথেই দেখা হয়েছে ......১ সেকেন্ড থমকে দাড়িয়ে জিজ্ঞেস করবে কেন ........."তুমি ওমুকের ছাওয়াল না ? তোমার আব্বা আয়সে ?" , এত বদলে যাওয়ার পরও কের অনুভব করি মনটা পড়ে আছে সেই পেছনের দিন গুলোতেই । উপজেলা সদরটা পার হলেই বাসের বাইরে মাথা গলিয়ে নিষ্পলক চেয়ে থাকতাম, চৌরাস্তার পাশে যেখানে ঢালটা নেমে গেছে তার অপেক্ষায় । এবার গাড়িতে গিয়েছি ,ঝাকিহীন নিচু বাহনে দৃষ্টিটা বদলে গেল ,বাসের জানালা থেকে যেমন করে গ্রামটাকে আমি দূর থেকে দেখি, তার দেখা পাওয়া হল না, চৌরাস্তাটা চিনলাম একদম চৌরাস্তায় দাড়িয়ে ।খারাপ লাগলো , লক্কর ঝক্কর বাসগুলো মিস করলাম অনেক।



ঢাল বেয়ে একটু নেমেই সামনের বটগাছটা একই রকম , ১৯ বছরের স্মৃতিতে এতটুকুও বদলায়নি , বটের ছায়ায় নেমে আসা মেঠো পথ ধরে একটানা সোজা চলে গেলে বড় পুকুরের পাশের বাড়িটাই আমার দাদার বাড়ি । বাসে চড়ার দিনগুলিতে এ পথটুকু হেটে এসে নিঃশব্দে বাড়িতে ঢুকে পড়তাম , অনেক জায়গা জুড়ে থাকা বাড়িটার অন্দরমহলে ঢুকে যে চমকটা দিতাম , গাড়ির ইন্জিনের শব্দে সেটাও এবার মিস করলাম ।অনেকদিন পর অনেকগুলো চাচা ফুপু , চাচাত ফুপাত ভাই বোনরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে একসাথে হয়েছি ।আমার সামনে দাড়িয়ে থাকা এতগুলো হাসিমুখের দীপ্তিতে যাত্রাপথের সবটুকু ক্লান্তি নিমিষেই হার মানলো ।





৭/৮ বছর আগে টানা ২/৩ বার জমিয়ে ঈদ করেছিলাম দাদার বড়িতে , সে সময়কার ৩/৪ জন বিয়ে করে সংসারী হয়ে অন্য জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে , শোরগোল তাতে মোটেও কমেনি ,উঠান জুড়ে উচ্ছল নতুন পিচ্চিগুলোর আনন্দ দেখে ভীষণ ভাল লাগা এসে ভর করলো ।



আমরা যারা ৪/৫ বছর আগের টিনেজ বয়েসটা পার করে পুরনো হয়ে যাওয়া সংসারী আর নতুন আলো করে আসা পিচ্চিগুলোর মাঝে সেতু হয়ে আছি , দল বেধে চললাম পুকুরে গোছল করতে ।আগে থেকেই দু'একজন সাথে বরশি নিয়ে রেডি , কিন্তু মাছ ধরার অভিজ্ঞতাটা ভালো হল না , শেষমেষ অন্যদের ধরা মাছের ঝুড়িটা চাচীর কাছে দিয়ে খানিকটা ক্রেডিট নিলাম।



ইফতারের পর আমার সমবয়েসী কাজিনদের সাথে ,পদ্মা নদীর পাশে বাধের উপর "সুবলদার বিখ্যাত আলুর চপের" খোজে বের হলাম । দোকানটা নাকি দুই বছর আগে সরিয়ে নেয়া হয়েছে ।একটা ভ্যান ভাড়া করে এরপর গেলাম সাতবাড়িয়া ইউনিয়নে ছানার জিলাপী,সন্দেশ আর প্যারা মিষ্টির স্বাদ নিতে ।রাতের ফিরতে ফিরতে বেজে গেল রাত সাড়ে নয়টা ...........গ্রামে তখন অনেক রাত , সবাই শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে , সারাদিনের ক্লান্তিটা টের পেতে থাকলাম তখন , এত সকাল সকাল ঘুমিয়ে পড়াটা অনুচিত হবে ভাবতে ভাবতেই কখন যেন ঘুমে হারিয়ে গেলাম .............পরের দিন সকালটা ঈদের সকাল .........



ছবি :

১। যাবার পথে করতোয়া নদী

২। পুকুরে গোছল

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-২

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৪

নাজিরুল হক বলেছেন: নিজের গ্রামটাকে খুব মিস করছি।
সুন্দর লেখার জন্য ৫।

২| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৭

আমি কে বলেছেন: হুমম...

৩| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৯

তানজিলা হক বলেছেন: আপনার কাজিনের গান শুনা হয় নি?আপনার এই ছবিটা দেখে একটা কবিতা মনে পরল:

৪| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫০

সাইফুর বলেছেন: ভাই..সুন্দর করে লিখেছেন...ধন্যবাদ.....৫দিতেই হবে তাই দিলাম...

৫| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫২

আমি কে বলেছেন:

৬| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ @নাজিরুল , আপনার গ্রাম কোথায় , শেষ কবে গিয়েছিলেন ?
@আমি কে , পড়ার জন্য ধন্যবাদ
@তানজিলা , কোন কিছুই অপূর্ন রাখিনি এবার , পরের লেখায় লিখবো

৭| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৬

বিরহী বলেছেন: সুন্দর লেখা , গ্রামে যেতে ইচ্ছে করছে খুব

৮| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০৭

নাজিরুল হক বলেছেন: কিশোর গঞ্জের কটিয়াদী। @ মেহরাব শাহরিয়ার।

৯| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: @ আমি কে ,নাহ থাক , পেস্ট করে আর বিপদে ফেইলেন না , যিনি প্রথমবার কমেন্ট করসে , তার কাছে শুনে মুছে দেব । ঈদ কেমন হলো ?
@ তানজিলা হক আপনার বড় কমেন্টগুলো পড়তে পারছি না ।

১০| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:১৪

আমি কে বলেছেন: বালু বালু ঈদ হইছে!!

১১| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:১৯

তানজিলা হক বলেছেন: ভাই ইংলিসে লিখা উঠছে না কবিতাটা তাই বাংলাতে উচ্চারন করে লিখছি:
"দা ট্রিয আর ইন দেয়ার আটাম বিউটি
দা উডলেন্ড পাথ আর ড্রাই
আন্ডার দা অক্টবর টুইলাইট দা ওয়াটার
মিরোরস এ স্টিল স্কাই
আপন দা ব্রিমিং ওয়াটার এমোং দা স্টোনছ
আর নাইন-এন্ড -ফিফটি সোয়ানছ............................."
ছবিটা সুন্দর হয়েছে..............৫

১২| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২১

আমি কে বলেছেন: এইটা কিসের গান? @ তানজিলা আপু

১৩| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯

তানজিলা হক বলেছেন: আমি কে@ডব্লিউ .বি.ইয়েটছ এর কবিতা।

১৪| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯

সাইফুর বলেছেন: এইটা কিসের গান? @ তানজিলা আপ

১৫| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩০

আমি কে বলেছেন: বাপের জন্মেও নাম শুনি নাই!

১৬| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩২

তানজিলা হক বলেছেন: আমি কে@মায়ের জন্মে শুনবেন ইনশাল্লাহ

১৭| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৩

আমি কে বলেছেন: হুমম,

১৮| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: @তানজিলা হক , কবিতাটা আমার ছবির চেয়ে আরও বেশি সুন্দর । কষ্ট করে বাংলায় টাইপ করে দেবার জন্য Thanks

১৯| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০২

তানজিলা হক বলেছেন: ইট্স মাই প্লেজার মি.শাহারিয়ার
কিন্তু ওয়ার্ড ইজ নট মোর বিউটিফুল দেন নেচার

২০| ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৬

ফারহান দাউদ বলেছেন: হুম,রোমান্টিক হচ্ছে,হচ্ছো।

২১| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: ফারহান , টেরেন্স পিনেরু স্যার "রোমান্টিক" এর প্রকৃত meaning বুঝিয়ে দিয়েছিল আমাদের , মনে আছে ? ঐরকমটা হতে পারতাম যদি ধন্য হতাম ।

২২| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৬

আবূসামীহা বলেছেন: ৫

২৩| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ @আবূসামীহা, কেমন কাটলো আপনার ঈদ ?

২৪| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৯

ঝড়ো হাওয়া বলেছেন: সুন্দর বর্ননা।
আমার কখনো গ্রামে ঈদ করা হয় নি।

২৫| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৩

আবূসামীহা বলেছেন: প্রবাসের ঈদ, আর কেমন কাটবে?
ঈদের একটা জামাআত আমাকে পড়াতে হয়েছিল। এরপর দূপরে এক ঝাঁক তরুণ এসেছিল আমার বাসায়। তাদের আপ্যায়ন করতেই সন্ধ্যা। সন্ধ্যের পর একজনের বাসায় দাওয়াত খাওয়া।
পরের দিন দূপুরে ইস্ট নিউ ইয়র্কে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়া। সেখানেই সেদিন শেষ। এর মাঝে আবার বাংলাদেশে ফোন করা। তারপর আবার প্রাত্যহিক রুটিন কাজে ব্যস্ত হয়ে যাওয়া।
এই আর কি!

২৬| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: @সামীহা ভাই , আপনাদের কষ্টের কথাগুলো শুনলে খারাপ লাগে । আমার ফ্রেন্ড ফ্লোরিডায় থাকে , ঈদ আসলেই দেশকে মিস করে খুব । শুধু ওর জন্য আমি দোয়া করতে থাকি সমস্ত ঈদ যেন শনি বা রবিবারে হয় , তাতে একটু কষ্ট কম পাবে হয়তো।
এবার উইক এন্ডে পেয়েছিল , ওদের ওখানে সউদির সাথে মিল রেখে ঈদ হয়না ।
ঈদের নামাজ পড়িয়েছেন ? দারুন তো
@ ঝড়ো হাওয়া , ধন্যবাদ আপনাকে

২৭| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৩

মানবী বলেছেন: মজার ঈদ করেছেন! সুন্দর বর্ণনার জন্য ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।

পোস্ট পড়ার পর লক্ষ্য করেছি 'করতোয়া" নদীর ভৌগলিক অবস্থান মনে করতে পারছিনা :( !

২৮| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: মানবী আপু , আপনি পড়েছেন দেখে ভাল লাগলো ।
আমাদের দেশের বাড়ি পাবনা, গ্রামটা পদ্মা নদীর ধারে। পদ্মা পাড়ে গিয়ে দাড়ালে ওপাড়ে একই সাথে রাজবাড়ি এবং কুষ্টিয়া জেলা দেখতে পাবেন ।
ছবিটা যাওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তোলা । যেখানে ছবি তুলেছি , তার পাশেই করতোয়া তীরে রবি ঠাকুরের কুঠিবাড়ি । করতোয়া বলতে সবার অবশ্য বগুড়াকে মনে পড়বে আগে । এই নদীটিই বগুড়া জেলার মধ্য দিয়ে চলে গেছে , বগুড়ার মহাস্থানগড় করতোয়ার পাশেই

২৯| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২১

আবূসামীহা বলেছেন: পুকুরে গোসলের ছবিটা বোধ হয় আপ্লোদ করেননি।

৩০| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৫

মানবী বলেছেন: আমি আপনার সাম্প্রতিক প্রায় সব লেখা পড়েছি (শুধু সিরিজ টাইপ লেখা দেখলে পড়া হয়না:( )! আপনার বর্ণনা বেশ সাবলীল, পড়তে ভালো লাগে বলেই পড়া!

অনেক ধন্যবাদ করতোয়ার অবস্থান মনে করিয়ে দেবার জন্য। সিরাজগঞ্জ বন্যায় ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলো শুনেছি! এখন সব সামলে উঠেছে আশা করি।

আবারো ধন্যবাদ আপনাকে।

৩১| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: @ সামীহা ভাই , যে ছবিটা আপলোড করতে চেয়েছিলাম , সেটা খুজে পাচ্ছি না , অন্য আরেকটা করে দিলাম
@ মানবী আপু ,সিরিজ লেখাগুলো আসলে জোর করে সিরিজ হিসেবে নাম দেয়া :) । একটার সাথে আরেকটার সম্পর্ক নেই ।
বন্যার কারণে সিরাজগঞ্জের তঁাতের অনেক ক্ষতি হয়েছে , এবার ঈদটা ওদের জন্য অনেক নিরানন্দের ছিল , তবে দ্রুত ক্ষতি কাটিয়ে উঠছে তাতীরা

৩২| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৮

বিরহী বলেছেন: আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে । ইছামতি , বড়াল নদীর কথা শুনেছেন ?

৩৩| ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৩

শিলা বলেছেন: ভালো লিখেছেন।৫।

৩৪| ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: @ শিলা , ধন্যবাদ
@ বিরহী, ইছামতির পাবনা শহরের মৃত অংশটা আমার নানা বাড়ির গা ঘেষে , দেখলে আপনার কষ্ট লাগবে , ছোট নর্দমাতেও এর চেয়ে বেশি পানি থাকে । বাঘাবাড়ি ব্রিজের নিচ দিয়ে চলে যাওয়া বড়ালের অংশটা চিনি

৩৫| ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০

বিবেক সত্যি বলেছেন: অনন্য !!!!!!!

৩৬| ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ বিবেক

৩৭| ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১২:১৩

মাবরুকা তোয়াহা বলেছেন: nice pics

৩৮| ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১২

মেহরাব শাহরিয়ার বলেছেন: @মাবরুকা তোয়াহা , আপনাকে ধন্যবাদ

৩৯| ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২

তানজিলা হক বলেছেন: মেহরাব ভাই@ভাল fight দিচ্ছেন মনে হয়।আপনাকে ব্লগে দেখিই না

৪০| ০৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: @তানজিলা , নাহ ম্যাডাম ফাইট তো দূরের কথা , নাইটগুলো মাইটফুলি নষ্ট করার রাইট অর্জন করে ব্রাইট দিনগুলো আর সমস্ত ইচ্ছাগুলো লাইট করে ফেলছি । আপনি কমেন্ট করার সাথে সাথে সাইট(site) ভিজিট করে কমেন্ট সাইটে(sight) আসাই কি প্রমাণ দিচ্ছে না ?

আচ্ছা ফাইটিং শব্দটা জানলেন কি করে ? আফসোস কখনো ফাইট দিলাম না

৪১| ০৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

তানজিলা হক বলেছেন: জানতে অজানতে জানা হয়ে যায়
না চাইতেও মনে রয়ে যায়।

৪২| ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৯

তানজিলা হক বলেছেন: লগিং না করলেও সারাদিন ব্লগেই পরে থাকি।নেশাটা ছারতে পারছি না।এবার ফেল নিষ্চিত।দোয়া করবেন।

৪৩| ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার রোগের লক্ষণ দেখি আমার সাথে পুরো মিলে যাচ্ছে ।নাহ ইনশাআল্লাহ ভালো করবেন , দোয়া তো করছি , চেষ্টাটা বাদ দিয়ে দোয়া করছি শুধু ।
আচ্ছা অযথাই ইয়াবা ইয়াবা করি , ইয়াবা কি ব্লগের চাইতে খারাপ কিছু ? আমার তো মনে হয় না (আম্মাআআ)

৪৪| ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০৯

তানজিলা হক বলেছেন: আপনি কি লিখলেন কিছুই বুজলাম না।
পড়াতে মন বসছিল না তাই ভাবলাম কিছু লিখি।
খুব পচা হয়েছে তাই না?
প্রিপারেসন কেমন?

৪৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২

জনৈক আরাফাত বলেছেন: বড় হয়ে গেছি! :(

১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১

মেহরাব শাহরিয়ার বলেছেন: মাত্র বুঝলেন ?

আমি অনেক দেরিতে রিপ্লাই দিলাম , যেন কমেন্ট করার সময় ছোট যদি থেকেও থাকেন, এতদিনে বড় হয়ে যান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.